Deleted
প্রকাশ : শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ১১:৩৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ডেইলি স্টার ও প্রথম আলো কার্যালয়ে অগ্নিসংযোগের নিন্দা ফখরুলের

ডেইলি স্টার ও প্রথম আলো কার্যালয়ে অগ্নিসংযোগের নিন্দা ফখরুলের

দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

তিনি সব পক্ষকে দায়িত্বশীলতার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি লেখেন, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ। এদেশের প্রতিটি নাগরিকের জানমালের দায়িত্ব বর্তমান সরকারের। 

বিএনপি মহাসচিব লেখেন, শহিদ হাদির মৃত্যুতে শোকার্ত জাতি যখন তার মাগফেরাতের জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া করছে, তখন ডেইলি স্টার ও প্রথম আলোসহ বিভিন্ন গণমাধ্যম কার্যালয় এবং বরেণ্য সাংবাদিক নুরুল কবিরসহ আরও অনেকের ওপর হীন হামলা সংঘটিত হলো। 

তিনি লেখেন, দেশের সংকটময় মুহূর্তকে কাজে লাগানোর জন্য যারা অপেক্ষা করে, এরা এই দেশের শত্রু। তারা অপেক্ষা করে সংকটের। এই দুঃখ ভারাক্রান্ত মুহূর্তকে এরা ধ্বংসাত্মক কাজে রূপান্তর করলো। আমি এই সন্ত্রাসের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। 

মির্জা ফখরুল আরও উল্লেখ করেন, হাদি নির্বাচনে প্রার্থী ছিল। জনগণের দরজায় গিয়েছিল। নির্বাচন হবে। বাংলাদেশে একটি গণতান্ত্রিক জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ। তাই হাদির আততায়ীর বিচার এবং প্রতিটি মব সন্ত্রাসের বিচার করতে হবে। 

তিনি অভিযোগ করেন, প্রায় এক বছরের বেশি সময়কাল ধরে বিভিন্ন মব সন্ত্রাস পুরো জাতিকে বিভক্ত করেছে। স্বৈরাচারী আওয়ামী সরকারের পতনের পর সরকারের প্রথম ও প্রধান দায়িত্ব জাতিকে ঐক্যবদ্ধ করে গণতান্ত্রিক, স্থিতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন করা। আমরা সব পক্ষকে দায়িত্বশীলতার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে আহ্বান জানাচ্ছি। অনতিবিলম্বে সরকারকে ব্যবস্থা নিতে হবে।

আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের নির্দেশে ভেনেজুয়েলার রাজধানীতে হামলা

1

মামুনুল হকের পছন্দের আসনে প্রার্থী দেয়নি বিএনপি

2

৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো মেক্সিকো

3

দেশের মানুষের জন্য যথাযথ শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে মায়ের শেষ

4

ফের সচিবালয়ের নতুন ভবনে অগুন

5

খালেদা জিয়ার ইন্তেকালে পাকিস্তান ও ইউরোপীয় ইউনিয়নের শোক

6

নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে চায় কমি

7

ভূমি অফিসে দালালের দৌরাত্ম: টাকা ছাড়া মেলে না সেবা

8

মানিকগঞ্জের হারানো আসন পুনরুদ্ধারে ঐক্যের ডাক দিলেন রিতা

9

গাজা পরিকল্পনার পরবর্তী ধাপ নিয়ে বৈঠক করবেন ট্রাম্প-নেতানিয়া

10

গ্রেড নিয়ে প্রাথমিকের শিক্ষকদের বড় সুখবর দিলেন উপদেষ্টা

11

হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে রওনা করেছে এয়ার অ্যাম্বুলেন্স

12

‘জামায়াত ক্ষমতায় এলে মানুষ শান্তিতে ঘুমাবে’: কটিয়াদীতে শফিকু

13

গুলিবিদ্ধ ওসমান হাদির মস্তিষ্কের ফোলা বেড়েছে, অবস্থা এখনো আ

14

৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও বের হচ্ছে বিষাক্ত গ্যাস

15

ভূমিকম্পে যে নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা

16

সড়ক দুর্ঘটনার কবলে নোরা ফাতেহি

17

‘মিস ইউনিভার্স’ হলেন মেক্সিকোর ফাতিমা বশ

18

ভোটের দিন যেসব প্রতিষ্ঠান খোলা, যেগুলো বন্ধ

19

মাংস কিনতে বেরিয়ে ভূমিকম্পে রেলিং ভেঙে নিহত রাফি,মা হাসপাতা

20
সর্বশেষ সব খবর