Deleted
প্রকাশ : রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০১:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘আমার হাজবেন্ড সালমান শাহকে খুন করাইছে আমার ভাইরে দিয়া’

‘আমার হাজবেন্ড সালমান শাহকে খুন করাইছে আমার ভাইরে দিয়া’

বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ, যিনি 'স্বপ্নের নায়ক' হিসেবে কোটি ভক্তের হৃদয়ে চিরকাল রাজত্ব করে যাচ্ছেন, তার অভিনয় জীবনের গল্প শুধু সিনেমার পর্দাতেই সীমাবদ্ধ নেই। বরং, বাস্তবেও তার মানবিক দৃষ্টিভঙ্গি এবং ভক্তদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা ছিল অভূতপূর্ব। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহ আমাদের ছেড়ে চলে গেলেও, তার সম্পর্কে ভক্তদের অমলিন ভালোবাসা আজও অব্যাহত।

সালমানের পরিবার শুরু থেকেই দাবি করে আসছে, এটি হত্যাযজ্ঞ। ২৯ বছর হতে চললেও এখনো এটি স্পষ্ট হয়নি যে তাকে হত্যা করা হয়েছে, নাকি তিনি আত্মহত্যা করেছেন।

এর আগে রেজভী আহমেদ ওরফে ফরহাদ নামের এক তরুণ আদালতে সালমানকে হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন। ওই জবানবন্দির ভিত্তিতে সালমানের মা হত্যার অভিযোগে ১১ জনকে আসামি করে আদালতে নালিশি মামলা করেন। ওই ১১ আসামি হলেন: সালমানের স্ত্রী সামিরা হক, শাশুড়ি লতিফা হক লুসি, ধনাঢ্য আজিজ মোহাম্মদ ভাই, রেজভী আহমেদ ফরহাদ, চলচ্চিত্রের খল অভিনেতা আশরাফুল হক ডন, নজরুল শেখ, ডেভিড, রাবেয়া সুলতানা রুবি, মোস্তাক ওয়াইদ এবং সালমানের বাসার গৃহকর্মী আবুল হোসেন খান।

রেজভী আহমেদ তার জবানবন্দিতে উল্লেখ করেছিলেন, ডনের নেতৃত্বে সালমানের বাসায় গেলে নিচতলার একটি দরজা খুলে দিয়েছিলেন রুবি। রুবির ঘর থেকে আজিজ মোহাম্মদ ভাই বের হয়ে হত্যাকারীদের সঙ্গে যোগ দিয়েছিলেন। রুবি ইস্কাটনে যে ভবনে সালমান থাকতেন, তার সামনে মে ফেয়ার নামে একটি বিউটি পারলার চালাতেন এবং তার চীনা স্বামী রেস্তোরাঁ ব্যবসা করতেন।

এদিকে ২০১৭ সালে রাবেয়া সুলতানা রুবি ইউটিউবে ছাড়া একটি ভিডিওতে বলেন, "সালমানকে খুন করা হয়েছে। তিনি বলেন, এই খুনের বিষয়ে আমি সব জানি। যেভাবেই হোক আবার যেন মামলা তদন্তের ব্যবস্থা করা হয়। আমি যেমন করেই হোক আদালতে সাক্ষ্য দেব।"

ভিডিওতে সালমানের মা নীলুফার চৌধুরীকে (নীলা ভাবি) উদ্দেশ করে রুবি বারবার বলেছেন, "ইমন আত্মহত্যা করে নাই, তাকে খুন করা হইছে। নীলা ভাবি, প্লিজ, কিছু একটা করেন, কিছু একটা করেন।...আমার হাজব্যান্ড এইটা করাইছে আমার ভাইরে দিয়ে।...সামিরার ফ্যামিলি করাইছে...। আমার ছোট ভাই রুমিরে দিয়া খুন করানো হইছে। রুমিরেও খুন করা হইছে। আমি জানি না রুমির কবর কোথায় আছে। রুমির লাশ যদি কবর থেকে তুলে ঠিকমতো আবার পোস্টমর্টেম করে, তাহলে দেখা যাবে যে ওরা গলা টিপে মাইরা ফেলছে।...ওরা আমারেও খুন করার চেষ্টা করছে। এই কেস যেন না শেষ হয়।"

