Deleted
প্রকাশ : রবিবার, ০৪ জানুয়ারি ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ভেনেজুয়েলায় হামলা চালিয়ে মাদুরোকে আটক আন্তর্জাতিক আইন লঙ্ঘন: জোহরান মামদানি

ভেনেজুয়েলায় হামলা চালিয়ে মাদুরোকে আটক আন্তর্জাতিক আইন লঙ্ঘন: জোহরান মামদানি

হামলা চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের ঘটনার নিন্দা জানিয়েছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি।

তিনি এই হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেছেন।

নতুন বছরের প্রথম দিন নিউইয়র্কের মেয়র হিসেবে শপথ নেন জোহরান। নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়, জোহরান মামদানি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেন্সকে আটক করার নিন্দা জানিয়েছেন

নিন্দায় বলেন, এটা যুদ্ধের মতো একটা কাজ। একই সঙ্গে দেশের ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

মাদুরোকে ‘তুলে নেওয়ার’ ১৫ ঘণ্টা পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বহনকারী উড়োজাহাজ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে অবস্থিত স্টুয়ার্ট এয়ার ন্যাশনাল গার্ড বিমানঘাঁটিতে অবতরণ করে। যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় শনিবার বিকেল ৫টার দিকে উড়োজাহাজটি ওই বিমানঘাঁটিতে অবতরণ করে।

তাঁকে কড়া নিরাপত্তায় ব্রুকলিনের বন্দিশিবিরে (মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে) নেওয়ার কথাও বলা হয়েছে বিবিসির প্রতিবেদনে। মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, সেখান থেকেই তাঁকে মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগে করা মামলায় ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শান্তিপূর্ণ নির্বাচন করতে আনসার ও ভিডিপি সদস্যদের সততার ওপর

1

দুর্নীতির অভিযোগ তুলে দুধ দিয়ে গোসল করে বিএনপি থেকে পদত্যাগ

2

ভোটের মাঠে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চান পুলিশ সুপাররা

3

ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক আইজিপি মামুনকে

4

এক বছরে ৪০ কোটি টাকার ব্যবসার মালিক রিয়া চক্রবর্তী

5

এলাকায় এনসিপি'র কোনো অস্তিত্ব নাই : মির্জা ফখরুল

6

গাজায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

7

২৪ ঘণ্টায় ডেঙ্গু কেড়ে নিল আরো ৬ প্রাণ

8

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিতের রিট খারিজ করলেন হাইকো

9

ইন্টারপোলের মাধ্যমে হাসিনাকে ফেরাতে প্রস্তুতি শুরু

10

অনশনের পর নিবন্ধন পাচ্ছে তারেকের আমজনতার দল

11

দুর্নীতিতে ডুবু ডুবু কর্ণফুলী গ্যাস!

12

গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

13

সালমান শাহ হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মা

14

নির্বাচন-গণভোটে জনসচেতনতা কার্যক্রম সমন্বয় করবেন আলী রীয়াজ

15

বিএনপি ছেড়ে চরমোনাই পীরের দলে দৌলতুজ্জামান আনসারী

16

হাসিনাসহ সেনা কর্মকর্তাদের পরবর্তী শুনানি ৯ ডিসেম্বর

17

ছাত্রীবাস থেকে এনসিপি নেত্রীর মরদেহ উদ্ধার

18

জমা দেওয়া নথিপত্রে আয়ের তথ্যে গরমিল সারজিস আলমের

19

সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য সবার সহযোগিতা

20
সর্বশেষ সব খবর