Deleted
প্রকাশ : রবিবার, ৩০ নভেম্বর ২০২৫, ০৪:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চলে গেলেন অস্কারজয়ী নাট্যকার টম স্টপার্ড

চলে গেলেন অস্কারজয়ী নাট্যকার টম স্টপার্ড

ব্রিটেনের প্রখ্যাত নাট্যকার স্যার টম স্টপার্ড মারা গেছেন। শনিবার (৩০ নভেম্বর) পরিবারের সদস্যদের উপস্থিতিতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তার অনন্য সাহিত্য সৃষ্টি, বুদ্ধিদীপ্ততা ও শব্দের গভীরতার জন্য তিনি বিশ্বজুড়ে প্রশংসিত ছিলেন। স্টপার্ডের এজেন্সি এক বিবৃতির মাধ্যমে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে।

স্টপার্ডের প্রথম সাফল্য আসে ১৯৬৬ সালে লেখা বিখ্যাত নাটক ‘রোজেনক্রান্টজ অ্যান্ড গিল্ডেনস্টার্ন আর ডেড’ দিয়ে, যা শেক্‌সপিয়ারের ‘হ্যামলেট’ অবলম্বনে নির্মিত। তিনি বিশ্বজুড়ে খ্যাতি পান ১৯৯৮ সালে ‘শেক্‌সপিয়ার ইন লাভ’ চিত্রনাট্যের জন্য অস্কার জয় করে।

এই কিংবদন্তির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে রাজা তৃতীয় চার্লস ও রানী ক্যামিলা এক বিবৃতিতে বলেন, "তিনি ছিলেন সেরা লেখকদের একজন। অসাধারণ প্রতিভা থাকা সত্ত্বেও তিনি সবসময় বিনয়ী ছিলেন। যেকোনো বিষয়কে তিনি কলমের জাদুতে বদলে দিতে পারতেন।"

ছয় দশকেরও বেশি সময় ধরে নাটক, চলচ্চিত্র, রেডিও ও টেলিভিশনের জন্য লিখেছেন স্টপার্ড। অস্কারের পাশাপাশি তিনি অর্জন করেছেন তিনটি অলিভিয়র ও পাঁচটি টনি অ্যাওয়ার্ড। চলচ্চিত্রপ্রেমীদের কাছে তিনি ‘ইন্ডিয়ানা জোন্স’ ও ‘স্টার ওয়ার্স’-এর জন্যও পরিচিত ছিলেন।

১৯৩৭ সালে চেকোস্লোভাকিয়ায় জন্ম নেওয়া স্টপার্ড পরবর্তীতে যুক্তরাজ্যে স্থায়ী হন। সাংবাদিকতা দিয়ে পেশাজীবন শুরু করলেও পরে নাট্যকার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। সাহিত্যে অবদানের জন্য ব্রিটিশ সরকার ১৯৯৭ সালে তাকে নাইটহুড প্রদান করে।

বুদ্ধিদীপ্ত ভাষা, দার্শনিক গভীরতা ও স্বতন্ত্র হাস্যরসের অনন্য মিশ্রণে তৈরি তাঁর নাটকগুলো আধুনিক থিয়েটারের প্রেক্ষাপটে এক বিশেষ স্থান দখল করে আছে। ইংরেজি সাহিত্যের এই উজ্জ্বল নক্ষত্রের মৃত্যুতে হলিউডের শিল্পজগত থমকে গেছে।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা এক সপ্তাহ শৈত্যপ্রবাহের পর ফের তাপমাত্রা কমলো তেঁতুলিয়া

1

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার কোটি টাকা

2

৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন পাস হবে: আইন উপদেষ্টা

3

খুলনায় এনসিপি নেতাকে হত্যাচেষ্টা: দুই অভিযুক্ত গ্রেফতার

4

জামাইয়ের দেওয়া অস্ত্রেই খুন হন শ্বশুর: যশোরে বিএনপি নেতা হত্

5

২৮ কোটিতে বিক্রি হলো টাইটানিকে থাকা যাত্রীর স্বর্ণের ঘড়ি

6

যমুনা সেতুর রেলিংয়ে ট্রাক , চলাচলে ভোগান্তি

7

জুলাই সনদের বাইরে কোনো সিদ্ধান্ত নিলে বিএনপি দায় নেবে না: আম

8

প্লট বরাদ্দে জালিয়াতির মামলায় শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে

9

সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না যারা

10

সালমান-আনিসুল ও দীপু মনিকে নতুন মামলায় গ্রেফতার

11

না ফেরার দেশে কুরআন শিক্ষা বোর্ডের মহাসচিব আল্লামা নুরুল হুদ

12

শিশু সাজিদকে জীবিত উদ্ধার, চলছে চিকিৎসা

13

গণভোটের ফলাফল জানালো ইসি

14

‘অখেলোয়াড়সুলভ আচরণের জবাব মাঠেই দেব’: ভারতকে হুঁশিয়ারি শাহিন

15

উত্তরায় একটি মাইক্রোবাসে আগুন

16

চুয়াডাঙ্গায় কনকনে ঠাণ্ডা, তাপমাত্রা ৭ ডিগ্রি

17

নারীদের পেছনে ফেলে সামনে এগুনো যাবে না: ধর্ম উপদেষ্টা

18

ক্যাবিনেট বৈঠকে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে যমুনায় যাচ্ছেন মি

19

ব্যক্তির স্বৈরাচার হওয়া রোধের জন্যই আইনসভার উচ্চকক্ষ: অধ্যা

20
সর্বশেষ সব খবর