Deleted
প্রকাশ : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ১০:৫৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ফরিদপুরে ‘ঢাকা লকডাউন’ সমর্থনে সড়ক অবরোধ

ফরিদপুরে ‘ঢাকা লকডাউন’ সমর্থনে সড়ক অবরোধ

আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে লকডাউন কার্যকরের দাবিতে আওয়ামী লীগ সমর্থিত নেতাকর্মীদের বিক্ষোভ ও সড়ক অবরোধের কারণে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কসহ গুরুত্বপূর্ণ আরও দুটি মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

জানা যায়, আজ সকাল সাড়ে ৭টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের পুখুরিয়া বাসস্ট্যান্ডে শত শত আওয়ামী লীগ সমর্থক মহাসড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। এই অবরোধের ফলে প্রায় দুই ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ রয়েছে।

এছাড়া সড়ক অবরোধ করা হয় ঢাকা-খুলনা মহাসড়কের সূয়াদী বাজার এলাকায় এবং মাওয়া-ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সুর্যনগর এলাকায়।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আওয়ামী লীগ সমর্থিত লোকজন এসব এলাকায় সড়ক অবরোধ করেছেন এবং পুলিশ তাদের বোঝানোর চেষ্টা করছে যাতে তারা সড়ক থেকে সরে যান।

প্রত্যক্ষদর্শী প্রাইমারি স্কুলশিক্ষক সায়মা বেগম জানান, সকাল ৮টার দিকে তিনি পুখুরিয়া বাসস্ট্যান্ডে পৌঁছে দেখেন সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চলছে।

বিক্ষোভকারীরা জানিয়েছেন, তারা সেনাবাহিনীর মুখোমুখি অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করছেন এবং লকডাউন কার্যকর করা ও শেখ হাসিনাকে ফিরিয়ে আনার দাবিতে প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত। স্থানীয়রা জানান, পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে অবস্থান নিলেও কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। বিক্ষোভকারীরা আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন স্লোগান নিয়ে জড়ো হন এবং সড়কের দুই পাশে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ হোসেনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ভিপি সোহেলের দোয়া মাহফিল আয়োজন

1

রাশিয়া থেকে তেল কেনায় চটেছেন ট্রাম্প, ভারতকে দিতে হবে ৫০০ শত

2

ধানের শীষের কাঁটা ‘বিদ্রোহী’: ময়মনসিংহের ৯ আসনেই বিএনপির প্র

3

নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা রাখতে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান

4

আজ ৮ বিভাগে ইনকিলাব মঞ্চের অবরোধ কর্মসূচি

5

জুলাই সনদ সমঝোতায় ড. ইউনূসকে মধ্যস্তাকারী চায় জামায়াতসহ ৮ দল

6

জম্মু-কাশ্মীরে থানায় বিস্ফোরণ, নিহত ৯

7

এনসিপির মনোনয়ন পাওয়ার পর থেকে হুমকি পাচ্ছেন নুসরাত তাবাসসু

8

ওসমান হাদিকে ‘গিনিপিগ’ বললেন বিএনপি নেত্রী, সমালোচনার ঝড়

9

পারাপারের সময় ফেরি থেকে ৫ যানবাহন নদীতে পড়ে নিহত ৩

10

প্রায় ৯৩ লাখ টাকা বেড়েছে রুমিন ফারহানার বার্ষিক আয়

11

চট্টগ্রাম বন্দরে ‘বিএনপি কর্মী’ পরিচয়ে চাঁদাবাজি ও হামলা, শ

12

প্রথা ভেঙে বিএনপির নমিনেশন পেলেন দুই ভাই

13

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান প্রশংসিত: নৌপরিবহন উপদেষ্

14

সীমান্তে পচছে ৩০ হাজার টন পেঁয়াজ, বিপুল ক্ষতির মুখে ভারতীয়

15

তিনশ আসনেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা জাতীয় পার্টির

16

ফের বিয়ে করলেন আবু ত্বহা ও সাবিকুন নাহার

17

ফেসবুকে আ.লীগের পক্ষে পোস্ট দেওয়ায় ইবি ছাত্রকে থানায় সোপর্দ

18

আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া বন্দিদের মুক্তি অচিরেই

19

নালিতাবাড়ীতে ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের জ

20
সর্বশেষ সব খবর