Ziaur Rahman Bokul
প্রকাশ : সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বরিশালে বিএনপি নেতার নেতৃত্বে জামায়াত নেতাকে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি

বরিশালে বিএনপি নেতার নেতৃত্বে জামায়াত নেতাকে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি

বরিশাল প্রতিনিধি: বরিশাল নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের কাশিপুর এলাকায় তুচ্ছ ঘটনার জেরে সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা মো. শহীদ হোসেনের নেতৃত্বে এক জামায়াত নেতাকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। সোমবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কাশিপুর হাইস্কুলের সামনের বাজারে এই হামলার ঘটনা ঘটে।

হামলায় গুরুতর আহত মো. জাহের হোসেনকে (৪০) উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয়রা। আহত জাহের হোসেন ২৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত আলী আহমেদ খানের ছেলে এবং স্থানীয় জামায়াতে ইসলামীর ইউনিট সভাপতি।

ঘটনার সূত্রপাত: হাসপাতালে চিকিৎসাধীন জাহের হোসেন জানান, কাশিপুর হাইস্কুল বাজারের ‘মেহেন্দিগঞ্জ ড্রাগস হাউজ’ থেকে সাবেক কাউন্সিলর শহীদ হোসেনের ইজিবাইক চালক হারুন-অর রশিদ দীর্ঘদিন আগে বাকিতে ওষুধ নিয়েছিলেন। কিন্তু দীর্ঘাদিন পার হলেও তিনি সেই টাকা পরিশোধ করছিলেন না।

এ নিয়ে ওষুধের দোকানের মালিক পলাশ ও হারুনের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে দোকানি পলাশ হারুনকে একটি থাপ্পড় মারেন। বিষয়টি নিয়ে সোমবার সকালে বিএনপি নেতা শহীদ হোসেন তার দলবল নিয়ে বাজার কমিটির ক্যাশিয়ার আলমের সঙ্গে কথা বলতে যান।

হামলার বিবরণ: এ সময় ঘটনাস্থলে উপস্থিত জামায়াত নেতা জাহের হোসেন মন্তব্য করেন, "হারুন বাকি খেয়ে টাকা দেয় না। এখানে উভয়েরই দোষ আছে। তাই ছোট্ট বিষয় নিয়ে মারামারি না করাই ভালো।" জাহের হোসেনের অভিযোগ, এই কথা বলার জেরে তাকে ‘জামায়াতের লোক’ আখ্যা দিয়ে লাঠি দিয়ে দুই দফায় বেধড়ক পেটানো হয়।

তিনি দাবি করেন, হামলায় নেতৃত্ব দিয়েছেন সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা শহীদ হোসেন। তার সঙ্গে সহযোগী হিসেবে ছিলেন আব্দুল জলিল, মহিউদ্দিন, রানাসহ আরও ৮-১০ জন।

অভিযুক্তের বক্তব্য: তবে হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন সাবেক কাউন্সিলর মো. শহীদ হোসেন। তিনি বলেন, "কে বা কারা এ হামলা চালিয়েছে তা আমার জানা নেই। অহেতুকভাবে এ হামলার সঙ্গে আমার নাম জড়িয়ে দেওয়া হয়েছে।"

এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপসহীন: ডাকসু ভিপি সাদিক ক

1

ইমরান খান ও পিটিআইকে নিষিদ্ধের প্রস্তাব গ্রহণ

2

ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

3

প্লাস্টিক বোতলের বিনিময়ে মিলছে গাছ: পঞ্চগড়ে বিডি ক্লিনের ব্য

4

দীর্ঘ রাজনৈতিক জীবনে খালেদা জিয়ার জেলজীবন

5

যুদ্ধবিরতির এক মাসে ২৬০ ফিলিস্তিনকে হত্যা করল ইসরায়েল

6

নাইজেরিয়ায় মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত কমপক্ষে ৭

7

রাজধানীতে এবার স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

8

হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে: আইন উপদেষ্টা

9

গানম্যান পেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

10

পরিস্থিতি ভালো, নির্বাচন ব্যাহত হওয়ার শঙ্কা নেই : মির্জা ফখর

11

সংস্কার ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে থাকা দলগুলোর সঙ্গে জ

12

জকসু নির্বাচনে ভিপি পদে এগিয়ে ছাত্রদল, জিএস ও এজিএসে শিবির

13

বৈষম্যবিরোধী আন্দোলনে দণ্ডিত বাংলাদেশীদের ক্ষমা করলো আমিরাত

14

গত তিন মাসে কোটিপতি বেড়েছে ৭৩৪ জন

15

দুদকের সাবেক কমিশনার জহুরুলসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

16

ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে শতভাগ প্রস্তুত ইসি

17

তাবলিগের প্রবীণ মুরব্বি হাজি সেলিম ইন্তেকাল করেছেন

18

‘নির্বাচনি যুদ্ধে’ নেতাকর্মীদের একযোগে মাঠে নামার আহ্বান তা

19

হারানো বা চুরি হওয়া ফোন ব্লক করবেন যেভাবে

20
সর্বশেষ সব খবর