Deleted
প্রকাশ : সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১২:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্লট জালিয়াতি, হাসিনা রেহানা ও টিউলিপের কারাদণ্ড

প্লট জালিয়াতি, হাসিনা রেহানা ও টিউলিপের কারাদণ্ড

পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে দুদকের করা মামলায় পতিত স্বৈরাচার শেখ হাসিনার ৫, তার বোন শেখ রেহানার ৭ বছর এবং রেহানা মেয়ে লেবার পার্টির সাবেক মন্ত্রী টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের ২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার ঢাকার বিশেষ জজ-৪ এর বিচারক রবিউল আলম এ রায় ঘোষণা করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, শেখ রেহানার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে চলতি বছরের ১৩ জানুয়ারি মামলা করেন দুদকের উপপরিচালক সালাহউদ্দিন।

তদন্ত শেষে ১০ মার্চ ১৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। ৩১ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলায় ৩২ জন আদালতে সাক্ষ্য দেন।

এর আগে ২৭ নভেম্বর তিন মামলায় শেখ হাসিনার ২১ বছর, এক মামলায় সজীব ওয়াজেদ জয়ের ৫ বছর ও সায়মা ওয়াজেদ পুতুলকে ৫ বছর কারাদণ্ড দেন অপর একটি আদালত।

আযহার/সকালবেলা


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিভাবে রাঁধবেন গরুর কালাভুনা ?

1

ফ্রান্সে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

2

‘সেরে উঠুন দেশনেত্রী, আপনার প্রতীক্ষায় বাংলাদেশ’

3

আলাস্কায় সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

4

‘অন-অ্যারাইভাল ভিসা’ বন্ধ করল সরকার

5

ঘুমের মধ্যে হঠাৎ 'পড়ে যাওয়ার' অনুভূতি কেন হয়?

6

রাজধানীতে মা-মেয়েকে ছুরিকাঘাতে হত্যা: মামলার এজাহার থেকে যা

7

বেগম জিয়ার শারিরীক অবস্থার সামান্য উন্নতি

8

ভেনেজুয়েলায় শিগগিরই স্থল হামলা চালাবে যুক্তরাষ্ট্র

9

মুস্তাফিজকে বাদ দিয়ে কেকেআর-এর বিবৃতি

10

গাজা ইস্যুতে জাতিসংঘে ট্রাম্পের প্রস্তাব পাস, প্রত্যাখ্যান হ

11

পাক হামলায় ২৩ আফগান সেনা নিহত

12

লড়াই থামাতে রাজি থাইল্যান্ড-কম্বোডিয়া: ট্রাম্প

13

ফেসবুকে আ.লীগের পক্ষে পোস্ট দেওয়ায় ইবি ছাত্রকে থানায় সোপর্দ

14

বাংলাদেশ-পাকিস্তানের শিক্ষার্থীদের ভর্তি বন্ধ যুক্তরাজ্যে

15

অবশ্যই রাজনৈতিক দলের নিবন্ধন তারেকের প্রাপ্য, সংহতি জানিয়ে র

16

তত্ত্বাবধায়ক সরকার ফিরবে কি না, ঐতিহাসিক রায় বৃহস্পতিবার

17

এবার এনসিপি থেকে তাসনিম জারার স্বামীর পদত্যাগ

18

তেঁতুলিয়ায় শীতের দাপট, তাপমাত্রা ১৩ ডিগ্রি

19

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

20
সর্বশেষ সব খবর