Deleted
প্রকাশ : রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১১:২৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

এনসিপিতে যোগ দিচ্ছেন দুই ছাত্র উপদেষ্টা আসিফ ও মাহফুজ

এনসিপিতে যোগ দিচ্ছেন দুই ছাত্র উপদেষ্টা আসিফ ও মাহফুজ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কোন দলে যোগ দিচ্ছেন তা নিয়ে চলছে বিস্তর আলোচনা। এ দুই সাবেক উপদেষ্টা বিএনপি, এনসিপি, গণঅধিকার পরিষদ অথবা স্বতন্ত্রভাবে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে রাজনৈতিক অঙ্গনে আলাপ রয়েছে। 

তবে মাহফুজ ও আসিফের একাধিক ঘনিষ্ট সূত্র এবং এনসিপির শীর্ষনেতারা জানিয়েছেন, আগামী এক সপ্তাহের মধ্যেই এনসিপিতে যোগ দিচ্ছেন জুলাই অভ্যুত্থানের অন্যতম এ দুজন নেতা।

জানা গেছে, মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। ইতিমধ্যে ঢাকা-১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ঘোষণা দিয়েছেন আসিফ মাহমুদ। এছাড়া লক্ষীপুর-১ আসন থেকে মাহফুজ আলম প্রার্থিতা করবেন বলেও তার ঘনিষ্ট সূত্র নিশ্চিত করেছেন। এর আগে ১২৫ আসনে এনসিপি প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করলেও এ দুজনের আসনে কোনো প্রার্থী দেয়নি দলটি।

দুই সাবেক উপদেষ্টার এনসিপিতে যোগদানের বিষয়ে জানতে চাইলে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, শেখ হাসিনার পতন ঘটানো চব্বিশের গণঅভ্যুত্থানের অন্যতম দুই ছাত্রনেতা গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে প্রতিষ্ঠিত দলে যোগ দেওয়াটাই স্বাভাবিক। তবে আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যুক্ত হওয়ার ঘোষণা কয়েক দিনের মধ্যে তাদের পক্ষ থেকেই আসবে।

এর আগে দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের পর গণমাধ্যমে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, আসিফ মাহমুদ জনতার কাতারে এসেছেন, আমরা তাকে স্বাগত জানাই। তিনি কোন দলের হয়ে নির্বাচন করবেন এটি তার সিদ্ধান্ত। তিনি যদি জাতীয় নাগরিক পার্টি—এনসিপিতে আসেন আমরা তাকে স্বাগত জানাব। 

এর আগে নাহিদ ইসলাম যখন উপদেষ্টার দায়িত্ব ছেড়ে এনসিপির সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন, তখন আমরা তাকে যেভাবে স্বাগত জানিয়েছিলাম, তেমনিভাবে দুজন ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম এনসিপির সঙ্গে যুক্ত হতে চাইলে আমরা তাদের স্বাগত জানাব।

গত ফেব্রুয়ারিতে উপদেষ্টার পদ ছেড়ে এনসিপির প্রতিষ্ঠাতাকালীন আহ্বায়কের দায়িত্ব নিয়েছেন অভ্যুত্থানের আরেক নেতা নাহিদ ইসলাম। 

নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির একজন অন্যতম নীতিনির্ধারণী নেতা জানিয়েছেন, আসিফ দলটিতে যোগ দিতে গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পাওয়ার নিশ্চয়তা চান। আহ্বায়কের পরের পদমর্যাদা চান। উপদেষ্টার পদ ছাড়তে অনিচ্ছুক মাহফুজ সাংগঠনিক ক্ষমতা না চাইলেও দলে গুরুত্বপূর্ণ অবস্থান চান। এসব বিষয়ে দরকষাকষির কারণেই আনুষ্ঠানিক ঘোষণা আসতে বিলম্ব হচ্ছে। তবে এ দুজন এনসিপিতেই আসছেন তা নিশ্চিত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন শান্তিপূর্ণ করতে রাজনৈতিক দলগুলোর ভূমিকা সবচেয়ে বড

1

পর্যাপ্ত মজুদ থাকা স্বত্বেও পেঁয়াজের বাজারে আগুন, ১৬০ টাকা দ

2

বিরল তুষারপাতের সাক্ষী হলো আরব মরুভূমি

3

তারেক রহমানকে সমর্থন দিয়ে এনসিপি থেকে পদত্যাগ করলেন আরশাদুল

4

হাদি এখনও আশঙ্কামুক্ত নন, অবস্থা অপরিবর্তিত: ইনকিলাব মঞ্চ

5

হত্যাচেষ্টা মামলায় হাসিনা-জয়সহ ১১৩ জনকে অব্যাহতির সুপারিশ

6

ঢাকার বিষাক্ত বাতাসে শ্বাসকষ্ট: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে

7

স্বয়ংক্রিয় নিবন্ধন পাচ্ছে সব বৈধ-অবৈধ ফোন

8

সাতক্ষীরার চার আসনেই বিএনপি–জামায়াত–স্বতন্ত্র প্রার্থীদের হা

9

ভোট ও ধর্ম পালনের অধিকার কেড়ে নিয়েছিল ফ্যাসিস্ট হাসিনা: মির

10

ঢাকার ১৩ আসনে প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি

11

মা-মেয়ে হত্যার ঘটনায় গৃহকর্মী আয়েশা ৬ দিনের রিমান্ডে

12

ভারতের ঘাড়ে আরো শুল্ক চাপানোর ইঙ্গিত ট্রাম্পের

13

মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলেই ঢাকায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স

14

হাদির ওপর হামলা দেশের অস্তিত্বের ওপর আঘাত: প্রধান উপদেষ্টা

15

দুদকের মামলায় শেখ হাসিনাসহ ১৮ জনের বিরুদ্ধে যুক্তিতর্ক ১৩ জা

16

ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে শতভাগ প্রস্তুত ইসি

17

জামায়াত থেকে আজহারিকে মনোনয়ন দেওয়ার খবরটি গুজব

18

ধর্মের অপব্যবহার করে কেউ বিশৃঙ্খলা তৈরি করতে পারবে না: ধর্ম

19

গণভোটের প্রচারণা চালাবে সরকার: প্রেস সচিব

20
সর্বশেষ সব খবর