Deleted
প্রকাশ : শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৮:১০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ওসমান হাদিকে হত্যা ও মা, বোন, স্ত্রীকে ধর্ষণের হুমকি

ওসমান হাদিকে হত্যা ও মা, বোন, স্ত্রীকে ধর্ষণের হুমকি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনে প্রার্থিতার ঘোষণা দেওয়া শরিফ ওসমান হাদি দেশি-বিদেশি ৩০টি নম্বর থেকে হুমকি পেয়েছেন বলে জানিয়েছেন। বৃহস্পতিবার রাতে ৩ ঘণ্টার ব্যবধানে এসব হুমকি পান বলে জানান তিনি।

হাদি জানান, এসব ফোনকলে তাকে হত্যা, তার বাড়িতে আগুনসহ তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানান হাদি।
ওসমান হাদি লিখেছেন, ‘গত তিন ঘণ্টায় আমার নম্বরে আওয়ামী লীগের খুনিরা অন্তত ৩০টা বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে। যার সামারি হলো—আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে। তারা আমার বাড়িতে আগুন দেবে। আমার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণ করবে এবং আমাকে হত্যা করবে।’

তিনি আরো বলেন, ‘১৭ তারিখ খুনি হাসিনার রায় হবে। ১৪০০ শহীদের রক্তের ঋণ মেটাতে কেবল আমার বাড়ি-ঘর না, যদি আমাকেও জ্বালিয়ে দেওয়া হবে, ইনসাফের এই লড়াই হতে আমি এক চুলও নড়ব না, ইনশাআল্লাহ।’

ওসমান হাদি বলেন, ‘এক আবরারকে হত্যার মধ্য দিয়ে হাজারো আবরার জন্মেছে এদেশে। এক হাদিকে হত্যা করা হলে তাওহীদের এই জমিনে আল্লাহ লক্ষ হাদি তৈরি করে দেবেন।
স্বাধীনতার এই ক্রুদ্ধ স্বরকে কোনোদিন রুদ্ধ করা যাবে না। লড়াইয়ের ময়দানে আমি আমার আল্লাহর কাছে আরো সাহস ও শক্তি চাই। আরশ ওয়ালার কাছে আমি হাসিমুখে শহীদি মৃত্যু চাই। আমার পরিবার ও আমার কলিজার সহযোদ্ধাদেরকে আল্লাহ তায়ালার কুদরতি কদমে সোপর্দ করলাম। শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদের লড়াই চলবে।
শুক্রবার সকালে আরেক পোস্টে কয়েকটি নম্বর শেয়ার করেছেন ওসমান হাদি। তার দাবি, এসব নম্বর থেকে তাকে হুমকি দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাল-সবুজের পতাকা হাতে স্মৃতিসৌধে জনতার ঢল

1

বহিষ্কৃত দুই নেতাকে দলে ফেরাল বিএনপি

2

নওগাঁয় গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ব্যাপক প্রচারণা

3

আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হল চরমোনাইর অগ্রহায়ণ মাহফিল

4

কুমিল্লায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, আগুনে পুড়ে নিহত ৪

5

দেশে আসলো ২০২৬ বিশ্বকাপের ফুটবল ট্রফি

6

মার্কিন ঘাঁটিতে আঘাতের পাল্টা হুমকি ইরানের

7

খারাপ কোলেস্টেরল কমিয়ে হার্টের যত্ন নেয় যে মসলা

8

ফেসবুকে আ.লীগের পক্ষে পোস্ট দেওয়ায় ইবি ছাত্রকে থানায় সোপর্দ

9

সমুদ্রে পাকিস্তানের কৃত্রিম দ্বীপ বানানোর নেপথ্যে যে কারণ

10

আইনি বাধার মুখে ৩ শহর থেকে ট্রাম্পের সেনা প্রত্যাহার

11

জমা দেওয়া নথিপত্রে আয়ের তথ্যে গরমিল সারজিস আলমের

12

শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে হামলা করল রাশিয়া, নিহত ৮

13

নীলফামারী উত্তরা ইপিজেডের চারটি শিল্প কারখানা অনির্দিষ্টকালে

14

হাসিনার রায় ঘিরে নিরাপত্তার চাদরে রাজধানী, তল্লাশি জোরদার

15

৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন, জানাজা ঘিরে নিরাপত্তা জোর

16

একদিনে গ্রেফতার ১৬৪৯, উদ্ধার আগ্নেয়াস্ত্র ককটেল

17

অসময়ের বৃষ্টিতে তলিয়ে গেছে ধান, আলু ও শীতকালীন সবজি

18

নির্বাচন বাধাগ্রস্ত ও নস্যাতের চেষ্টা আ.লীগের

19

নির্বাচন ও গণভোট একসঙ্গে করার বৈধতা নিয়ে রিট

20
সর্বশেষ সব খবর