Ziaur Rahman Bokul
প্রকাশ : বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০:০৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

‘বিএনপি আমাদের অবমূল্যায়ন করেছে, ছাগল আর গরুর দাম এক হতে পারে না’

‘বিএনপি আমাদের অবমূল্যায়ন করেছে, ছাগল আর গরুর দাম এক হতে পারে না’

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে নয়, বরং এককভাবে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ। বিএনপির পক্ষ থেকে দলের নেতাদের অবমূল্যায়ন এবং আসন ভাগাভাগি নিয়ে অসন্তোষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

বুধবার (২৪ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে অলি আহমদ এই ঘোষণা দেন। তিনি জানান, এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদের প্রস্তাবনা এবং দলের প্রেসিডিয়াম সদস্যদের সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অসন্তোষের কারণ: অলি আহমদ অভিযোগ করেন, নির্বাচনের জন্য তিনি তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে ১৪ জন প্রার্থীর একটি সংক্ষিপ্ত তালিকা পাঠিয়েছিলেন। তিনি আশা করেছিলেন অন্তত ৮-১০টি আসন তাদের দেওয়া হবে। কিন্তু বিএনপি তাদের মাত্র দুটি আসন (অলি আহমদের চট্টগ্রাম-১৪ এবং রেদোয়ান আহমেদের চান্দিনা) অফার করে।

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘‘ছাগল আর গরুর দাম এক হতে পারে না। আমি আমার নিজের আসনে এমনিতেই পাস করি। বিএনপি মূলত আমাকে একটি আসনই অফার করেছে। দলের দুর্দিনে আমরা পাশে ছিলাম, অথচ আজ আমাদের সঙ্গে একটা টেলিফোন করেও কথা বলা হয়নি। এভাবে অবমূল্যায়ন আমরা কল্পনাও করিনি’’।

একক নির্বাচনের প্রস্তুতি: সংবাদ সম্মেলনে অলি আহমদ জানান, এলডিপি এখন থেকে এককভাবে নির্বাচনের মাঠে থাকবে। দলের ৮৪ জন সম্ভাব্য প্রার্থীসহ যারা নির্বাচন করতে ইচ্ছুক, তাদের দ্রুত যুগ্ম মহাসচিব বেলাল হোসেন মিয়াজীর সঙ্গে যোগাযোগ করে দলীয় প্রতীক ও কাগজপত্র সংগ্রহের নির্দেশ দেন তিনি।

জেনারেল সরোয়ারের বহিষ্কারাদেশ প্রত্যাহার: সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, দলের প্রেসিডিয়াম সদস্য লে. জেনারেল (অব.) হেলাল উদ্দিন সরোয়ারের ওপর জারি করা সাময়িক বহিষ্কারাদেশ সর্বসম্মতিক্রমে প্রত্যাহার করা হয়েছে।

বিদেশি দালালির হুঁশিয়ারি: শহীদ শরিফ ওসমান হাদির জানাজার প্রসঙ্গ টেনে অলি আহমদ বলেন, ‘‘হাদির জানাজাই প্রমাণ করে দেশের যুবসমাজ বিদেশি দালালদের ভোট দেবে না। আমরা জনগণের দালালি করতে চাই, কোনো ভিনদেশি শক্তির নয়’’।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণঅভ্যুত্থানের পর আবারও গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত হচ্ছে: মির

1

চাঁদাবাজ নয়, সৎ প্রতিনিধি নির্বাচিত হলে দুর্নীতি কমবে: দুদক

2

৯৪ কেজি ওজনের কষ্টি পাথরের শিবলিঙ্গসহ তিন পাচারকারী গ্রেপ্তা

3

ঢাবিতে ‘শেখ মুজিবুর রহমান’ হলের নামফলক বদলে রাখা হলো ‘ওসমান

4

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসুন: জেল-থানার সব দায়িত্ব আমরা নে

5

ইসলামের দৃষ্টিতে রিজিক বৃদ্ধির আধ্যাত্মিক রহস্য

6

এইচএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা

7

পাঁচ দফা দাবি আদায়ে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেবে জামায়

8

রংপুরে স্পিরিট পানে মৃত্যুর মিছিল; ৩ দিনে প্রাণ হারালেন ৬ জন

9

এই দেশের মানুষই ছিল তাঁর পরিবার, সত্তা, অস্তিত্ব

10

প্লাস্টিক বোতলের বিনিময়ে মিলছে গাছ: পঞ্চগড়ে বিডি ক্লিনের ব্য

11

সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

12

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

13

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় অবৈধ ঘোষণা

14

হাফ ভাড়া না নেওয়ায় শ্রমিক-শিক্ষার্থী সংঘর্ষ, অর্ধশতাধিক বাস

15

অবশেষে দেশের মাটিতে পা রাখলেন তারেক রহমান

16

কিভাবে রাঁধবেন গরুর কালাভুনা ?

17

শীতের সর্বনিম্ন তাপমাত্রায় স্থবির পঞ্চগড়

18

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের লাগাতার কর্মবিরতি, ক্লাস-পরীক্

19

দেশের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে তফশিল দিন: ইসিকে নাহিদে

20
সর্বশেষ সব খবর