Deleted
প্রকাশ : সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ৩ ফিলিস্তিনি

ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ৩ ফিলিস্তিনি

গাজা উপত্যকায় গত অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতির তিন মাস অতিবাহিত হলেও সহিংসতা ও প্রাণহানি পুরোপুরি থামেনি। ইসরায়েলি বাহিনীর গুলিতে পৃথক দুটি ঘটনায় অন্তত তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। রবিবার (১২ জানুয়ারি) এমন দাবি করেছে দেশটির স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। 

চিকিৎসকরা জানিয়েছেন, গাজা শহরের তুফ্ফাহ এলাকায়, যা ফিলিস্তিনি নিয়ন্ত্রণাধীন সেখানে একজন ফিলিস্তিনি নিহত হন। এছাড়াও দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্বে বানি সুহাইলা শহরে আরও দুজন নিহত হয়েছেন। এলাকাটি এখনও ইসরায়েলি বাহিনীর দখলে রয়েছে।

অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, উত্তর গাজা উপত্যকায় তাদের নিয়ন্ত্রণাধীন এলাকায় অনুপ্রবেশ করে এবং তাৎক্ষণিক হুমকি সৃষ্টি করায় এক সন্ত্রাসীকে লক্ষ্য করে গুলি চালানো হয়। দক্ষিণ গাজায়ও একই ধরনের অভিযোগ তুলে সেনারা জানিয়েছে, এলাকায় দায়িত্বরত সেনাদের দিকে এগিয়ে আসা অপর সন্ত্রাসীকে বিমান হামলা চালিয়ে হত্যা করা হয়েছে।

রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে হামাসের এক কর্মকর্তা বলেছেন, যুদ্ধবিরতি ভেঙে দেওয়ার উদ্দেশ্যে প্রতিদিন যে হত্যাকাণ্ড চালানো হচ্ছে, তা অবিলম্বে বন্ধ করতে মধ্যস্থতাকারীদের কার্যকর হস্তক্ষেপ জরুরি।

গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত ৪৪০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের মধ্যে অধিকাংশই বেসামরিক নাগরিক। একই সময়ে তিনজন ইসরায়েলি সেনাও নিহত হয়েছেন।

উল্লেখ্য, গত অক্টোবরে ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বড় পরিসরের লড়াই অনেকটাই কমে গেলেও পুরোপুরি বন্ধ হয়নি। চুক্তি লঙ্ঘনের দায় নিয়ে একে অপরকে দোষারোপ করছে উভয় পক্ষ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে প্রায় ২০০ পর্যবেক্ষক পাঠাবে ইউ

1

সালাউদ্দিন আহমদের অনুরোধে অনশন ভাঙলেন আমজনতার তারেক

2

নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী, আগের মতো পাতানো নির্বাচন হবে

3

বগুড়া-৭ খালেদা জিয়া ও বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়

4

২ হাজার টাকা চুরির জন্য মা-মেয়ে হত্যা

5

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে জরুরি নির্দেশনা

6

ঢাকায় আর্জেন্টিনা–ব্রাজিলের ম্যাচ স্থগিত করলো ক্রীড়া মন্ত্

7

পিস্তল ঠেকিয়ে গৃহবধূর কানের দুল ছিনতাই, গ্রেপ্তার ২

8

পুলিশে ১৫ অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপারকে বদলি

9

২৩ ডিসেম্বর পর্যন্ত অনাপত্তিপত্র পেলেন তিন তারকা, মোস্তাফিজ

10

উৎসুক জনতা ও নেতাকর্মীদের ভিড়ে এভারকেয়ারের প্রবেশ পথে বিঘ্ন

11

খালেদা জিয়ার মরদেহ নেওয়া হলো তারেক রহমানের বাসায়

12

বার্ষিক আয় তারেক রহমান-শফিকুর রহমানকেও ছাড়ালেন ভিপি নুর

13

নোয়াখালী-৫: মনোনয়নপত্র সংগ্রহ করলেন ইসলামী আন্দোলনের মাওলানা

14

আরো সাড়ে ৪ মাস বাড়লো সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

15

আজ বছরের ক্ষুদ্রতম দিন

16

দেশজুড়ে শুরু হচ্ছে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২'

17

চার বিয়ে নিয়ে বিপাকে কপিল

18

খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা, নিরাপত্তা দেবে

19

হাসিনার রায় ঘিরে নিরাপত্তার চাদরে রাজধানী, তল্লাশি জোরদার

20
সর্বশেষ সব খবর