Deleted
প্রকাশ : রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০১:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভুমিকম্প আশঙ্কায় বন্ধ সরকারি আলিয়া মাদ্রাসার হল

ভুমিকম্প আশঙ্কায় বন্ধ সরকারি আলিয়া মাদ্রাসার হল

রাজধানীর বকশিবাজার এলাকার সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণার পর এবার আবাসিক হলও সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে আবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে। সম্প্রতি ভূমিকম্প এবং ছাত্র সংঘর্ষের পরিস্থিতি বিবেচনা করে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ রোববার (২৩ নভেম্বর) বিকেলে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ওবায়দুল হকের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সম্প্রতি ভূমিকম্পজনিত কারণে হলের কিছু পিলার ও কক্ষে ফাটল দেখা দেওয়ার পাশাপাশি ২২ নভেম্বর রাতে সংঘটিত ছাত্র সংঘর্ষের পরিস্থিতি বিবেচনা করে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, আল্লামা কাশগরী (রহ.) হল ও মুফতি আমিমুল ইহসান হলে অবস্থানরত সব আবাসিক শিক্ষার্থীকে বিকেল ৪টার মধ্যে হল ছাড়তে বলা হয়েছে।

তবে চলমান ফাযিল স্নাতক (পাস) ১ম, ২য় ও ৩য় বর্ষের পরীক্ষা-২০২৪ এর কার্ডধারী আবাসিক পরীক্ষার্থীদের হল সুপার বরাবর আবেদন করার জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

ভবিষ্যতে পরিস্থিতি স্থিতিশীল হলে আগামী ৪ ডিসেম্বরের পর থেকে শিক্ষার্থীদের পুনরায় হল ব্যবহারের সুযোগ দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

এর আগে আজ দুপুরে প্রকাশিত মাদ্রাসার অধ্যক্ষের সই করা আরেকটি বিজ্ঞপ্তিতে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত সব একাডেমিক কার্যক্রম বন্ধের ঘোষণা দেওয়া হয়।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাঁওতাল পল্লীতে নারীপক্ষ উদযাপন: বৈষম্য দূর করার আহ্বান

1

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, কমবে তাপমাত্রা

2

বিএনপির জন্য পরিবার 'ত্যাগ', ধানের শীষ পেলেন সেই শ্রাবণ

3

তেহরানে সাময়িকভাবে বন্ধ ব্রিটিশ দূতাবাস

4

জুলাই সনদের আইনগত ভিত্তি না হলে নির্বাচন অর্থহীন : সারজিস আল

5

বহিষ্কৃত দুই নেতাকে দলে ফেরাল বিএনপি

6

স্বতন্ত্র প্রার্থীদের ১ শতাংশ ভোটারের স্বাক্ষরের বাধ্যবাধকতা

7

বিদেশ থেকে আনা মোবাইল ফোন নিবন্ধনের উপায় জানাল বিটিআরসি

8

তিন উপদেষ্টা একটি দলের হয়ে কাজ করছেন: ডা. তাহের

9

ভূমিকম্পে সারাদেশে নিহত ৫, আহত দুই শতাধিক

10

খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের দুই ম্যাচ বাতিল

11

ট্রাম্প–মামদানির প্রথম বৈঠকে প্রশংসা আর সৌহার্দ্যের বার্তা

12

কালিহাতীতে স্কুলছাত্রী ধর্ষণ: অভিযুক্তকে পালাতে সহযোগিতা করল

13

হাদির উপর হামলাকারীদের পালিয়ে যাওয়ার তথ্য নিশ্চিত নয় : বিজিব

14

নিউইয়র্কে প্রবেশ করলেই নেতানিয়াহুকে গ্রেফতার করা হবে: মামদ

15

সখীপুরে জোঁকের উপদ্রব: মাঠে নামতে ভয় পাচ্ছেন কৃষক, ব্যাহত হচ

16

শেখ হাসিনার মৃত্যুদণ্ডকে ‘নরমালাইজ’ করতেই প্রথম আলোর এই জরিপ

17

আইন প্রণয়নের জন্য সংসদ গঠিত হতে হবে : সালাহউদ্দিন আহমদ

18

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে দু’দল গ্রামবাসীর সংঘর্ষ

19

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজনের ছবি প্রকাশ, তথ্য দিলে পুরস্ক

20
সর্বশেষ সব খবর