Deleted
প্রকাশ : বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ০১:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হযরত সৈয়দ শাহ মোস্তফা বোগদাদী ৩৬৫তম ওরস মোবারক

হযরত সৈয়দ শাহ মোস্তফা বোগদাদী ৩৬৫তম ওরস মোবারক

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: ৩৬০ আউলিয়ার অন্যতম হযরত সৈয়দ শাহ মোস্তফা বোগদাদী শের সওয়ার চাবুকমার হাসানী ওয়াল হোসাইনী মাহবুবে এলাহি (রহ.) এর ৬৮৫তম ওরস মোবারক ১৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে। প্রতি বছরের বাংলা সনের ১লা মাঘ এই উরুস উদযাপন করা হয়।

ওরস উদযাপন কমিটির সদস্য সচিব জাকির হোসেন উজ্জ্বল জানান, ১৪ জানুয়ারি বুধবার বাদ আসর মিলাদ মাহফিল, গরু জবাই এবং বাদ এশা জিকির আজকার অনুষ্ঠিত হবে দরগাহ প্রাঙ্গণে। পরদিন বৃহস্পতিবার ১৫ জানুয়ারি সকাল সাড়ে ৯টায় মাজারে গিলাফ চড়ানো, জিকির আজগার, বাদ জোহর মিলাদ মাহফিল এবং বাদ এশা আখেরি মোনাজাত ও শিরনি বিতরণের মাধ্যমে দুই দিনব্যাপী ওরসের কার্যক্রম শেষ হবে। তিনি সবাইকে আহ্বান জানান, প্রশাসন, ভক্ত ও আশিকানসহ সর্বস্তরের মানুষের সহযোগিতায় ওরস সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে।

প্রতিবছর উরুসকে ঘিরে শহরের শাহ্ মোস্তফা সড়কসহ আশপাশের প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে মেলার দোকানীরা দোকান বসান। উরস শরীফকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করে। মেলায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর পাশাপাশি কুটির শিল্প সামগ্রী, গহনা, শিশুদের খেলনা, নানান জাতের খই, তিলওয়া, বাতেশা এবং খাবারের দোকান বসে। দরগাহ প্রাঙ্গণসহ আশপাশের এলাকা দুই-তিন দিন আগে থেকেই মেলার আয়োজন করা হয়।

মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন জানান, উরুস ও মেলার সার্বিক নিরাপত্তার জন্য প্রশাসন জোরদার ব্যবস্থা গ্রহণ করেছে। ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে মাজার প্রাঙ্গণসহ আশপাশের এলাকায় সিসিটিভি ক্যামেরার আওতায় রাখা হয়েছে। ইতোমধ্যেই দেশের বিভিন্ন স্থান থেকে দোকানিরা মেলায় নানা সামগ্রী নিয়ে পসরা সাজিয়ে বসেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জ ১ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সংবাদ সম

1

‘ছাত্র-জনতার আত্মদানে প্রসারিত হয়েছে গণতন্ত্রের মুক্তির পথ’

2

টানা চতুর্থ মাসের মতো পতনের ধারায় দেশের রফতানি খাত

3

ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নৌবাহিনী সদস্যসহ নিহত ৩

4

৬৬ আন্তর্জাতিক সংস্থা থেকে নাম যুক্তরাষ্ট্রের প্রত্যাহার

5

শিশু সাজিদকে জীবিত উদ্ধার, চলছে চিকিৎসা

6

লটারির মাধ্যমে ৬৪ জেলার এসপি পদায়ন

7

জাতির শত্রুরা প্রথম আলো-ডেইলি স্টার পুড়িয়েছে: মির্জা আব্বাস

8

খামেনির দেশত্যাগের গুঞ্জন, কী বলছে ইরানি দূতাবাস?

9

সার্বভৌম শক্তির মালিক আল্লাহ্‌ সবকিছুর ওপর ক্ষমতাবান: তারেক

10

জাতীয় সম্মেলন থেকে ৭ দাবি তুললেন ইমাম-খতিবরা

11

নিরাপত্তা শঙ্কায় বিশ্বকাপ বর্জনের পথে বাংলাদেশ, ভারত বলছে, '

12

ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে

13

নদীতে খেলতে গিয়ে পাঁচ শিশু নিখোঁজ, চারজনের লাশ উদ্ধার

14

ষড়যন্ত্র হলেও নির্বাচন নিয়ে শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

15

মসজিদে হারামের ৩ তলা থেকে লাফ দিলেন যুবক

16

১০০ মিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগ জেলেনস্কির বন্ধুর বিরুদ্ধে

17

'প্রধান উপদেষ্টা ড. ইউনূস 'জুলাই সনদ' লঙ্ঘন করেছেন'

18

টেস্টের নামে শিক্ষার্থীদের থেকে অতিরিক্ত অর্থ আদায়

19

ভারতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিশ্ব হিন্দু পরিষদের বিক্ষোভ

20
সর্বশেষ সব খবর