Deleted
প্রকাশ : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১১:২৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

নির্বাচনকে ঘিরে তিন স্তরে সাজানো হচ্ছে নিরাপত্তা পরিকল্পনা

নির্বাচনকে ঘিরে তিন স্তরে সাজানো হচ্ছে নিরাপত্তা পরিকল্পনা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের একটি তিন ধাপের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে তিনি এই তথ্য জানান। তিনি বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর স্থায়ী (স্ট্যাটিক) মোতায়েন, মোবাইল টিম ও কেন্দ্রীয় রিজার্ভ—এই তিনটি ধাপে নিরাপত্তা কাঠামো সাজানো হবে।

ইসি সচিব এই তিনটি ধাপের ব্যাখ্যা দিয়ে বলেন:

  • স্থায়ী (স্ট্যাটিক) মোতায়েন: এর আওতায় কেন্দ্রভিত্তিক কিছু নিরাপত্তাকর্মী থাকবেন। এর সঙ্গে বিভিন্ন স্থানে স্থায়ী বা অস্থায়ী উভয় ধরনের চেকপোস্ট থাকবে। মোবাইল চেকপোস্ট (এক জায়গায় করার পর দুই কিলোমিটার দূরে গিয়ে আবার করা) এটিও প্রকৃতিতে স্থায়ী ধরনের।

  • মোবাইল ইউনিট: এই ইউনিটগুলো বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে নজরদারি করবে। তবে একটি মোবাইল ইউনিট কতগুলো কেন্দ্র দেখবে, তা এখনো সংশ্লিষ্ট বাহিনী ঠিক করেনি। ইসি সচিব বলেন, তাদের বিবেচনায় ভৌগোলিক অবস্থান, সড়ক সংযোগ ইত্যাদির ওপর নির্ভর করে এই সংখ্যা নির্ধারণ করা হবে।

  • কেন্দ্রীয় রিজার্ভ: এটি প্রধান রিজার্ভ শক্তি হিসেবে প্রস্তুত থাকবে।

আখতার আহমেদ জানান, মোতায়েন পরিকল্পনা অনুযায়ী তিনটি অংশ—স্থায়ী, মোবাইল এবং কেন্দ্রীয় রিজার্ভ—আগেই নির্ধারিত থাকবে। এখন পর্যন্ত ইসি থেকে নির্দেশনামালা দিয়ে দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট বাহিনী তাদের নিজস্ব বিবেচনায় তা সাজাবে। এর সঙ্গে প্রচলিত বিশেষ আঘাতকারী বাহিনীও (স্ট্রাইকিং ফোর্স) থাকবে, যাদের দ্রুত চলাচলের ক্ষমতা ও প্রতিরোধমূলক উপস্থিতি নিশ্চিত করার সক্ষমতা রয়েছে।

তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা সম্পর্কিত এজেন্সিগুলোর সবার সঙ্গে মিটিংয়ে বসার পর প্রয়োজনে ছোট ছোট আকারে সংশ্লিষ্ট বাহিনীর সঙ্গে বিচ্ছিন্নভাবে বৈঠক করা হবে।

ইসি সচিব বলেন, সংশ্লিষ্ট বিষয়ে আইন-শৃঙ্খলার দায়িত্ব পালন করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তারা নীতিমালা ও দিকনির্দেশনা দেবেন—কিভাবে কি কাজ করবেন, কি করবেন না—সেগুলো অন্যান্য বারের মতোই প্রদান করবেন। ইসি সচিবালয় সামগ্রিক পর্যবেক্ষণ এবং সমন্বয় করবে, যা নির্বাচন কমিশন থেকেই দেখা হবে।

আখতার আহমেদ জানান, ইসি ভবনে একটি পর্যবেক্ষণ সেল করা হবে। সেই পর্যবেক্ষণ সেলগুলোর সঙ্গে সংশ্লিষ্ট বাহিনীগুলোর একটি সমন্বয় থাকবে। এখন সেলের আকার কত হবে, কতজন প্রতিনিধি থাকবে—এ সম্পর্কে এখনও সুনির্দিষ্টভাবে বলা হয়নি। প্রতিনিধিরা সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকে যে সংখ্যা দেবেন, সেই অনুযায়ী সমন্বয় করে নেওয়া হবে। ওই বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অন্য চার নির্বাচন কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে সকল আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিভাবে রাঁধবেন গরুর কালাভুনা ?

1

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে সিইসি

2

এরদোগানের প্রশংসা করলেন ট্রাম্প

3

বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফে পাকিস্তানের কাছে বাংলাদেশের শোচন

4

বেগম জিয়ার স্বাস্থ্য অপরিবর্তিত, স্বস্তি চিকিৎসকদের

5

বিএনপির দপ্তরে মনোনয়নবঞ্চিতদের অভিযোগ, তৃণমূলে অস্থিরতা চরমে

6

গাজায় থেমে নেই ইসরাইলের নৃশংসতা, যুদ্ধবিরতি লঙ্ঘন করে নিহত আ

7

নভেম্বরে এলো অর্থবছরের সর্বোচ্চ রেমিট্যান্স

8

এনসিপির প্রার্থী ঘোষণার তারিখ জানালেন নাহিদ ইসলাম

9

গোলামীর দিন শেষ, ক্রিকেটারকে অবমাননা মেনে নেব না: আসিফ নজরুল

10

আসন নিয়ে বিরোধ মেটাতে সন্ধ্যায় মিত্রদের সঙ্গে বসছে বিএনপি

11

কিশোরগঞ্জের নতুন ডিসি আসলাম মোল্লা

12

বেগম জিয়া: এক টুকরো সুখ ও দুঃখের উজ্জ্বল স্মৃতি

13

বেগম জিয়ার আসনগুলোতে প্রার্থী হচ্ছেন যারা, জানালেন সালাহউদ্দ

14

ফ্রান্সের কাছে ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণে সহায়তা চান তৈয়্যব

15

আটক বিএসএফ সদস্যকে ফেরত দিল বিজিবি

16

নিজেকে প্রায় অর্ধনগ্ন মনে হচ্ছিল : স্বরা ভাস্কর

17

অভ‍্যন্তরীণ ইস্যুতে কোনো দেশের হস্তক্ষেপ চায় না বাংলাদেশ: খ

18

আবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

19

‘৩০ লাখ মুসলিমকে হত্যা করেছে আমেরিকা-ইসরাইল’

20
সর্বশেষ সব খবর