সেসময়ে মামলাটির তদন্ত সংস্থা পিবিআইর বিশেষ পুলিশ সুপার আবুল কালাম আজাদ বলেন, "সালমান শাহের বিউটিশিয়ান হিসেবে ছিলেন রুবি। সালমানের বাসায় প্রায়ই যেতেন। ঘটনার আগে-পরে ওই বাসাতেই তার অবস্থান ছিল। সালমান মারা যাওয়ার পরে রুবি যুক্তরাষ্ট্রে চলে যান। আমরা তাকে খোঁজার ব্যাপক চেষ্টা করেছি। অনেক দিন পরে তাকে পেলাম ইউটিউবে। তবে তার কথাগুলো যাচাই করে দেখতে হবে তা কতটা সত্য আর কতটা মিথ্যা। আবার এমনও হতে পারে কেউ তাকে দিয়ে বলাচ্ছে। এসবই তদন্তের বিষয়।"

যোগাযোগ করা হলে লন্ডনে অবস্থানরত সালমান শাহর মা নিলুফার চৌধুরী বলেছিলেন, "তার এ বক্তব্যের পরে বলার আর কোনো অপেক্ষা রাখে না যে আমার ছেলেকে খুন করা হয়েছিল। আমি জানতাম এই দিনটা আমার আসবে। রুবি এখন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় আছে। তাকে নিরাপত্তা দিয়ে বাংলাদেশে ফিরিয়ে আনা হোক। আর রুবি যাদের নাম বলেছে, তাদের এখনই গ্রেপ্তার করা হোক।" তিনি আরও বলেন, "আমি বিচার চাই। এত বছর আমি হতাশায় ভুগছি। দেশে আমারও নিরাপত্তা নেই। যার কারণে আমি লন্ডনে আছি।"

মাত্র চার বছরের চলচ্চিত্রজীবনে সালমান শাহ ২৭টি ছবিতে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন। মৃত্যুর ২৯ বছর পরও তার নাম চিরস্মরণীয় হয়ে আছে।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ পদত্যাগ করবেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

1

১১ নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করলো বিএনপি

2

ট্রাইব্যুনালের এজলাসে প্রসিকিউশন টিম ও আসামিপক্ষের আইনজীবী

3

বিদ্যমান অবস্থাকে লেভেল প্লেইং ফিল্ড হিসেবে গ্রহণ করা যায় ন

4

বিপিএল নিলামে কত টাকা বাকি কোন দলের ?

5

ফেসবুকভিত্তিক প্রতিবাদী দলে পরিণত হয়েছে আ.লীগ: প্রেস সচিব

6

গুলি করে হত্যার ৭ দিন পর লাশ ফেরত দিলো বিএসএফ

7

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন হাসনাত কাইয়ুম ও শফিকুল, বহাল বিএ

8

তীব্র কুয়াশায় শাহজালালে নামতে পারেনি ৮ ফ্লাইট

9

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় তিন বাহিনী প্রধান

10

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী রীয়াজ

11

সন্ধ্যায় দেশে পৌঁছাবে হাদির মরদেহ, শনিবার জানাজা

12

শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করলেন পীর সাহেব চরমোনাই

13

তারেক রহমানের দেশে ফেরাকে সামনে রেখে বিমানবন্দর পরিদর্শনে বি

14

সিরাজগঞ্জে বিদ্যুৎ ও জ্বালানি খাতে চুক্তি বাতিল ও অপরাধীদের

15

দুদকের মামলায় শেখ হাসিনাসহ ১৮ জনের বিরুদ্ধে যুক্তিতর্ক ১৩ জা

16

রাতভর বৃষ্টিতে ভেঙে পড়েছে কালভার্টট, জনদূর্ভোগ

17

শুরু হলো জকসু নির্বাচনের ভোটগ্রহণ

18

হাদির হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে জনসমুদ্র শাহবাগ

19

শিক্ষক নিয়োগে আসছে বড় সুখবর

20
সর্বশেষ সব খবর