Deleted
প্রকাশ : শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০৮:৪০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

এই কম্পনে টের না পেলেও, চূড়ান্ত কম্পন কিন্তু ঠিকই টের পাইয়ে দিবে: ‍আজহারি

এই কম্পনে টের না পেলেও, চূড়ান্ত কম্পন কিন্তু ঠিকই টের পাইয়ে দিবে: ‍আজহারি

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অত্যন্ত শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়। 

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৫। এর কেন্দ্রস্থল নরসিংদী। ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল।

ভূমিকম্পের সময় ঢাকার বিভিন্ন এলাকায় অনেকেই আতঙ্কে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।

ভূমকম্পের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারি। 

তিনি লেখেন, ‘ভেবে দেখেছেন কি? আজ ভূমিকম্পের তীব্রতা আরো ভয়াবহ হলে খুব কম সংখ্যক মানুষের শেষ আমল হতো ফজরের নামাজ। সেই লিস্টে আপনি থাকতেন তো? উত্তর 'না' হলে, শুধরে নেওয়ার সুযোগ রয়েছে এখনো।’

তিনি আরও লেখেন, ‘এই কম্পনে টের না পেলেও, চূড়ান্ত কম্পন কিন্তু ঠিকই টের পাইয়ে দিবে। তাই আসুন, সময় থাকতে নিজেদের শুধরে নিই।’

তিনি পবিত্র কোরআনের সূরা মুলকের একটি আয়াতের অনুবাদ শেয়ার করেন, যেখানে বলয়া হয়েছে, ‘তোমরা কি নিশ্চিত হয়ে গেছো যে, যিনি আসমানে রয়েছেন তিনি তোমাদেরকেসহ এ জমিনকে ধ্বসিয়ে দেবেন না, অতঃপর আকস্মিকভাবে তা থর থর করে কাঁপতে থাকবে?’ [সূরা আল-মুলক : ১৬]

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ থেকে রেকর্ড দামে স্বর্ণ বিক্রি

1

জনসমুদ্রে শক্তি প্রদর্শনের পর আজ আসন সমঝোতার বৈঠকে ৮ দল

2

মালয়েশিয়ায় ১৮৪ অবৈধ অভিবাসী আটক, আছে বাংলাদেশিও

3

ভারতে বসে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ প্রত্যাখ্যান দিল

4

বাংলাদেশের সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইউরোপীয় ইউনিয়ন

5

অনির্দিষ্টকালের জন্য চট্টগ্রামে ভারতের ভিসা আবেদন স্থগিত

6

আজ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি

7

হাদিকে হত্যাচেষ্টার নেপথ্যে যুবলীগ নেতা সম্রাট?

8

জমির বিরোধে ভাতিজার লাথিতে চাচা খুন

9

জাতির শত্রুরা প্রথম আলো-ডেইলি স্টার পুড়িয়েছে: মির্জা আব্বাস

10

তারেক রহমানের হাতে শোকবার্তা তুলে দিলেন জয়শঙ্কর

11

মিথ্যা সংবাদের প্রতিবাদে নিয়ামতপুরে বিএনপি নেতার সংবাদ সম্মে

12

শৈত্যপ্রবাহ নিয়ে যা জানালো আবহাওয়া অধিদপ্তর

13

১১ নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করলো বিএনপি

14

ইউনূসের দ্বৈত ভূমিকায় ‘স্বার্থের সংঘাত’ হচ্ছে: সালাহউদ্দিন

15

জবিতে বিশ্ববিদ্যালয় দিবস স্থগিত ও একদিনের শোক ঘোষণা

16

ইসরাইলি হামলায় দুই শিশুসহ গাজায় নিহত আরও ৭ ফিলিস্তিনি

17

জৌলুসের মাঝেও নিভৃতচারী ঈশিতা

18

অন্তর্বর্তী সরকার এমন পরিস্থিতি তৈরি করছে, যাতে নির্বাচন ব্য

19

মনোনয়ন হারালেন আরো ১৭ প্রার্থী

20
সর্বশেষ সব খবর