Deleted
প্রকাশ : বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৮:৫৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মিরপুর সনি সিনেমা হলের সামনে বাসে আগুন দিল দুর্বৃত্তরা

মিরপুর সনি সিনেমা হলের সামনে বাসে আগুন দিল দুর্বৃত্তরা

রাজধানীর মিরপুর সনি সিনেমা হলের সামনে একটি চলন্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (১২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার পরপরই মিরপুর-১ নম্বর এলাকায় এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার কিছু পরে হঠাৎ করেই মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত শতাব্দী পরিবহন নামে একটি বাসে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় আশপাশের পথচারী ও স্থানীয় ব্যবসায়ীরা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। এই ঘটনার পর পুরো এলাকা জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহ আলী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) রিপন গণমাধ্যমকে জানান, এমন ঘটনার খবর পেয়ে তারা তাৎক্ষণিকভাবে নিজেদের টিম ঘটনাস্থলে পাঠিয়েছেন। তবে এই মুহূর্তে ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়া যায়নি বলেও তিনি উল্লেখ করেন।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ঐক্য, প্রজ্ঞা ও দেশপ্রেমের ধারাবাহিকতার প্রতীক জিয়া পর

1

আসন নিয়ে বিএনপির ওপর অসন্তুষ্ট মিত্ররা, বাড়ছে দূরত্ব

2

‘আমার দেশ’-এর সংবাদ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত: ফজলুল করীম

3

প্লট জালিয়াতি, হাসিনা রেহানা ও টিউলিপের কারাদণ্ড

4

ইসির সংলাপে হট্টগোল, ইসলামী ঐক্যজোটের এক পক্ষকে বের করে দিল

5

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিতের রিট খারিজ করলেন হাইকো

6

ভেনেজুয়েলায় ক্ষমতার পরিবর্তন না হওয়া পর্যন্ত আমরাই দেশটি চাল

7

মসজিদ ভেঙে মন্দির নির্মাণ, ভারত নিয়ে বিশ্বকে সতর্ক করল পাকিস

8

বিক্ষোভকারীদের ফাঁসি দিলে ইরানের বিরুদ্ধে ‘কঠোর পদক্ষেপ’ নেব

9

রাজধানীতে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষ, শিক্ষার্থীসহ নিহত ২

10

নির্বাচন ও গণভোট: সাত দিন মাঠে থাকবে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিন

11

গত তিন মাসে কোটিপতি বেড়েছে ৭৩৪ জন

12

বিএনপির দপ্তরে মনোনয়নবঞ্চিতদের অভিযোগ, তৃণমূলে অস্থিরতা চরমে

13

হাসনাতের হুঁশিয়ারিতে ভারতের পারমানবিক বো'মার হুমকি

14

‘চেয়েছিলাম ডেমোক্রেসি, হয়ে গেল মবোক্রেসি’: সালাহউদ্দিন আহমদ

15

বিচ্ছেদের পর ফের প্রেমে মজেছেন বাঁধন

16

অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ: আপিল বিভাগ

17

ভূমিকম্প আতঙ্ক, টঙ্গীতে আহত কারখানার ২ শতা‌ধিক শ্রমিক

18

মৌলভীবাজারের ৬৯ চা বাগানে নেই শিক্ষার পরিবেশ, ৯ হাজার শিশুর

19

বিগ ব্যাশে ৩ উইকেট নিয়ে স্পিনারদের তালিকায় শীর্ষে বাংলাদেশ

20
সর্বশেষ সব খবর