Ziaur Rahman Bokul
প্রকাশ : শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ১২:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাবুগঞ্জে ইউপি সদস্যের ছেলেকে ইট দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা

বাবুগঞ্জে ইউপি সদস্যের ছেলেকে ইট দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা

 শিরজুল ইসলাম রাসেলঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলায় এক ইউপি সদস্যের ছেলেকে ইট দিয়ে পিটিয়ে ‘মধ্যযুগীয় কায়দায়’ হত্যার চেষ্টা করা হয়েছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী অনিক (৩০) উপজেলার মাধবপাশা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মো. ফখরুল ইসলাম রোকনের ছেলে।

এ ঘটনায় অভিযুক্ত একই ওয়ার্ডের পশ্চিম পাংশা গ্রামের মালেক রাঢ়ীর ছেলে মো. ফজলুর রাঢ়ী (৪৫)। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে তালুকদার বাড়ির সামনে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় দোকানদার মনি বেগম বলেন, "ঘটনাটি আমার দোকানের সামনেই ঘটে। আমি ফজলু ও অনিককে দোকানের সামনে বসে কথা বলতে দেখি। আমি ঘরের কাজে ভেতরে ঢুকতেই হঠাৎ শুনি অনিক বলছে, 'আপনি আমার বড় ভাই, আমাকে মারছেন কেন?' আর ফজলু বলছে 'দৌড় দে'। আমি ঘর থেকে বের হয়ে দেখি অনিক রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে পড়ে আছে আর ফজলু আমার ঘরের সামনে রাখা ইট দিয়ে অনিকের মাথায় বারবার আঘাত করছে।"

তিনি আরও বলেন, "আমি চিৎকার শুরু করি 'ছেলেটাকে বাঁচাও'। কিছুক্ষণ পর এক বাইক চালক এসে অনিককে উদ্ধার করে। এ সময় ফজলু তড়িঘড়ি করে পালিয়ে যায়।" মনি বেগম জানান, তিনি এক ভ্যান চালকের কাছে শুনেছেন, শাকিব সরদার নামে এক ব্যক্তি অনিককে ওই দোকানে চা-বিস্কুট খেতে রেখে গিয়েছিল।

আহত অনিকের বাবা ইউপি সদস্য ফখরুল ইসলাম রোকন বলেন, "আমার ছেলে সকালে বাইসাইকেল নিয়ে ঘর থেকে বের হয়। কিছুক্ষণ পর একজন আমাকে ফোন করে জানায় অনিক, শাকিবের সাথে আছে। আমি শাকিবকে ফোন দিলে সে জানায় অনিক তার সাথে নাস্তা করছে এবং কিছুক্ষণের মধ্যেই বাসায় পৌঁছে দেবে। এর মাত্র পাঁচ মিনিট পরই আবার ফোন আসে, কারা যেন অনিককে মেরে রাস্তার পাশে ফেলে রেখেছে।"

তিনি জানান, ঘটনাস্থলে গিয়ে তিনি শাকিবকে পাননি। অনিককে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেলে রেফার করেন।

এ বিষয়ে শাকিব সরদার জানান, অনিক তার সাথে নাস্তা খাওয়ার পর তিনি অনিককে দোকানের সামনে রেখে নিজের কাজে চলে যান। ফজলু যে সেখানে ছিল, তা তিনি জানতেন না বলে দাবি করেন।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন-উল ইসলাম বলেন, "ইউপি সদস্যের ছেলেকে পিটিয়ে হত্যা চেষ্টার ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে তদন্তকারী অফিসার পাঠানো হয়েছে এবং আসামিকে ধরতে অভিযান চলছে। আমরা খুব শীঘ্রই আসামিকে ধরতে সক্ষম হব।"

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যার অভিযোগ হোটেল কর্মচারীর বিরুদ্ধ

1

ইসির সংলাপে হট্টগোল, ইসলামী ঐক্যজোটের এক পক্ষকে বের করে দিল

2

গণভোটের ফলাফল জানালো ইসি

3

দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে খলিলুর রহমান

4

কেরানীগঞ্জে জমেলা টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

5

১২ ফেব্রুয়ারি নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে: মার্কিন কূটনীত

6

শান্তি বিঘ্নিত করার প্রচেষ্টা কঠোরভাবে মোকাবেলা করা হবে: প্র

7

প্লট জালিয়াতির মামলায় হাসিনা রেহানা ও টিউলিপের বিরুদ্ধে রায়

8

জাতির শত্রুরা প্রথম আলো-ডেইলি স্টার পুড়িয়েছে: মির্জা আব্বাস

9

আমজনতার দলের হয়ে লড়বেন হিরো আলম, চাইলেন ব্যক্তিগত গানম্যান

10

অর্ধশত নেতাকর্মী নিয়ে ছাত্রদলে যোগ দিলেন ছাত্রশিবিরের সাবেক

11

যেখানে আঘাত হানবে ঘূর্ণিঝড় শেন-ইয়ার

12

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল হঠাৎ অসুস্থ, রয়েছেন চিকিৎসকদের প

13

হাদি হত্যা: ‘দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল’ গঠনের দাবি ইনকিলাব

14

বর্তমানে খুব ভালো লেভেল প্লেয়িং ফিল্ড রয়েছে: শফিকুল আলম

15

আগামীকাল লন্ডনে তারেক রহমানের বিদায় সংবর্ধনা ও জনসভা

16

মুগদায় ভূমিকম্পে ছাদের রেলিং ধসে নিরাপত্তাকর্মীর মৃত্যু

17

বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ

18

এনসিপিতে যোগ দিচ্ছেন দুই ছাত্র উপদেষ্টা আসিফ ও মাহফুজ

19

তিনশ আসনেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা জাতীয় পার্টির

20
সর্বশেষ সব খবর