Deleted
প্রকাশ : রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা নেই : ইসি সানাউল্লাহ

ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা নেই :  ইসি সানাউল্লাহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা নেই এবং আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ।

রবিবার (১৪ ডিসেম্বর, ২০২৫) সচিবালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে তিনি গণমাধ্যমকে এই তথ্য দেন।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এই গুরুত্বপূর্ণ আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। এতে নির্বাচন কমিশনাররা ছাড়াও ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ, স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজি), আনসার ও ভিডিপি মহাপরিচালকসহ সংশ্লিষ্ট বাহিনী ও সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী অ্যাক্টিভলি কাজ করছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা নেই।”

তিনি আরও বলেন, নির্বাচন বানচাল করতে যারা চাইবে, তাদের কঠোর হাতে দমন করা হবে। দৃঢ়তার সঙ্গে তিনি বলেন, “নির্বাচন হবেই। নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা নেই। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী অ্যাক্টিভলি কাজ করছে।” 

সানাউল্লাহ জানান, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ওসমান হাদিকে গুলি করার মতো চোরাগুপ্তা হামলাকে প্রতিহত করার জন্য সর্বোচ্চ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এছাড়া তিনি রাজনৈতিক দলগুলোকে পারস্পরিক দোষারোপের রাজনীতি থেকে মুক্ত থাকার আহ্বান জানান।

ইসির এই কর্মকর্তা বলেন, দুই জায়গায় নির্বাচন কমিশনে আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। পাশাপাশি 'ডেভিল হান্টে' যারা বিভিন্ন সময় আটক হয়েছে, তারাই আবার জামিন পাচ্ছে। এই বিষয়গুলো নিয়েও সভায় আলোচনা হয়েছে। 

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমের প্রস্তাবে অস্বীকৃতির জন্য বনশ্রীর সেই স্কুলছাত্রী খু

1

বর্তমান সংবিধানে গণভোট নিয়ে কোনো বিধান নেই: আমীর খসরু

2

শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

3

মেয়েদের কাছে ছেলেদের হার

4

ন্যায়ভিত্তিক খুলনা নিশ্চিতের আহ্বানে অভিজ্ঞতা বিনিময় সভা অ

5

দীর্ঘ ৮ বছর পর বড় পর্দায় ফিরছেন তানিয়া বৃষ্টি

6

শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ড. কামাল হোসেন

7

দেশের মানুষ চাঁদাবাজ-সন্ত্রাসীদের আর ক্ষমতায় দেখতে চায় না: ম

8

দিনাজপুরে কনকনে শীত, তাপমাত্রা ১১.১ ডিগ্রি

9

আজ তারেক রহমানের জন্মদিন

10

রাজপথে দাঁড়াতেই পারেনি ফ্যাসিবাদীরা: গোলাম পরওয়ার

11

স্বরাষ্ট্র ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি শিক্ষকদের

12

বর্বরতার নতুন দুয়ার খুলছে ইসরায়েল, বন্দিদের জন্য কুমির-ঘেরা

13

`বিএনপিতে বিভেদের চেষ্টা', সতর্ক থাকতে বললেন মির্জা ফখরুল

14

হা‌দি‌র ওপর হামলাকারীরা দে‌শেই আছে: ডিএম‌পি

15

কাল বিএনপি-জামায়াতসহ ১২ দলের সঙ্গে সংলাপে বসবে ইসি

16

ধর্ম অবমাননা, আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবি আলেম সমাজের

17

বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দেশের সব মসজিদে দোয়ার আহ্বান সর

18

শিক্ষার্থীদের অবরোধে যান চলাচল ব্যাহত, ভোগান্তি চরমে

19

দেশজুড়ে শুরু হচ্ছে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২'

20
সর্বশেষ সব খবর