Deleted
প্রকাশ : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ০৪:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খালেদা জিয়া আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত: ড. কামাল হোসেন

খালেদা জিয়া আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত: ড. কামাল হোসেন

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংবিধান প্রণেতা ও গণফোরামের প্রতিষ্ঠাতা ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় তিনি মরহুমার শোকসন্তপ্ত পরিবার ও নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোক বার্তায় ড. কামাল হোসেন বলেন, “বেগম খালেদা জিয়া এক দুঃসময়ে দলের হাল ধরেন এবং তাঁর সুযোগ্য নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ ও জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়।” 

তিনি আরও উল্লেখ করেন, ’৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন, তিন জোটের রূপরেখা প্রণয়ন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। ড. কামালের মতে, দেশে সংসদীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা, একাধিক আসনে জয়লাভ এবং অন্যায়ের কাছে মাথা নত না করার যে উজ্জ্বল দৃষ্টান্ত তিনি রেখে গেছেন, তা আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

বিগত সরকারের আমলে খালেদা জিয়ার ওপর চালানো নির্যাতন প্রসঙ্গে ড. কামাল হোসেন গণমাধ্যমকে বলেন, “বিগত সরকারের সময় খালেদা জিয়ার প্রতি যে সীমাহীন জুলুম, নির্যাতন ও তাচ্ছিল্য করা হয়েছে, তা দেশের মানুষ কখনও গ্রহণ করেনি বরং তিনি জনগণের আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক হয়ে উঠেছেন।” 

শোক বার্তার শেষাংশে তিনি বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে দেশ একজন দেশপ্রেমিক ও গণতান্ত্রিক অভিভাবককে হারাল। তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।


মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবের অর্থায়নে খালিদ বিন ওয়ালিদকে নিয়ে সিনেমা বানাবে: হ

1

বাংলাদেশের সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইউরোপীয় ইউনিয়ন

2

নির্বাচন ফেব্রুয়ারিতেই হোক: জামায়াত আমির

3

নারী হয়রানি নিয়ে সোচ্চার 'মহারানি' খ্যাত হুমা কুরেশি

4

১৩ বছর পর আগামী জানুয়ারিতে চালু হচ্ছে ঢাকা-করাচি ফ্লাইট

5

যেসব পানীয় খালি পেটে উপকারী

6

তারেক রহমানকে ‘সম্ভাব্য প্রধানমন্ত্রী’ হিসেবে দেখছে বিশ্ব গণ

7

মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীকে তিন মাসের আটকাদেশ

8

ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ, ৬ যাত্রী নিহত

9

হারুনের আয়কর নথি জব্দের নির্দেশ

10

জুলাই আন্দোলনে বেওয়ারিশ হিসেবে দাফনকৃত ৮ জনের পরিচয় শনাক্ত

11

পঞ্চগড়ে শীতের দাপট, তাপমাত্রা ১২ ডিগ্রি

12

জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করলেন নাহিদ ইসলাম

13

ওসমান হাদিকে ‘গিনিপিগ’ বললেন বিএনপি নেত্রী, সমালোচনার ঝড়

14

৪৭৫০০ কেজি খেজুর নিলামে উঠেছে চট্টগ্রাম কাস্টমসে

15

মির্জা আব্বাসসহ বিএনপির ৪৫ নেতাকে নাশকতা মামলায় অব্যাহতি

16

ফরিদপুর-২ আসনে লড়বেন শ্যামা ওবায়েদ

17

মনোনয়ন গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে ইসিতে ৬ষ্ঠ দিনের আপিল শুনান

18

তুরস্কে ইংরেজি নববর্ষে হামলার ষড়যন্ত্র, ১১৫ আইএস সন্দেহভাজন

19

বাবার কবর জিয়ারতে জিয়া উদ্যানের পথে তারেক রহমান

20
সর্বশেষ সব খবর