Ziaur Rahman Bokul
প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৮:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এনসিপি থেকে নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগ

এনসিপি থেকে নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগ

জুলাইযোদ্ধাদের উদ্যোগে গঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়কের পদ থেকে পদত্যাগ করেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

গণমাধ্যম সূত্রে জানা যায়, প্রায় দুই সপ্তাহ আগে তিনি দলের আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে দলীয়ভাবে এখনও তার পদত্যাগ গ্রহণের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। সাম্প্রতিক সময়ে তিনি দলীয় কার্যক্রম থেকেও নিজেকে কিছুটা গুটিয়ে নিয়েছেন বলে জানা গেছে।

দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এনসিপিতে যোগ দিতে পারেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও বর্তমান অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি যোগ দিলে মুখ্য সমন্বয়কের দায়িত্ব গ্রহণ করতে পারেন বলে দলের কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে আলোচনা চলছে।

এই সম্ভাবনাকে কেন্দ্র করেই নাসীরুদ্দীন পাটওয়ারী মনঃক্ষুণ্ন হয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। তবে তিনি দল থেকে সম্পূর্ণ অব্যাহতি নিচ্ছেন না; বরং সাধারণ সদস্য হিসেবে থেকে কাজ চালিয়ে যেতে চান।

বিষয়টি নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। দলের এক যুগ্ম সদস্যসচিব নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, “আমরা পদত্যাগপত্র পেয়েছি, তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিষয়টি বিবেচনাধীন।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এককভাবে নির্বাচনের সিদ্ধান্ত গণঅধিকার পরিষদের

1

অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানীতে নিরাপত্তা জোরদার

2

দেশজুড়ে শীতের তীব্রতা চরমে, স্থবির স্বাভাবিক জীবনযাত্রা

3

‘আল্লাহ যেন বেগম জিয়াকে হাসিনার ফাঁসি দেখার সৌভাগ্য দেন’

4

ভূমিকম্পে যে নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা

5

ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেবে বিএনপি : তারেক রহমা

6

শাহজাহান চৌধুরীকে গ্রেপ্তারের দাবি জাসদের

7

আজ আবারও ৭ কলেজের শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচি

8

শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করলেন পীর সাহেব চরমোনাই

9

বাসে চড়ে ৩০০ ফিটের পথে তারেক রহমান, উচ্ছ্বসিত লাখো মানুষ

10

জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশে উচ্ছ্বাসের জোয়ার বইছে: প্রেস স

11

দ্রুতই গণভোটের সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা: আসিফ নজরুল

12

নিজ শিশু সন্তান কোলে নিয়েই কারাগারে গেলেন কুকুরছানা হত্যার আ

13

যে কারণে নির্বাচনে অংশ নিতে পারবেন না মান্না

14

আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই, নির্ধারিত সময়েই নির্বাচন হবে: তারেক

15

আল্লামা নুরুল হুদা ফয়জীর জানাযা সম্পন্ন, শায়িত হলেন পারিবারি

16

২৩ ডিসেম্বর পর্যন্ত অনাপত্তিপত্র পেলেন তিন তারকা, মোস্তাফিজ

17

ফের নাইজেরিয়ায় মার্কিন হামলার ইঙ্গিত ট্রাম্পের

18

পেছানো হচ্ছে পাকিস্তানের বাংলাদেশ সফর

19

নির্বাচন প্রক্রিয়ায় ব্যত্যয় ঘটানোর চেষ্টা করলে ছাড় দেওয়া হবে

20
সর্বশেষ সব খবর