Deleted
প্রকাশ : সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০৬:১১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

আফগানিস্তানে ৬.৩ মাত্রার ভূমিকম্পে নিহত ১০, আহত ২৬০

আফগানিস্তানে ৬.৩ মাত্রার ভূমিকম্পে নিহত ১০, আহত ২৬০

আফগানিস্তানের উত্তরাঞ্চলের মাজার-ই-শরিফ শহরের কাছে শক্তিশালী ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ১০ জন নিহত ও প্রায় ২৬০ জন আহত হয়েছে বলে জানিয়েছে প্রাদেশিক কর্তৃপক্ষ। খবর বার্তা সংস্থা রয়টার্স-এর।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, সোমবার (৩ নভেম্বর) ভোরে হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। 

প্রাথমিকভাবে ভূমিকম্পের গভীরতা ১০ কিলোমিটার বলা হলেও পরে তা সংশোধন করে ২৮ কিলোমিটার (১৭ মাইল) জানানো হয়। 

ইউএসজিএস জানায়, রোববার রাত থেকে সোমবার ভোরের দিকে বিশেষ করে, স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে খলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। প্রায় ৫ লাখ ২৩ হাজার জনসংখ্যার নগরী মাজার-ই-শরিফের কাছেই এর উপকেন্দ্র ছিল। রাজধানী কাবুলে এএফপির সংবাদদাতারাও ভূমিকম্প অনুভব করেন।

সামাঙ্গান প্রদেশের স্বাস্থ্য বিভাগের মুখপাত্র সামিম জোয়ানদা রয়টার্সকে জানান, ‘সকাল পর্যন্ত মোট ২৬০ জন আহত ও ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে এবং সবাইকে স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।’

দেশটির পূর্বাঞ্চলে দুই মাস আগে আরেকটি ভূমিকম্পে বহু মানুষের মৃত্যু হয়েছিল।

বালখ প্রদেশের মুখপাত্র হাজি জায়েদ জানান, ভূমিকম্পে মাজার-ই-শরিফের পবিত্র মাজারের (ব্লু মসজিদ) একটি অংশ ধ্বংস হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষদের উদ্ধারের চেষ্টা এবং ভবনের ধ্বসে পড়া অংশের বিভিন্ন ভিডিও ও ছবি শেয়ার করা হয়েছে। একটি ভিডিওতে দেখা যায়, উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে কয়েকটি মরদেহ টেনে বের করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একই দিনে গণভোট ও সংসদ নির্বাচন: প্রধান উপদেষ্টা

1

ইনসাফভিত্তিক দেশ গড়তে আলেমদের সমর্থন চাইলেন তারেক রহমান

2

নিউইয়র্কের কারাগারে মাদুরো, বললেন ‘শুভ রাত্রি’

3

৬৭৮ কোটি মানিলন্ডারিং, ডায়মন্ড ওয়ার্ল্ড মালিকের বিরুদ্ধে মাম

4

ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৭০ হাজার ছাড়াল

5

কুর্মিটোলায় প্রাইভেটকারে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

6

জামালপুরে নারী নির্যাতন মামলায় ৪ জনের কারাদণ্ড

7

খামেনির দেশত্যাগের গুঞ্জন, কী বলছে ইরানি দূতাবাস?

8

আইনি বাধার মুখে ৩ শহর থেকে ট্রাম্পের সেনা প্রত্যাহার

9

সর্বোচ্চ নীতিনির্ধারণী বৈঠক, নির্বাচন নিয়ে যে সিদ্ধান্ত নিল

10

জুলাই সৈনিকের নিরাপত্তা কোথায়? প্রশ্ন আজহারীর

11

জয়ের দারুণ সম্ভাবনা নিয়ে দিন শেষ বাংলাদেশের

12

সালমান-আনিসুল ও দীপু মনিকে নতুন মামলায় গ্রেফতার

13

হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে রওনা করেছে এয়ার অ্যাম্বুলেন্স

14

ব্যারিস্টার ফুয়াদের সামনে বিক্ষুব্ধ জনতার স্লোগান ‘ফুয়াদের চ

15

অবৈধ বিজ্ঞাপনে মেটার বার্ষিক আয় প্রায় ১০ শতাংশ

16

ভারতীয় বোলারদের তুলোধনা করে মার্করামের সেঞ্চুরি

17

সফল হতে হলে মামদানিকে ‘ওয়াশিংটনের প্রতি সম্মানজনক’ আচরণ করতে

18

শেখ হাসিনা খালাস পেলে খুশি হতাম: আইনজীবী আমির হোসেন

19

গাজার এতিম শিশুদের মুখে ইসরাইলি গণহত্যার বর্ণনা

20
সর্বশেষ সব খবর