Deleted
প্রকাশ : বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬, ১২:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ধর্মঘট প্রত্যাহার করে এলপিজি গ্যাস বিক্রি শুরু ব্যবসায়ীদের

ধর্মঘট প্রত্যাহার করে এলপিজি গ্যাস বিক্রি শুরু ব্যবসায়ীদের

সারাদেশে এলপিজি গ্যাস ব্যবসায়ীদের ডাকা ধর্মঘট অবশেষে প্রত্যাহার করা হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদের সঙ্গে ফলপ্রসূ বৈঠকের পর ব্যবসায়ীরা এই ঘোষণা দেন। এর ফলে আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর থেকেই বাজারে পুনরায় গ্যাস বিক্রি ও সিলিন্ডার সরবরাহ শুরু হয়েছে।

বৈঠক শেষে গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি সেলিম খান জানান, ভোক্তা অধিকারের অভিযান নিয়ে তৈরি হওয়া জটিলতা নিরসনের আশ্বাসে তাঁরা ধর্মঘট তুলে নিয়েছেন। তবে ব্যবসায়ীদের পক্ষ থেকে ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৫০০ টাকা নির্ধারণের দাবি জানানো হয়েছে। উল্লেখ্য, বুধবার রাতে সারাদেশে অভিযান ও জরিমানার প্রতিবাদে সরবরাহ ও বিক্রি বন্ধের ডাক দিয়েছিল সংগঠনটি।

বর্তমানে দেশে এলপিজির তীব্র সংকট ও মূল্য অস্থিরতা কমাতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এলপিজি-কে ‘গ্রিনফুয়েল’ হিসেবে বিবেচনা করে এর আমদানি ও স্থানীয় উৎপাদন পর্যায়ে ভ্যাট ও ট্যাক্স পুনর্নির্ধারণের জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) অনুরোধ জানিয়েছে।

একই সঙ্গে বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে এলপিজি আমদানির ক্ষেত্রে ব্যাংকঋণ ও এলসি (ঋণপত্র) খোলার প্রক্রিয়া সহজ করার পদক্ষেপ নেওয়া হয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে এলসি নিষ্পত্তির জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নরকেও বিশেষ চিঠি দেওয়া হয়েছে।

প্রশাসনের এই পদক্ষেপ এবং ধর্মঘট প্রত্যাহারের ফলে গত কয়েকদিন ধরে চলা চরম ভোগান্তি থেকে সাধারণ মানুষ মুক্তি পাবেন বলে আশা করা হচ্ছে। তবে খুচরা পর্যায়ে নির্ধারিত দাম নিশ্চিত করা এবং কৃত্রিম সংকট সৃষ্টিকারী সিন্ডিকেট ভাঙতে সরকার কতটা কঠোর হয়, সেদিকেই তাকিয়ে আছে ভোক্তারা।


মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে সাভারের পথে তারেক রহমান

1

একাত্তরকে ভুলে যাওয়া যাবে না: মির্জা ফখরুল

2

‘বানিয়াচং থানা ও এসআই সন্তোষকে আমরাই পুড়িয়েছি’

3

'আমরা কাঁদতে নয়, ফাঁসির দাবি নিয়ে এসেছি'

4

প্রাক্তন স্ত্রী রিনা দত্তকে চমকে দিলেন আমির

5

যমুনায় বিএনপির প্রতিনিধি দল

6

‘ভারতে বিশ্বকাপ খেলতে গেলে ঝুঁকিতে থাকবে বাংলাদেশ দল’

7

গণঅভ্যুত্থানের পর আবারও গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত হচ্ছে: মির

8

এনইআইআর আতঙ্ক: ১৬ ডিসেম্বরের আগেই কম দামে ফোন কেনার হিড়িক

9

১৫ মাসে কারা হেফাজতে মৃত্যু ১১২

10

বরিশাল-৬: ফায়জুল করিমের প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থীর মনো

11

খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটকে ‘ভিভিআইপি মুভমেন্ট’

12

দুদকের মামলায় শেখ হাসিনাসহ ১৮ জনের বিরুদ্ধে যুক্তিতর্ক ১৩ জা

13

দিনাজপুর হাসপাতালে নবজাতককে ফেলে মা উধাও

14

বিদ্যমান অবস্থাকে লেভেল প্লেইং ফিল্ড হিসেবে গ্রহণ করা যায় ন

15

শীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ১২ ডিগ্রি

16

নোয়াখালীতে ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, বিএনপি নেতার ভাইসহ

17

সংকটময় মুহূর্ত পার করছেন খালেদা জিয়া: ডা. জাহিদ

18

নির্বাচন বানচালের চেষ্টা করছে একটি রাজনৈতিক দল: প্রধান উপদেষ

19

‘ভেবেছিলাম চাঁদাবাজমুক্ত দেশ গড়ব কিন্তু চাঁদা আদায় বন্ধ হয

20
সর্বশেষ সব খবর