Deleted
প্রকাশ : বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ০৯:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এসএসএফ নিরাপত্তা পাবেন না তারেক রহমান

এসএসএফ নিরাপত্তা পাবেন না তারেক রহমান

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিরাপত্তায় এসএসএফকে দায়িত্ব দেওয়া হলেও এ সুবিধা তার পরিবারের অন্য কেউ পাবেন না বলে জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত সাংবাদিকদের জানাতে এসে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সম্প্রতি খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ঘোষণার পর থেকেই তার নিরাপত্তায় এসএসএফ নিয়োজিত রয়েছে। গত মঙ্গলবার এ বিষয়ে গেজেট প্রকাশ হওয়ায় আলোচনা শুরু হয়—লন্ডনে অবস্থানরত তার ছেলে তারেক রহমান দেশে ফিরলে তিনিও কি এসএসএফ নিরাপত্তা পাবেন?

এ বিষয়ে প্রশ্ন করা হলে রিজওয়ানা বলেন, ‘সে (গেজেট) অনুযায়ী খালেদা জিয়া সুযোগ সুবিধা পাবেন। তবে জিয়া পরিবারের অন্যান্য সদস্য এই সুবিধা পাবেন না।’

এদিকে এগার দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে। তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানান, কাতারের আমিরের উদ্যোগে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে বৃহস্পতিবার মধ্যরাতের পর তাকে লন্ডনে নেওয়া হবে।

খালেদা জিয়াকে বিদেশে নিতে সরকারের অনুমতি বা সহযোগিতা প্রসঙ্গে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, তার পরিবার চাইলে বিদেশে নেওয়ার সব প্রস্তুতি সরকারের রয়েছে। এ ব্যাপারে সরকার সহযোগিতা করছে, বিএনপি চাইলে আরও সহায়তা দেওয়া হবে।

আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শীতের সর্বনিম্ন তাপমাত্রায় স্থবির পঞ্চগড়

1

অবশেষে দেশের মাটিতে পা রাখলেন তারেক রহমান

2

রাজনীতিতে আসার আগেই স্বামী হারান খালেদা জিয়া: দুই হাজার টাকা

3

সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

4

বেগম জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে যা জানালেন ডা. জাহিদ

5

সুনামগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫ জনের কারাদণ্ড

6

নির্বাচনে ইসিকে সহযোগিতার আশ্বাস সেনাপ্রধানের

7

ক্যাবিনেট বৈঠকে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে যমুনায় যাচ্ছেন মি

8

শেষ টি-টোয়েন্টির দলে শামীম হোসেন পাটোয়ারী

9

পিস্তল ঠেকিয়ে গৃহবধূর কানের দুল ছিনতাই, গ্রেপ্তার ২

10

মিরপুর চিড়িয়াখানা থেকে পালাল সিংহ

11

ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেবে বিএনপি : তারেক রহমা

12

কিশোরগঞ্জে সাবেক চেয়ারম্যানকে দুই বছরের সশ্রম কারাদণ্ড

13

হাদির ওপর হামলা দেশের অস্তিত্বের ওপর আঘাত: প্রধান উপদেষ্টা

14

রাজপথে দাঁড়াতেই পারেনি ফ্যাসিবাদীরা: গোলাম পরওয়ার

15

কলকাতায় লাইফ সাপোর্টে ওবায়দুল কাদের: অবস্থা সংকটাপন্ন

16

তিন মাস পেছাতে পারে ২০২৬ সালের এসএসসি পরীক্ষা

17

মেটা সরায়নি, নিজেই পেজ ‘আনপাবলিশড’ করেছেন সাংবাদিক ইলিয়াস হো

18

ক্রিকেটারকে অপমান করা মানে আমাদের দেশকে অপমান করা: মির্জা ফখ

19

'মার্চ টু হাইকমিশন' কর্মসূচি শুরু, ভারতীয় প্রক্সি ষড়যন্ত্র

20
সর্বশেষ সব খবর