Deleted
প্রকাশ : বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ০১:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেশের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে তফশিল দিন: ইসিকে নাহিদের আহ্বান

দেশের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে তফশিল দিন: ইসিকে নাহিদের আহ্বান

দেশের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে এবং সব দলের প্রস্তুতির জন্য ভালো হয়— এমন সময়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করতে নির্বাচন কমিশনের (ইসি) প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

বুধবার (৩ ডিসেম্বর) বিকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।

এ সময় নির্বাচন সংক্রান্ত আরপিও (গণপ্রতিনিধিত্ব আদেশ) সংশোধনীকে সাধুবাদ জানান নাহিদ ইসলাম। একই সঙ্গে এই সংস্কার বাতিলে চাপ সৃষ্টি এবং আদালতের শরণাপন্ন হওয়ার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। 

নিবন্ধনের শুরু থেকেই কেন্দ্রীয় ও তৃণমূল নেতারা ‘অক্লান্ত পরিশ্রম’ করেছেন বলে জানান নাহিদ। নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এনসিপি নেতা নাহিদ বলেন, অনেক চড়াই উৎরাই পার হওয়ার পরে অবশেষে প্রতীক বরাদ্দ হয়েছে। শাপলা কলি প্রতীকে এনসিপি এবারের নির্বাচনে অংশ নেবে।

‘প্রত্যেক দলকে স্ব স্ব প্রতীকে নির্বাচন করতে হবে’— এই প্রস্তাবনা থেকে ইসিকে সরে না আসার আহ্বান জানিয়ে এনসিপির শীর্ষ নেতা বলেন, ‘একটি বিশেষ দল সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠানকে চাপ দিয়েছে এক মার্কায় নির্বাচনের জন্য এবং আদালতকে ব্যবহার করে এখন এই সংস্কার প্রস্তাবনা বাতিলের চেষ্টা করা হচ্ছে। এনসিপি এই বিষয়ে ইসিকে শক্ত অবস্থানে থাকার জন্য বলেছে।’

নাহিদ নির্বাচনে অর্থ ও ক্ষমতার প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, হলফনামায় প্রার্থীর তথ্য যাচাই-বাছাই করার জন্য ইসিকে বলা হয়েছে। এছাড়া অর্থ ব্যয়ের বিষয়ে ইসি যেন কঠোর অবস্থান নেয়। যারা কালো টাকা ছড়াবে, তাদের বিরুদ্ধে যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়, সে বিষয়ে বলা হয়েছে।

ডিসি-এসপি বদলির বিষয়ে এনসিপি নেতা নাহিদ বলেন, ডিসি-এসপিদের বদলিতে রাজনৈতিক প্রভাব আছে। এই প্রভাবের কারণে নির্বাচনে প্রভাব বিস্তার করবে।

গণভোটের প্রশ্নে যেন সঠিক প্রচার হয়, সেই বিষয়েও ইসিকে সতর্ক করা হয়েছে বলে জানান নাহিদ। তিনি আরও বলেন, গণভোটের প্রশ্ন সঠিকভাবে প্রচার না হলে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছাবে না।

আইএ/সকালবেলা 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাহদী হাসানের জামিন মঞ

1

দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়া ‘আজীবন বহিষ্

2

১৭ বছর পর ঢাকায় তারেক রহমান

3

ফরিদপুরে জুলাই হত্যা মামলার আসামি শেখ ফায়েজ গ্রেফতার

4

‘ফিজ অবিশ্বাস্য, তাকে সামলানো খুব সহজ’: মিকি আর্থার

5

চাঁদার দাবিতে গ্রীন বায়োটেকনোলজি কারখানায় হামলা: গুলি ও কক

6

খালেদা জিয়ার আসনে এনসিপির প্রার্থী ঘোষণা

7

রাশিয়া থেকে তেল কেনায় চটেছেন ট্রাম্প, ভারতকে দিতে হবে ৫০০ শত

8

ভারতে গোবর ও গোমূত্র দিয়ে ক্যানসারের ওষুধ তৈরির প্রকল্পে ব্য

9

পরিস্থিতি ভালো, নির্বাচন ব্যাহত হওয়ার শঙ্কা নেই : মির্জা ফখর

10

ফের বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

11

খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার সাধারণ ছুটি, ৩ দিনের রাষ্ট্রীয

12

নিলামে বিক্রি হচ্ছে পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত্ব এয়ারলাইন্স

13

ইউক্রেন ইস্যুতে জেলেনস্কির সঙ্গে মার্কিন প্রতিনিধির বৈঠক

14

সৌদি আরবের মানুষ শেখ হাসিনাকে কাজ্জাব বলে : এ্যানি

15

জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করলেন যুগ্ম মুখ্য সমন্বয়ক ম

16

ফিরছেন কামিন্স , ব্রিসবেনে থাকছেন না হ্যাজেলউড

17

আমরা নারীর নেতৃত্ব ও ক্ষমতায়ন চাচ্ছি: সেনাপ্রধান

18

গাজায় থেমে নেই ইসরাইলের নৃশংসতা, যুদ্ধবিরতি লঙ্ঘন করে নিহত আ

19

বনলতা এক্সপ্রেস থেকে বিপুল অস্ত্র-গুলি উদ্ধার, আটক ৫

20
সর্বশেষ সব খবর