Deleted
প্রকাশ : রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০২:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

৪০ নেতার পদ ফিরিয়ে দিল বিএনপি

৪০ নেতার পদ ফিরিয়ে দিল বিএনপি

বিভিন্ন সময় দল থেকে বহিষ্কার হওয়া ও স্বেচ্ছায় পদত্যাগ করা ৪০ নেতার পদ ফিরিয়ে দিয়েছে বিএনপি। রোববার (৯ নভেম্বর) বিকালে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর সই করা পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রথম বিজ্ঞপ্তিতে বলা হয়ে, বিগত সিলেট সিটি করপোরেশন নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশগ্রহণ করায় যথাক্রমে ১ নং ওয়ার্ড বিএনপি নেতা সৈয়দ তৌফিকুল হাদী ও মুফতি কমর উদ্দীন কামু; ৩ নং ওয়ার্ড বিএনপি নেতা মিজানুর রহমান মিঠু; ৫ নং ওয়ার্ড বিএনপি নেতা মো. কামাল মিয়া, খালেদ আকবর চৌধুরী, আমিনুর রহমান খোকন ও শাহেদ সিরাজ; ৬ নং ওয়ার্ড বিএনপি নেতা ফরহাদ চৌধুরী শামীম; ১০ নং ওয়ার্ড বিএনপি নেতা মো. সাঈদুর রহমান জুবের;
১১ নং ওয়ার্ড বিএনপি নেতা আব্দুর রহিম মতছির; ১৪ নং ওয়ার্ড বিএনপি নেতা নজরুল ইসলাম মুনিম; ১৫ নং ওয়ার্ড বিএনপি নেতা মো. মুজিবুর রহমান; ১৮ নং ওয়ার্ড বিএনপি নেতা এ বি এম জিল্লুর রহমান উজ্জ্বল ও সালমান চৌধুরী শাম্মী; ২২ নং ওয়ার্ড বিএনপি নেতা বদরুল আজাদ রানা; ২৩ নং ওয়ার্ড বিএনপি নেতা মামুনুর রহমান মামুন; ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা হুমায়ুন কবির সুহিন; ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা অ্যাডভোকেট রুকশানা বেগম শাহনাজ; ২৬ নং ওয়ার্ড বিএনপি নেতা সেলিম আহমদ রনি; ২৮ নং ওয়ার্ড বিএনপি নেতা আলী আব্বাস; ২৯ নং ওয়ার্ড বিএনপি নেতা গোলাম মোস্তফা কামাল ও সাহেদ খান স্বপন; ৩০ নং ওয়ার্ড বিএনপি নেতা জাবেদ আমিন সেলিম, রাজু মিয়া ও সানর মিয়া।
৩১ নং ওয়ার্ড বিএনপি নেতা মো. আব্দুল মুকিত; ৩২ নং ওয়ার্ড বিএনপি নেতা অ্যাডভোকেট হেদায়েত হোসেন তানভীর ও দুলাল আহমদ; ৩৩ নং ওয়ার্ড বিএনপি নেতা গউছ উদ্দিন পাখী ও দেলওয়ার হোসেন নাদিম; ৩৭ নং ওয়ার্ড বিএনপি নেতা দিলওয়ার হোসেন জয়; ৩৮ নং ওয়ার্ড বিএনপি নেতা উসমান হারুন পনির; ৩৯ নং ওয়ার্ড বিএনপি নেতা আলতাফ হোসেন সুমন; ৪০ নং ওয়ার্ড বিএনপি নেতা আব্দুল হাছিব;
৪২ নং ওয়ার্ড বিএনপি নেতা সুমন আহমদ সিকদার; ২২, ২৩, ২৪ নং সংরক্ষিত ওয়ার্ডের সালেহা কবির শেলী; ১০, ১১, ১২ নং সংরক্ষিত ওয়ার্ডের রুহেনা বেগম মুক্তা ও অ্যাডভোকেট জহুরা জেসমিন; ১৬, ১৭, ১৮ নং সংরক্ষিত ওয়ার্ডের কামরুন নাহার পিন্নিসহ ২ নং ওয়ার্ডের নেহার রঞ্জন পুরকায়স্থকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।
আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এর আগে পঞ্চগড় জেলাধীন তেঁতুলিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতানা রাজিয়া ব্যক্তিগত কারণে স্বেচ্ছায় দল থেকে অব্যাহতি নিয়েছিলেন। আবেদনের পরিপ্রেক্ষিতে দলে তার প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আগামী নির্বাচন সুসংহত করবে: আমির

1

খালেদা জিয়া ছিলেন রাজনৈতিক ইতিহাসের উজ্জ্বল চরিত্র: চরমোনাই

2

পাকিস্তানে আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত ১২

3

ভোর থেকেই মানিক মিয়া এভিনিউতে মানুষের ঢল

4

তারেক রহমানের বাসার সামনে থেকে আটক ২

5

কাজাখস্তানে শুটিং শেষ করে দেশে এলো ‘দম’ টিম

6

আলোচনা ছাড়াই প্রার্থী ঘোষণা, জোটে জটিলতা বাড়িয়েছে বিএনপি: মা

7

নির্বাচন বানচালের চেষ্টা করছে একটি রাজনৈতিক দল: প্রধান উপদেষ

8

‘তারেক রহমানের প্রত্যাবর্তন রাজনীতিতে ইতিবাচক প্রভাব রাখবে ব

9

টেকনাফে ৩ মানবপাচারকারী আটক, উদ্ধার নারী-শিশুসহ ৭ জন

10

গ্রিনল্যান্ড দখল করতে চায় যুক্তরাষ্ট্র, বিবেচনা করছে সামরিক

11

এনইআইআর আতঙ্ক: ১৬ ডিসেম্বরের আগেই কম দামে ফোন কেনার হিড়িক

12

আমরা আট দল ঐক্যবদ্ধ হয়েছি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য: পী

13

কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২০২৬ সালের ৩ জ

14

পঞ্চগড়ে জেঁকে বসেছে তীব্র শীত, আরও কমবে তাপমাত্রা

15

মানিকগঞ্জে রাতের আধাঁরে শারফিন মোল্লাকে কুপিয়ে হত্যা

16

দুই মামলায় জামিন পেলেন এনসিপি নেতা আখতার

17

আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া বন্দিদের মুক্তি অচিরেই

18

জনমত জরিপ: ৭০ শতাংশ ভোটারের পছন্দ বিএনপি, দ্বিতীয় অবস্থানে জ

19

আপনি তো জাসদ করতেন: জামায়াত আমিরকে ফজলুর রহমান

20
সর্বশেষ সব খবর