Deleted
প্রকাশ : বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৬:২০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বিক্রয়কর্মী হত্যার দায় স্বীকার করল রবিন ডাকাত

বিক্রয়কর্মী হত্যার দায় স্বীকার করল রবিন ডাকাত

চাঁদপুরের ফরিদগঞ্জে সিটি গ্রুপের এক বিক্রয়কর্মী রুহুল আমিনকে গুলি করে হত্যার ঘটনায় দায় স্বীকার করেছে তিন উপজেলার আতঙ্ক রফিকুল ইসলাম রবিন ওরফে রবিন ডাকাত। বুধবার (১৯ নভেম্বর) বিকালে চাঁদপুরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামাল হোসোইনের আদালতে হত্যাকাণ্ডের দায় শিকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।

বিষয়টি বৃহষ্পতিবার (২০ নভেম্বর) সকালে নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম। তিনি জানান, চাঁদপুরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামাল হোসোইন এর আদালতে বুধবার বিকালে সে সাবলিলভাবেই ঘটনার প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেভাবে বর্ণনা করেছিলো, সেভাবেই বর্ণনা করেছে। পরে তাকে আদালত জেল হাজতে প্রেরণ করেন।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় র‍্যাব-১১ ফরিদগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে রবিন ডাকাতকে। পুলিশ বুধবার চাঁদপুর  আদালতে প্রেরণ করে। সেখানেই আইনীপক্রিয়ায় ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে। 

স্বীকারোক্তিতে রবিন জানায়, সিটি গ্রুপের বেঙ্গল পণ্যের ফরিদগঞ্জের বিক্রয় প্রতিনিধি রুহুল আমিনকে গত ১১ নভেম্বর রাতে রুস্তুমপুর এলাকায় পথিমধ্যে সে ও তার সহযোগী গতিরোধ করে। তার নিকট থেকে পণ্য বিক্রয়লব্ধ নগদ টাকা ছিনতাই করে মোটরসাইকেলযোগে পালানোর চেষ্টাকালে রুহুল আমিন তাদের পিছু নেয়। এক পর্যায়ে ফরিদগঞ্জ থানাধীন রুস্তমপুর এলাকার সমিতি পোলের গোড়া নামক স্থানে রুস্তমপুরগামী পাকা রাস্তার ওপর লোকজনকে দেখে রুহুল আমিন সাহায্যের জন্যে ডাকাত বলে চিৎকার দিলে রবিন রুহুল আমিনকে লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র দ্বারা এলোপাতাড়ি গুলি করে হত্যা করে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। অস্ত্রটি সে তার সহযোগী পারভেজের কাছ থেকে নিয়েছে। প্রয়োজন মাফিক সে তার কাছ থেকে নিতো। ঘটনার পর সে পালিয়ে যায়। পরে র্যাব-১১ এর হাতে সে ধরা পড়ে। 

রবিনের বিষয়ে জানা গেছে, রবিন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার চান্দিরগাঁও গ্রামের হাজী শামসুন নুর পটোয়ারী ছেলে। তার  বিরুদ্ধে সর্বশেষ হত্যা মামলাসহ ১৫টি মামলা রয়েছে। যার মধ্যে সবগুলোই ডাকাতি ও দস্যুতার। এর মধ্যে ফরিদগঞ্জ থানার দুটি এবং বাকী ১৩টি মামলা লক্ষ্মীপুর জেলার বিভিন্ন থানার। 

উল্লেখ্য, গত ১১ নভেম্বর মঙ্গলবার ফরিদগঞ্জ উপজেলা রুপসা উত্তর ইউনিয়নের রুস্তমপুর এলাকায় সন্ত্রাসীদের গুলিতে রুহুল আমিন (৩৭) নামে এক সিটি গ্রুপের বেঙ্গল পণ্যের এসআর নিহত হয়। নিহত রুহুল আমিনের বাড়ি ফরিদগঞ্জ পৌর  এলাকার ৪ নং ওয়ার্ডের পূর্ব বড়ালি গ্রামের  মিজি বাড়ির অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মাওলানা মাহমুদুল হাসানের ছেলে। 

হত্যকাণ্ডের পর গত ১৮ নভেম্বর মঙ্গলবার র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নর (র‍্যাব) -১১  তথ্য প্রযুক্তি ব্যবহার করে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড এলাকা হতে মো. রফিকুল ইসলাম  রবিনকে গ্রেফতার করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা বিএনপির

1

৬৭৮ কোটি মানিলন্ডারিং, ডায়মন্ড ওয়ার্ল্ড মালিকের বিরুদ্ধে মাম

2

বরগুনায় মুক্তিযুদ্ধ জাদুঘর লুট, এখনও পড়ে আছে ফাঁকা

3

চট্টগ্রামে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর সঙ্গে গুলিবিদ্ধ সরো

4

হা‌দির জানাজা: বডি ওর্ন ক্যামেরাসহ ২০ প্লাটুন বি‌জি‌বি

5

ঢাকা-১৩ আসনে মাওলানা মামুনুল হকের মনোনয়নপত্র বৈধ

6

৬ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা কাল

7

বিজয়ের মাসে জুতা পায়ে শহীদ মিনারে ইসলামী আন্দোলন প্রার্থী, ক

8

তিনশ আসনেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা জাতীয় পার্টির

9

খালেদা জিয়া আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত: ড. কামা

10

সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য সবার সহযোগিতা

11

বাসদ কার্যালয় ঘেরাও, ২২ নেতাকর্মী আটক

12

হাদিকে হত্যাচেষ্টার নেপথ্যে যুবলীগ নেতা সম্রাট?

13

হাসনাত আবদুল্লাহর ফেসবুক প্রোফাইল ডিজেবল

14

পঞ্চগড়ে জেঁকে বসেছে তীব্র শীত, আরও কমবে তাপমাত্রা

15

‘চেয়েছিলাম ডেমোক্রেসি, হয়ে গেল মবোক্রেসি’: সালাহউদ্দিন আহমদ

16

চট্টগ্রাম বিআরটিএ জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

17

জাতীয় সম্মেলন থেকে ৭ দাবি তুললেন ইমাম-খতিবরা

18

বাবরি মসজিদ ভাঙার ৩৩ বছর পর পুনর্নির্মাণে ভিত্তিপ্রস্তর

19

প্রেমের প্রস্তাবে অস্বীকৃতির জন্য বনশ্রীর সেই স্কুলছাত্রী খু

20
সর্বশেষ সব খবর