Deleted
প্রকাশ : শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইয়েমেন বিমানবন্দরে অবতরণের অনুমতি পেলো না সৌদি প্রতিনিধি

ইয়েমেন বিমানবন্দরে অবতরণের অনুমতি পেলো না সৌদি প্রতিনিধি

সৌদি আরবের একজন প্রতিনিধিকে বহনকারী বিমান ইয়েমেনের এডেন বিমানবন্দরে অবতরণের অনুমতি পায়নি। শুক্রবার (২ জানুয়ারি) দেশটিতে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত এই অভিযোগ করেছেন। এর ফলে ইয়েমেনকে ঘিরে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে চলমান উত্তেজনা আরও বাড়ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সৌদি আরবের রাষ্ট্রদূত বলেছেন, এডেন বিমানবন্দরে সৌদি প্রতিনিধিকে বহনকারী বিমান অবতরণে অনুমতি দেননি ইয়েমেনের আমিরাত-সমর্থিত সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) নেতা আইদারুস আল-যুবাইদি।

সৌদি আরবের রাষ্ট্রদূত মোহাম্মদ আল-জাবের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে বলেছেন, গত কয়েক সপ্তাহ ধরে এবং বৃহস্পতিবার পর্যন্ত এসটিসির সঙ্গে উত্তেজনা নিরসনে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে রিয়াদ। তবে এই প্রচেষ্টা আইদারুস আল-জুবাইদির একগুঁয়ে অবস্থান ও ধারাবাহিক প্রত্যাখ্যানের মুখে ব্যর্থ হয়েছে।

বৃহস্পতিবার এডেন বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করা হয়। স্থানীয় সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, বিমান চলাচল সংক্রান্ত জটিলতা ও রাতভর ফ্লাইট নিষেধাজ্ঞা নিয়ে চলমান বিতর্কের কারণে ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। নিষেধাজ্ঞা কতদিন চলবে তা নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে মতভেদ রয়েছে। অনিশ্চয়তায় ভুগছেন যাত্রীরা।

ধারণা করা হচ্ছে, এডেন বিমানবন্দরের ফ্লাইট স্থগিতের ঘটনায় ইয়েমেনে সৌদি আরব ও আমিরাত-সমর্থিত শক্তিগুলোর মধ্যে বাড়তে থাকা মতবিরোধেরই প্রতিফলন, যা দেশটির সংকটকে আরও জটিল করে তুলছে।

আমিরাত দক্ষিণ ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এসটিসি-কে সমর্থন করছে। এই গোষ্ঠী গত মাসে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার থেকে দক্ষিণ ইয়েমেনের কিছু অংশ দখল করেছে। এই সরকারের সমর্থক সৌদি আরব এই পদক্ষেপকে হুমকি হিসেবে দেখছে। এসটিসি ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে। আমিরাতের সেনাদের ইয়েমেন ছাড়তে আলটিমেটাম দিয়েছে। ইয়েমেন সরকার আমিরাতের সঙ্গে নিরাপত্তা চুক্তি বাতিল করেছে। এসব ঘটনায় দু’দেশের মধ্যে দশকের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক সংকট তৈরি হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহবাগ থেকে শুরু হলো ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

1

ইসলামবাগে প্লাস্টিকের গোডাউনে অগ্নিকাণ্ড

2

পাবনা-১ ও ২ আসনের সীমানা পুনর্বিন্যাস অবৈধ ঘোষণা হাইকোর্টের

3

বনশ্রীতে ফ্ল্যাট থেকে স্কুলছাত্রী ফাতেমার গলাকাটা মরদেহ উদ্ধ

4

শহীদ মীর মুগ্ধের জমজ ভাই মীর স্নিগ্ধকে বগুড়ার শিবগঞ্জে আবেগ

5

মিরপুর সনি সিনেমা হলের সামনে বাসে আগুন দিল দুর্বৃত্তরা

6

সুপ্রিম কোর্ট প্রথমবারের মতো পূর্ণ প্রশাসনিক ও আর্থিক স্বায়ত

7

গাইবান্ধায় ‘চোর সন্দেহে’ বৃদ্ধকে পিটিয়ে হত্যা

8

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে বাংলাদেশি কিশোরী নিহত

9

জয়পুরহাটে নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা

10

সখীপুরে জোঁকের উপদ্রব: মাঠে নামতে ভয় পাচ্ছেন কৃষক, ব্যাহত হচ

11

সড়ক দুর্ঘটনায় ঝড়ে গেলো ক্রীড়া সাংবাদিক জহির ভূইয়ার প্রা

12

মাদুরোর পাশে থাকবে ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকার

13

দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিস্থিতি তৈরি হয়েছে: মির্জা

14

ইরান জুড়ে বিক্ষোভে নিহত ৬৪৮: মানবাধিকার সংগঠন

15

মুক্তি পাচ্ছে শুভ–ঐশীর ‘নূর’

16

হাদির ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে নির্দেশ দিলেন

17

জ্বালানি তেলের দাম কমলো লিটার প্রতি ২ টাকা, আজ থেকে কার্যকর

18

লন্ডনে শাহরুখ-কাজলের ভাস্কর্য নিয়ে তোলপাড়

19

ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৩৯

20
সর্বশেষ সব খবর