Deleted
প্রকাশ : শনিবার, ১০ জানুয়ারি ২০২৬, ০২:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বনশ্রীতে ফ্ল্যাট থেকে স্কুলছাত্রী ফাতেমার গলাকাটা মরদেহ উদ্ধার

বনশ্রীতে ফ্ল্যাট থেকে স্কুলছাত্রী ফাতেমার গলাকাটা মরদেহ উদ্ধার

রাজধানীর দক্ষিণ বনশ্রীর এল ব্লকের একটি ফ্ল্যাট থেকে ফাতেমা আক্তার নিলি (১৭) নামে এক স্কুলছাত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে খিলগাঁও থানা পুলিশ। শনিবার (১০ জানুয়ারি) বিকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা, এটি হত্যাকাণ্ড। তবে কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা সম্পর্কে কিছু জানা যায়নি।

নিহত নিলি ওই এলাকায় অবস্থিত রেডিয়েন্ট স্কুলের দশম শ্রেণিতে পড়তো। তার বাবার নাম সজিব মিয়া। তিনি পেশায় খাবার হোটেল ব্যবসায়ী। গ্রামের বাড়ি হবিগঞ্জর লাখাই থানা এলাকায়।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, মরদেহের গলা কাটা রয়েছে। শনিবার দুপুর ১টা থেকে বিকেল সাড়ে ৩টার মধ্যে এই হত্যাকাণ্ডটি ঘটেছে। তবে, হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত জানা যায়নি। তদন্ত চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুল স্বীকার না করলে আওয়ামী লীগকে জনগণ ক্ষমা করবে না: শফিকুল

1

জামায়াতের সঙ্গে জোট চায় না এনসিপির ৩০ নেতা, নাহিদকে চিঠি

2

গত তিন মাসে কোটিপতি বেড়েছে ৭৩৪ জন

3

দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন ৭ কলেজ শিক্ষার্থীর

4

ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে সরকার বদ্ধপরিকর: আসিফ নজরুল

5

কিশোরগঞ্জ-৫: এহসানুল হুদাকে মেনে নেয়নি ইকবাল সমর্থকরা, বাজিত

6

প্লট বরাদ্দে জালিয়াতির মামলায় শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে

7

মুন্সীগঞ্জে শ্রমিকলীগ নেতাসহ ৩ ডাকাত গ্রেপ্তার

8

কলকাতায় লাইফ সাপোর্টে ওবায়দুল কাদের: অবস্থা সংকটাপন্ন

9

আমজনতার দলে যোগ দিলেন হিরো আলম

10

যে কারণে ঢাকায় আসছেন না জাকির নায়েক

11

ছায়ানটে অগ্নিসংযোগের ঘটনায় তিন শতাধিক ব্যক্তিকে আসামি করে মা

12

জামায়াত থেকে আজহারিকে মনোনয়ন দেওয়ার খবরটি গুজব

13

তারেক রহমানের বগুড়া আগমন উপলক্ষে জেলা ছাত্রদলের স্বাগত মিছিল

14

এই তুমি সামনে যাও, তুমি বেশি লাফাচ্ছ : কামরুল

15

প্রচারণায় গেলে হুমকি পাচ্ছে এনসিপির নেতারা: নাসীরুদ্দীন

16

ফ্যাসিস্টদের পক্ষে রাজনৈতিক নেতাদের সুপারিশে কষ্ট পাই : কিশো

17

পুরুষের কর্মঘণ্টা ৮ আর নারীর ৫, বেতন সমান এটি বৈষম্য : জাহেদ

18

পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা, শৈত্যপ্রবাহের আভাস

19

দেশের ১ শতাংশ ধনীর হাতে ২৪ শতাংশ সম্পদ

20
সর্বশেষ সব খবর