Ziaur Rahman Bokul
প্রকাশ : শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০৮:০৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

জাকির নায়েককে ভারতের হাতে তুলে দেবে বাংলাদেশ, আশা দিল্লির

জাকির নায়েককে ভারতের হাতে তুলে দেবে বাংলাদেশ, আশা দিল্লির

আগামী নভেম্বরে বাংলাদেশের রাজধানী ঢাকায় একটি দাতব্য অনুষ্ঠানে অংশ নিতে আসছেন ইসলামী বক্তা ডা. জাকির নায়েক। তবে তার এ সফরকে কেন্দ্র করে ভারত উদ্বেগ প্রকাশ করেছে এবং বাংলাদেশ সরকার তাকে (জাজির নায়েক) ভারতের হাতে তুলে দিবে বলে আশা প্রকাশ করেছে। পররাষ্ট্র মন্ত্রলণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো।

ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান স্পার্ক আগামী ২৮ ও ২৯ নভেম্বর ঢাকার আগারগাঁও এলাকায় এই দাতব্য অনুষ্ঠানটির আয়োজন করতে পারে বলে জানা গেছে।

গত ৩০ অক্টোবর নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল বলেন, ‘জাকির নায়েক ভারতে পলাতক আসামি এবং আমাদের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের বিষয়গুলোর সঙ্গে জড়িত। তিনি যে দেশেই যান না কেন, আমরা আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার বিষয়ে যথাযথ পদক্ষেপ নেবে।’

৬০ বছর বয়সী এই ইসলামী বক্তা ২০১৬ সাল পর্যন্ত ভারতে অবস্থান করেন। এরপর তার বিরুদ্ধে ‘উগ্রবাদ উসকে দেওয়া’ এবং অর্থপাচারের অভিযোগে একাধিক মামলা দায়ের করে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার। একই সময়ে তার পরিচালিত পিস টিভি-এর সম্প্রচারও বন্ধ করে দেওয়া হয়।

সেই প্রেক্ষিতে ২০১৬ সালে তিনি ভারত ত্যাগ করে মালয়েশিয়ায় আশ্রয় নেন এবং সেখানেই স্থায়ীভাবে বসবাসের অনুমতি পান। ভারতে ফেরার বিষয়ে নায়েক একাধিকবার বলেছেন, ‘ন্যায়বিচারের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত আমি ভারতে ফিরব না।’

উল্লেখ্য, ২০১৬ সালের ঢাকার হলি আর্টিজান হামলার পর হামলাকারীদের কয়েকজন তার বক্তব্য থেকে প্রভাবিত হয়েছিল বলে গণমাধ্যমে খবর প্রকাশ পায়। সেই সময় বাংলাদেশ সরকার তার দেশে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর এই নিষেধাজ্ঞা শিথিল হয়েছে বলে জানা গেছে। এই প্রেক্ষাপটেই নভেম্বর মাসে ঢাকায় আসছেন ডা. জাকির নায়েক, আর ভারত তার প্রত্যর্পণের আশা করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপিএলে ফিক্সিং প্রতিরোধে নতুন উদ্যোগ বিসিবির

1

শীতে বাড়ছে শিশুদের রোগ, হাসপাতালগুলোতে ভিড়

2

মিরপুর সনি সিনেমা হলের সামনে বাসে আগুন দিল দুর্বৃত্তরা

3

যে কারণে এইচএসসি পাসের ধস

4

রাজশাহীতে এনসিপির পাঁচ নেতার পদত্যাগ, কমিটি বিলুপ্তের দাবি

5

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ৭৫৮ বোতল যৌন উত্তেজক সিরাপ জব

6

মুক্তিযুদ্ধ নিয়ে লেখা কল্পকাহিনির ১০০ ভাগের ৯০ ভাগ মিথ্যা:

7

ফের বাড়লো স্বর্ণের দাম, আজ থেকে কার্যকর

8

২০২৬ সালে কতদিন সরকারি ছুটি, জানালেন প্রেস সচিব

9

‘কেউ একসঙ্গে নায়ক হতে চায় না, সবাই আলাদা হতে চায়’: জুলাই ন্য

10

র‌্যাগিংয়ের দায়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহ

11

আইসিসির সঙ্গে বৈঠকের পর সরকারের সঙ্গে আলোচনায় বসছে পিসিবি

12

প্রকৃতির কোলে দার্জিলিং: যে ৭টি জিনিস মিস করা যাবে না

13

শুরু হল মহান বিজয়ের মাস ডিসেম্বর

14

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন কর্নেল অলি

15

ইসরাইল-ফিলিস্তিন সংঘাত; দ্বিরাষ্ট্র গঠনই সমাধানের একমাত্র পথ

16

ধর্ম অবমাননা, আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবি আলেম সমাজের

17

স্থগিত হলো জকসু নির্বাচন

18

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১

19

হাজারো নেতাকর্মীদের স্লোগানে মুখর বিমানবন্দর সড়ক

20
সর্বশেষ সব খবর