Deleted
প্রকাশ : শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ঢাকায় পৌঁছেই সরাসরি এভারকেয়ারে যাচ্ছেন জুবাইদা রহমান

ঢাকায় পৌঁছেই সরাসরি এভারকেয়ারে যাচ্ছেন জুবাইদা রহমান

লন্ডন থেকে ঢাকায় এসে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। 

শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১০টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী বিমান। ভিআইপি ফটক দিয়ে বেরিয়ে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাচ্ছেন তিনি।

খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যেতে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকালে হি‌থ্রো বিমানবন্দরে একটি ফ্লাইটে দেশের পথে রওনা হন ডা. জুবাইদা রহমান। এরপর থেকে তার জন্য অপেক্ষমাণ বিএনপির নেতাকর্মীরা।
 
শুক্রবার দুপুরে খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়তে পারে কাতার সরকারের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স। তার সঙ্গে পরিবারের সদস্যদের মধ্যে থাকবেন ডা. জুবাইদা রহমান ও ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান।

বিএনপি চেয়ারপারসনের সঙ্গে চিকিৎসক ও নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে লন্ডন যাবেন তার উপদেষ্টা মোহাম্মদ এনামুল হক চৌধুরী, ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, ডা. ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, ডা. মো. শাহাবুদ্দিন তালুকদার, ডা. নূর উদ্দিন আহমদ, ডা. মো. জাফর ইকবাল, ডা. মোহাম্মদ আল মামুন, স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) হাসান শাহরিয়ার ইকবাল ও সৈয়দ সামিন মাহফুজ, তারেক রহমানের সহকারী মো. আবদুল হাই মল্লিক, সহকারী ব্যক্তিগত সচিব মো. মাসুদুর রহমান, গৃহকর্মী ফাতেমা বেগম ও রূপা শিকদার।

খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্তের খবর বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে গণমাধ্যমকে নিশ্চিত করেন ডা. এ জেড এম জাহিদ হোসেন।

স্বাস্থ্যের অবনতি হওয়ায় গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। তার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডে যুক্ত হন লন্ডন ও চীন থেকে আসা চিকিৎসক দল। এদিকে হাসপাতালের বাইরে প্রতিদিনই তার খোঁজ নিতে জড়ো হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। দিনরাত বাইরে অপেক্ষা করছেন দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ।

আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজযাত্রীদের বিমান ভাড়ায় অনিশ্চয়তা

1

হাদিকে হত্যাচেষ্টা, সন্দেহভাজন মাসুদের সব ব্যাংক হিসাব জব্দ

2

নির্বাচনে পুলিশ চাইল ম্যাজিস্ট্রেসি ক্ষমতা, ডিসিদের চাই হেলি

3

একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠাই সরকারের প্রধান কর্তব্য :

4

উপকূলের শীতার্ত মানুষের গায়ে উষ্ণতার ছোঁয়া

5

সীমান্তে পচছে ৩০ হাজার টন পেঁয়াজ, বিপুল ক্ষতির মুখে ভারতীয়

6

ভূমিকম্পের ধাক্কা মিরপুরে, ঢাকা টেস্ট থমকে গেল প্রায় ৩ মিনিট

7

তারেক রহমানের সঙ্গে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার বৈঠক

8

তারেক রহমানের সভাপতিত্বে জরুরি বৈঠকে বিএনপি

9

জুলাই গণহত্যা: সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৭ জনকে ট্রাইব্য

10

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর ফেসবুক আইডি হ্যাকড

11

আসন্ন নির্বাচনের প্রার্থিতা ঘোষণার ৪ ঘণ্টার মধ্যে বহিষ্কার

12

বিক্ষোভের মুখে চট্টগ্রামে মনোনয়ন বদল: আশার আলো দেখছেন কিশোরগ

13

মিয়ানমারে ভোট শুরু: সমালোচকরা বলছেন, প্রহসনের নির্বাচন

14

আনিস আলমগীরের ৭ দিনের রিমান্ড আবেদন

15

ট্রাফিক বিভাগে অনিয়ম: ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন শ্রমিকদের ব

16

ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’-এ রূপ নিয়েছে গভীর নিম্নচাপ, জানুন অবস্থান

17

নিউইয়র্কের কারাগারে মাদুরো, বললেন ‘শুভ রাত্রি’

18

অবশেষে প্রাণঘাতী সংঘাতের অবসান, যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্ব

19

মনোনয়ন বৈধ হওয়ায় তাসনিম জারাকে বিএনপির প্রার্থীর অভিনন্দন

20
সর্বশেষ সব খবর