Deleted
প্রকাশ : শনিবার, ১০ জানুয়ারি ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সীমানা জটিলতায় পাবনা-১ ও ২ আসনের নির্বাচন স্থগিত করে ইসির প্রজ্ঞাপন জারি

সীমানা জটিলতায় পাবনা-১ ও ২ আসনের নির্বাচন স্থগিত করে ইসির প্রজ্ঞাপন জারি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা জেলার দুটি সংসদীয় আসনের নির্বাচন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। সীমানা সংক্রান্ত উচ্চ আদালতের আদেশের প্রেক্ষিতে আজ শনিবার (১০ জানুয়ারি) ইসির পক্ষ থেকে এই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়েছে। স্থগিত হওয়া আসন দুটি হলো— ৬৮ পাবনা-১ এবং ৬৯ পাবনা-২।

ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, গত ৫ জানুয়ারি আপিল বিভাগের আদেশের প্রেক্ষিতে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এই দুটি আসনের নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যেই সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত বছরের ৪ সেপ্টেম্বর আসন পুনর্বিন্যাস করে চূড়ান্ত গেজেট প্রকাশ করেছিল ইসি। যেখানে পুরো সাঁথিয়া উপজেলা নিয়ে পাবনা-১ এবং সুজানগর ও বেড়া উপজেলাকে মিলিয়ে পাবনা-২ আসন করা হয়।

তবে এই সীমানা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট করেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে গত ৫ জানুয়ারি আপিল বিভাগ পাবনা-১ ও ২ আসনের সীমানা সংক্রান্ত আগের গেজেট স্থগিত করার আদেশ দেন। এই আইনি জটিলতার কারণেই কমিশন আসন দুটির নির্বাচনী কার্যক্রম আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

গতকাল শুক্রবার (৯ জানুয়ারি) গণমাধ্যমে এই স্থগিতাদেশের খবর প্রকাশিত হলে ইসির জনসংযোগ শাখা থেকে তা ‘সঠিক নয়’ বলে দাবি করা হয়েছিল। এ নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি হলে আজ শনিবার বিকেলে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “হাইকোর্টের নির্দেশ আমরা পেয়েছি। কিছু তথ্যগত অসম্পূর্ণতা ছিল। এই অসম্পূর্ণতা দূর করে পাবনা-১ ও ২ আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে।”

গতকাল কেন অস্বীকার করা হয়েছিল—এমন প্রশ্নে সচিব জানান, গতকাল মৌখিকভাবে যা বলা হয়েছিল, আজ তা লিখিতভাবে চূড়ান্ত করা হলো। বর্তমানে পাবনার এই দুই আসনে নির্বাচনী আচরণবিধি সংক্রান্ত কোনো মোবাইল কোর্ট বা আপিল শুনানিও কার্যক্রম স্থগিত থাকবে।


মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার মরদেহ নেওয়া হলো তারেক রহমানের বাসায়

1

বিজয় দিবসে বীর-শহীদদের গভীর শ্রদ্ধা জামায়াত আমীরের

2

লাখো মানুষের উপস্থিতিতে হাদির জানাজার নামাজ অনুষ্ঠিত

3

ভোজ্যতেলের মূল্য বৃদ্ধি করার আইনগত ভিত্তি নেই: বাণিজ্য উপদেষ

4

থাইল্যান্ডে নির্বাচনের সম্ভাব্য তারিখ প্রকাশ

5

রায় ঘোষনাকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার

6

এই কম্পনে টের না পেলেও, চূড়ান্ত কম্পন কিন্তু ঠিকই টের পাইয়

7

কর্মকর্তাদের অনিয়মের দায় চাপল ঝাড়ুদারের কাঁধে: ডিসির পরিদর্শ

8

গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামানকে অব্যাহতি

9

যুদ্ধবিরতির তোয়াক্কা না করে গাজায় চলছে ইসরাইলি আগ্রাসন

10

ফেসবুকে আ.লীগের পক্ষে পোস্ট দেওয়ায় ইবি ছাত্রকে থানায় সোপর্দ

11

তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা

12

ঢাকার প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে ডিএমপির চেকপোস্ট জোরদা

13

বনশ্রীতে স্কুলছাত্রী হত্যা: সন্দেহভাজন একজন গ্রেফতার

14

ইয়েমেনে সৌদির বিমান হামলায় উপসাগরীয় স্থিতিশীলতা ঝুঁকিতে: ই

15

ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে হাদির মরদেহ

16

কিশোরগঞ্জে বিএনপির সম্মুখসারির নেতা ও সাবেক সফল চেয়ারম্যান ই

17

কিশোরগঞ্জে বিএনপির প্রার্থী বাতিলের দাবিতে নারীদের ঝাড়ু মিছি

18

কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী ফজলুর রহমান

19

হাতিয়ার মানুষের বিশ্বাস রক্ষা করব: হান্নান

20
সর্বশেষ সব খবর