Deleted
প্রকাশ : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

শরিকদের আসনে বিদ্রোহী প্রার্থী হলে কঠোর ব্যবস্থা: মির্জা ফখরুল

শরিকদের আসনে বিদ্রোহী প্রার্থী হলে  কঠোর ব্যবস্থা: মির্জা ফখরুল

নির্বাচনি আসন সমঝোতা নিয়ে শরিক দলগুলোর সাথে আলোচনা চূড়ান্ত করছে বিএনপি। এর অংশ হিসেবে শরিকদের ছেড়ে দেওয়া আসনে বিএনপির কেউ বিদ্রোহী প্রার্থী হলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ‘জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’-এর সাথে আসন সমঝোতা নিয়ে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব জানান, নির্বাচনি সমঝোতার আওতায় জমিয়তে উলামায়ে ইসলামকে ৪টি আসন ছেড়ে দেওয়া হয়েছে। আসনগুলো হলো— সিলেট-৫ (মাওলানা উবায়দুল্লাহ ফারুক), নীলফামারী-২ (মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী), ব্রাহ্মণবাড়িয়া-২ (মাওলানা জুনায়েদ আল হাবিব) এবং নারায়ণগঞ্জ-৪ (মুফতী মনির হোসাইন কাসেমী)। 

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, “দেশ এখন এক ভয়াবহ ট্রানজিশন পিরিয়ড (সংকটকাল) পার করছে। কিছু ব্যক্তি ও মহল ভয়ংকর ষড়যন্ত্রে লিপ্ত। অন্তর্বর্তী সরকারের কিছু ব্যর্থতার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে।” তিনি নির্বাচনি পরিবেশ নিশ্চিত করতে সরকারকে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। 

বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে কঠোর অবস্থান জানিয়ে তিনি বলেন, “দলের সিদ্ধান্ত অমান্য করে শরিকদের আসনে কেউ প্রার্থী হলে তাকে বহিষ্কারসহ কঠোর সাংগঠনিক শাস্তির মুখোমুখি হতে হবে।” 

সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষে স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। জমিয়তে উলামায়ে ইসলামের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দীসহ শীর্ষ নেতারা। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের বাসার সামনে থেকে আটক ২

1

তা‌রেক রহমা‌দের দে‌শে ফেরা‌কে কেন্দ্র ক‌রে ডিএমপির ট্রাফিক ন

2

আজ পদত্যাগ করবেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

3

বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান দশম

4

আসন নিয়ে বিরোধ মেটাতে সন্ধ্যায় মিত্রদের সঙ্গে বসছে বিএনপি

5

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খালেদা জিয়ার ইন্তেকালের সংবাদ

6

গভীর রাতে নির্বাচন কার্যালয়ে অগ্নিসংযোগ, পুড়েছে নথিপত্র

7

রাজনীতিতে আসার আগেই স্বামী হারান খালেদা জিয়া: দুই হাজার টাকা

8

ট্রাইব্যুনালে কড়া নিরাপত্তায় সেনাবাহিনী, বিজিবি, পুলিশ

9

প্রার্থিতা ফিরে পেতে ইসিতে মোট ৬৪৫ আপিল, শুনানি শুরু আজ

10

ভারতের অন্ধ্রপ্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ৭

11

মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজার প্রস্তুতি

12

শান্তি চুক্তি যুদ্ধ অবসানের ‘চূড়ান্ত প্রস্তাব’ নয়: ট্রাম্প

13

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে কাটছেই না শিক্ষার্থীদের অনি

14

সমুদ্রে পাকিস্তানের কৃত্রিম দ্বীপ বানানোর নেপথ্যে যে কারণ

15

মুন্সীগঞ্জে ৪৩ লক্ষ টাকার জাটকা জব্দ

16

মাজহারুলের মনোনয়ন বাতিলের দাবিতে ঐক্যবদ্ধ কিশোরগঞ্জের ৪ নেতা

17

বিসিবির সিদ্ধান্তকে স্বাগত জানালেন আসিফ নজরুল

18

হাসিনা–কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

19

না ফেরার দেশে অভিনেতা পঙ্কজ ধীর

20
সর্বশেষ সব খবর