Deleted
প্রকাশ : রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৮:২৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মিললো সুদানে ইউএন ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় শহীদ ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর পরিচয়

মিললো সুদানে ইউএন ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় শহীদ ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর পরিচয়

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন সুদানের আবেইতে অবস্থিত কাদুগলি লজিস্টিক বেসে সন্ত্রাসীদের হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী শহীদ এবং ৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর, ২০২৫) দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

আইএসপিআর জানিয়েছে, সুদানের আবেইতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অধীন কাদুগলি লজিস্টিক বেসে শনিবার (১৩ ডিসেম্বর) স্থানীয় সময় আনুমানিক বেলা ৩টা ৪০ মিনিট থেকে ৩টা ৫০ মিনিট পর্যন্ত বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী ড্রোন হামলা পরিচালনা করে। এই হামলায় দায়িত্বরত ৬ জন বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ হন এবং ৮ জন শান্তিরক্ষী আহত হন।

শহীদ শান্তিরক্ষীরা হলেন:

  • কর্পোরাল মো. মাসুদ রানা, (নাটোর)

  • সৈনিক মো. মমিনুল ইসলাম, (কুড়িগ্রাম)

  • সৈনিক শামীম রেজা, (রাজবাড়ি)

  • সৈনিক শান্ত মন্ডল, (কুড়িগ্রাম)

  • মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম (কিশোরগঞ্জ)

  • লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া (গাইবান্ধা)

আহত শান্তিরক্ষীরা হলেন:

  • লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার খালেকুজ্জামান

  • সার্জেন্ট মো. মোস্তাকিম হোসেন

  • কর্পোরাল আফরোজা পারভিন ইতি

  • ল্যান্স কর্পোরাল মহিবুল ইসলাম

  • সৈনিক মো. মেজবাউল কবির

  • সৈনিক মোসা. উম্মে হানি আক্তার

  • সৈনিক চুমকি আক্তার, অর্ডন্যান্স

  • সৈনিক মো. মানাজির আহসান, বীর (নোয়াখালী)

আইএসপিআর আরও জানায়, আহত ৮ জন শান্তিরক্ষীকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে। তাদের মধ্যে সৈনিক মো. মেজবাউল কবিরের অবস্থা গুরুতর হওয়ায় ইতোমধ্যে তার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং তিনি বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। অপর আহত ৭ জনকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে স্থানান্তর করা হয়েছে এবং তারা সবাই শঙ্কামুক্ত রয়েছেন।

বাংলাদেশ সেনাবাহিনী এই নৃশংস সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, শহীদ শান্তিরক্ষীদের আত্মত্যাগ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অঙ্গীকারের এক উজ্জ্বল ও গৌরবময় নিদর্শন হয়ে থাকবে। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে শহীদদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে। 

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতে যোগ দেওয়া মেজর আখতারের ভাই স্বতন্ত্র এবং ছেলে খেল

1

নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা রুখে দিতে হবে: মির্জা ফখরুল

2

মুক্তি পেল রোমান্টিক থ্রিলার নাটক ‘পানকৌড়ি মেয়ে’

3

৪৭৫০০ কেজি খেজুর নিলামে উঠেছে চট্টগ্রাম কাস্টমসে

4

সিলেট থেকেই নির্বাচনি প্রচারণা শুরু করবেন তারেক রহমান

5

ইতালির ওয়ার্ক ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে জরুরি নির্দেশনা, যা

6

আমি ভীষণ অদ্ভুত মানুষ, প্রাণখোলা সাক্ষাৎকারে মেসি

7

ফেসবুকভিত্তিক প্রতিবাদী দলে পরিণত হয়েছে আ.লীগ: প্রেস সচিব

8

জুলাই আন্দোলনে বেওয়ারিশ হিসেবে দাফনকৃত ৮ জনের পরিচয় শনাক্ত

9

‘জুলাই যোদ্ধাদের দায়মুক্তি’ অধ্যাদেশের খসড়া প্রস্তুত: আসিফ ন

10

গাজীপুর-কিশোরগঞ্জের পর এবার পাবনায় জয় বাংলা স্লোগান দিয়ে গ্র

11

তীব্র কুয়াশায় শাহজালালে নামতে পারেনি ৮ ফ্লাইট

12

কক্সবাজারে বিএনপির মনোনয়নের খবরে খুশিতে আরেক বিএনপি নেতার মৃ

13

বাংলাদেশের রাজনীতিতে যেভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠেছিলে

14

তফসিলের আগেই দেশে ফিরে ভোটার হতে হবে তারেক রহমানকে

15

ঘরের মাঠে দাপুটে বাংলাদেশ ,বড় ব্যাবধানে সিরিজ জয়

16

আই হ্যাভ অ্যা প্ল্যান: তারেক রহমান

17

লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না, ইইউ পর্যবেক্ষক দলক

18

মুক্তি পাচ্ছে শুভ–ঐশীর ‘নূর’

19

শহীদ ওসমান হাদির জানাজা ঘিরে যানবাহন চলাচলে ডিএমপির নির্দেশন

20
সর্বশেষ সব খবর