Deleted
প্রকাশ : রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৪:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সৈয়দা রিজওয়ানার বাসার সামনে ককটেল বিস্ফোরণ

সৈয়দা রিজওয়ানার বাসার সামনে ককটেল বিস্ফোরণ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

রোববার রাত ৯টার দিকে রাজধানীর সেন্ট্রাল রোড এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কারো হতাহতের খবর পাওয়া যায়নি।

উপদেষ্টা রিজওয়ানা হাসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপদেষ্টার বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছেন দুর্বৃত্তরা।

এর আগে আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর কারওয়ানবাজারের সার্ক ফোয়ারা মোড় এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায়ও কেউ হতাহত হয়নি।

জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় ঘোষণা হবে আগামীকাল সোমবার। এ রায় ঘোষণা ঘিরে গত সপ্তাহে ‘লকডাউন’ কর্মসূচি দেয় কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগ। ওই কর্মসূচি ঘিরে ১০ নভেম্বর থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাসে-ট্রেনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে আসছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পল্টনে জামায়াতসহ ৮ দলের সমাবেশ দুপুরে

1

‘হাশরের ময়দানে শুধু দাঁড়িপাল্লা থাকবে’

2

খারাপ কোলেস্টেরল কমিয়ে হার্টের যত্ন নেয় যে মসলা

3

পাক হামলায় ২৩ আফগান সেনা নিহত

4

খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে প্রধান উপদেষ্টার দোয়া কামনা

5

২০০ টাকা মুচলেকায় জামিন পেলেন হিরো আলম

6

আন্দোলনের মুখে বাড়িভাড়া ভাতা বাড়লো শিক্ষকদের

7

ভোটের দিন যেসব প্রতিষ্ঠান খোলা, যেগুলো বন্ধ

8

মার্কিন ঘাঁটিতে আঘাতের পাল্টা হুমকি ইরানের

9

প্লট বরাদ্দে দুর্নীতি, হাসিনা রেহানা টিউলিপের মামলার রায় ১ ড

10

বরেন্দ্র অঞ্চলে নলকূপের পরিত্যক্ত গর্তে শিশুর মৃত্যু, শত শত

11

ফরিদপুরে ‘ঢাকা লকডাউন’ সমর্থনে সড়ক অবরোধ

12

বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র, দেশজুড়ে ছড়িয়ে পড়ার শঙ্কা

13

কোটালীপাড়া থানায় দুর্বৃত্তদের ককটেল হামলা, আহত ৩ পুলিশ

14

গণভোটে ‌‘হ্যাঁ’ ভোট যেসব বিষয়ে সমর্থন করবে

15

মুক্তির আগের দিনও অনিশ্চয়তায় থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন

16

আসন সমঝোতা নিয়ে চাপে ১১ দলীয় জোট

17

সামরিক খাতে ইসরায়েলকে ২ বিলিয়ন ডলার সহায়তার দেবে যুক্তরাষ্ট্

18

শীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ১২ ডিগ্রি

19

ভোর থেকেই মানিক মিয়া এভিনিউতে মানুষের ঢল

20
সর্বশেষ সব খবর