Deleted
প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ০৯:১৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বিশ্ব সংবাদমাধ্যমে তারেক রহমানের দেশে ফেরার খবর

বিশ্ব সংবাদমাধ্যমে তারেক রহমানের দেশে ফেরার খবর

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে ফেরার খবর উঠে এসেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি, ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এবং মার্কিন বার্তাসংস্থা এপি ভিন্ন শিরোনামে এই খবর তুলে ধরেছে।

‘১৭ বছর নির্বাচনের পর ফিরলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর ছেলে, সামনে দেশ পরিচালনার হাতছানি’ (সান অব ফরমার বাংলাদেশি প্রাইম মিনিস্টার রিটার্নস আফটার সেভেনটিন ইয়ারস ইন এক্সাইল উইদ এ চান্স টু লিড) শিরোনামে এপি লিখেছে, ব্রিটেনে স্বেচ্ছা নির্বাসনে থাকার পর বৃহস্পতিবার ঢাকায় ফেরেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার প্রত্যাবর্তনকে ঘিরে হাজারো নেতাকর্মী ঢাকার রাস্তায় নেমে তাকে স্বাগত জানান। আসন্ন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে তিনি সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে বিবেচিত হচ্ছেন।

তিনি স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জায়মা রহমানকে সঙ্গে নিয়ে যুক্তরাজ্য থেকে ঢাকায় আসেন। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে ওই প্রতিবেদনে বলা হয়, তাদের পোষা বিড়াল ‘জিবু’ এবং দুই ঘনিষ্ঠ সহযোগীও তাদের সঙ্গে ছিলেন।

বিবিসি শিরোনাম করেছে, ’১৭ বছর নির্বাসনের পর বাংলাদেশে ফিরেছেন পরবর্তী সম্ভাব্য প্রধানমন্ত্রী’ (ফ্রন্ট রানার টু বি বাংলাদেশি পিএম রিটার্নস আফটার সেভেনটিন ইয়ারস ইন এক্সাইল)।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী পদে সম্ভাব্য শীর্ষ প্রার্থী তারেক রহমান ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরেছেন। আসন্ন জাতীয় নির্বাচনের আগে তার প্রত্যাবর্তনকে দেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে।

২০০৮ সাল থেকে লন্ডনে বসবাসকারী তারেক রহমানের দল আসন্ন নির্বাচনে সবচেয়ে বড় দল হিসেবে বিবেচিত হচ্ছে। স্বভাবতই, তিনি দেশের নতুন নেতা হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

গত বছর বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের ধারাবাহিকতায় তারেক রহমানের দেশে ফেরা সম্ভব হয়। আওয়ামী লীগ সরকারের সময় তার বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা করা হয়েছিল, তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর সব অভিযোগ থেকে তিনি খালাস পান।

‘স্ত্রী-কন্যা ও বিড়াল নিয়ে ১৭ বছর পর ঢাকায় তারেক রহমান’ (তারেক রহমান, উইদ ওয়াইফ, ডটার অ্যান্ড ক্যাট, রিটার্নস টু ঢাকা আফটার সেভেনটিন ইয়ারস) শিরোনামে প্রতিবেদন করেছে এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়,  ১৭ বছরের বেশি সময় যুক্তরাজ্যে স্বেচ্ছা নির্বাসনে থাকার পর বৃহস্পতিবার ঢাকায় ফেরেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার প্রত্যাবর্তনকে ঘিরে হাজারো নেতাকর্মী ঢাকার রাস্তায় নেমে তাকে স্বাগত জানান। আসন্ন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে তিনি সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে বিবেচিত হচ্ছেন।

বিএনপি নেতাকর্মীরা বনানী এয়ারপোর্ট রোড থেকে হেঁটে ঢাকায় বিমানবন্দরের দিকে যান তাকে স্বাগত জানাতে। বিমানবন্দরে দলের স্থায়ী কমিটির সদস্যরা তাকে অভ্যর্থনা জানান। সেখান থেকে বিশেষভাবে আমদানি করা দুটি বুলেটপ্রুফ গাড়ির একটিতে করে তিনি পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সমাবেশের মঞ্চে বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত থাকলেও বক্তব্য দেবেন কেবল তারেক রহমান। দলটির দাবি, ওই অনুষ্ঠানে প্রায় ৫০ লাখ মানুষের সমাগম হতে পারে।

সমাবেশ শেষে তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে গিয়ে তার অসুস্থ মা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর পরিবারসহ তিনি গুলশান ২ এর ফিরোজা বাসভবনে যাবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার বিয়ে নিয়ে বিপাকে কপিল

1

এলাকায় এনসিপি'র কোনো অস্তিত্ব নাই : মির্জা ফখরুল

2

এনসিপি থেকে নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগ

3

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি প

4

নবজাতকের মৃত্যুশোকে মুহ্যমান পাকিস্তানি অলরাউন্ডার

5

উৎসুক জনতা ও নেতাকর্মীদের ভিড়ে এভারকেয়ারের প্রবেশ পথে বিঘ্ন

6

ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে অনড় বাংলাদেশ: আসিফ নজরুল

7

দিনাজপুর হাসপাতালে নবজাতককে ফেলে মা উধাও

8

মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে নিবিড় পর্যবেক্ষণে বেগম জিয়া

9

ধর্ম অবমাননা, আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবি আলেম সমাজের

10

প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বললেন তারেক রহমান

11

খালেদা জিয়াকে বিদেশে নেয়ার সব প্রস্তুতি সম্পন্ন, অপেক্ষা শার

12

সিরিয়ায় অতর্কিত হামলা, ২ মার্কিন সেনা নিহত

13

বৈষম্যবিরোধী আন্দোলনে দণ্ডিত বাংলাদেশীদের ক্ষমা করলো আমিরাত

14

রাষ্ট্রীয়ভাবে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হবে হাদিকে

15

বাংলাদেশিসহ সমুদ্রে ৯০ অবৈধ অভিবাসীকে নিয়ে নৌকাডুবি

16

ইরান জুড়ে বিক্ষোভে নিহত ৬৪৮: মানবাধিকার সংগঠন

17

জ্বালানি তেলের দাম কমলো লিটার প্রতি ২ টাকা, আজ থেকে কার্যকর

18

শহীদ মীর মুগ্ধের জমজ ভাই মীর স্নিগ্ধকে বগুড়ার শিবগঞ্জে আবেগ

19

মাজহারুলের মনোনয়ন বাতিলের দাবিতে ঐক্যবদ্ধ কিশোরগঞ্জের ৪ নেতা

20
সর্বশেষ সব খবর