Deleted
প্রকাশ : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

একনেকে অনুমোদন হলো ৪৬ হাজার ৪২০ কোটি টাকায় ২২ প্রকল্প

একনেকে অনুমোদন হলো ৪৬ হাজার ৪২০ কোটি টাকায় ২২ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে ২২টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন প্রকল্প ১৪টি, সংশোধিত প্রকল্প ৫টি ও মেয়াদ বৃদ্ধির প্রকল্প রয়েছে ৩টি। 

এসব প্রকল্পের ব্যয় ধরা হয় ৪৬ হাজার ৪২০ কোটি টাকা। এই ব্যয়ে সরকারের নিজস্ব অর্থায়ন ৩০ হাজার ৪৮২ কোটি ৪৯ লাখ টাকা, বিদেশিঋণ ১ হাজার ৬৮৯ কোটি ৬১ লাখ টাকা ও বাস্তবায়নকারী সংস্থাগুলোর নিজস্ব অর্থায়ন ১৪ হাজার ২৪৭ কোটি ৫৬ লাখ টাকা।  

মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে পরিকল্পনা কমিশন চত্বরে অনুষ্ঠিত বৈঠকে প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস সভাপতিত্ব করেন। পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ, স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম এবং শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা অংশ নেন। 

সাধারণত, একনেক বৈঠক শেষে প্রকল্পের বিস্তারিত এবং সরকারের বিভিন্ন নীতি নির্দেশনা দিয়ে ব্রিফ করে থাকেন পরিকল্পনা উপদেষ্টা। তবে আজ বৈঠক শেষে কোনো ব্রিফিং হয়নি। পরিকল্পনা মন্ত্রণালয় থেকে জানানো হয়, উপদেষ্টার গুরুত্বপূর্ণ অন্য কর্মসূচি থাকায় ব্রিফিং বাদ দেওয়া হয়েছে। 

বৈঠকে ২২টি প্রকল্প অনুমোদন ছাড়াও পরিকল্পনা উপদেষ্টার পক্ষ থেকে  ইতোমধ্যে অনুমোদিত ১০টি প্রকল্প সম্পর্কে একনেকে অবহিত করা হয়। ৫০ কোটি টাকার কম ব্যয়ের সব প্রকল্প পরিকল্পনা উপদেষ্টা অনুমোদনের এখতিয়ার রাখেন। এজন্য একনেকের অনুমোদনের প্রয়োজন হয় না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মদ্যপানে ইউরোপে মৃত্যু ৮ লাখ

1

ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় দুঃসংবাদ

2

এশিয়ান টাউনস্কেপ পুরস্কার উঠলো রাজউকের হাতে

3

হজে ছবি তোলা নিষিদ্ধের খবর সঠিক নয়

4

আজ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি

5

শান্তি চুক্তি যুদ্ধ অবসানের ‘চূড়ান্ত প্রস্তাব’ নয়: ট্রাম্প

6

আমরা আট দল ঐক্যবদ্ধ হয়েছি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য: পী

7

ইসলামবাগে প্লাস্টিকের গোডাউনে অগ্নিকাণ্ড

8

সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় দুর্নীতি-অনিয়মের অভিযোগে মানববন

9

ইরান জুড়ে বিক্ষোভ: ‘রেড লাইন’ ঘোষণা করলো আইআরজিসি

10

সংসদ নির্বাচনের কারণে ডিসি সম্মেলন নিয়ে ভাবছে না সরকার

11

এনসিপিকে ১০টি আসন ছাড়তে রাজি বিএনপি

12

মেট্রোর ছাদে মানুষ উঠায় চলাচল বন্ধ

13

একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠাই সরকারের প্রধান কর্তব্য :

14

বহুরূপীদের খপ্পরে পড়েছে দেশ: আলাল

15

হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তনের সম্ভাবনা কতটুকু, জানাল আইসিজ

16

যেকারণে শীতের সবজি শীতেই খাবেন

17

ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা নেই : ইসি সানাউল্ল

18

১১ দলীয় জোটের আসন ঘোষণার সংবাদ সম্মেলন স্থগিত

19

জুলাই আন্দোলনে হতাহতদের জন্য ফ্ল্যাট নির্মাণ শুরু চলতি মাসেই

20
সর্বশেষ সব খবর