Deleted
প্রকাশ : বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জ-১ আসনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে খালেদ সাইফুল্লাহ সোহেলসহ ৪ প্রার্থীকে শোকজ

কিশোরগঞ্জ-১ আসনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে খালেদ সাইফুল্লাহ সোহেলসহ ৪ প্রার্থীকে শোকজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চার স্বতন্ত্র প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়েছে। গত ২৯ ডিসেম্বর নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির ১ম আদালতের জেলা যুগ্ম ও দায়রা জজ মো. কাউছার আলম এই আদেশ জারি করেন।

শোকজ প্রাপ্ত প্রার্থীরা হলেন—বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মো. খালেদ সাইফুল্লাহ সোহেল, রেজাউল করিম খান চুন্নু, মো. মাসুদ হিলালী এবং মো. রুহুল হোসাইন

আদালতের নোটিশে উল্লেখ করা হয়, গত ১৭ ডিসেম্বর সন্ধ্যা পৌনে আটটার দিকে ওই প্রার্থীগণ এবং তাঁদের সমর্থকরা জেলা শহরের পুরাতন স্টেডিয়াম এলাকা থেকে প্রায় এক হাজার মানুষের একটি মশাল মিছিল বের করেন। মিছিলটি শহরের মুক্তমঞ্চে গিয়ে পথসভায় মিলিত হয়। এই কর্মকাণ্ড “রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫”-এর বিধি ৬(গ)(ঘ) এবং ৯(খ) এর সুস্পষ্ট লঙ্ঘন, যা একটি শাস্তিযোগ্য অপরাধ।

এমতাবস্থায়, বিধি ভঙ্গের দায়ে রেজাউল করিম খান চুন্নুসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। অভিযুক্তদের আগামী ৪ জানুয়ারি ২০২৬ (রোববার) সকাল ১১টায় সংশ্লিষ্ট আদালতে সশরীরে হাজির হয়ে অথবা প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ বজায় রাখতে আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। এই শোকজ নোটিশ সেই কঠোর অবস্থানেরই প্রতিফলন।


মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ লাখ গাড়িচালক পাচ্ছেন না স্মার্ট কার্ড লাইসেন্স

1

দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিস্থিতি তৈরি হয়েছে: মির্জা

2

শিকাগোতে ট্রাম্পের সেনা মোতায়েন ঠেকিয়ে দিলো সুপ্রিম কোর্ট

3

মা-মেয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত সেই গৃহকর্মী গ্রেপ্তার

4

মাদকের মতো হও, তাদেরকে তোমার জন্য মরতে দাও : মন্দিরা

5

ভারতে অবস্থান সম্পূর্ণভাবে শেখ হাসিনার ব্যক্তিগত সিদ্ধান্ত:

6

কটিয়াদীতে সাংবাদিকে হুমকি বিএনপির নেতার বিরুদ্ধে থানায় অভি

7

তারেক রহমানের সভাপতিত্বে জরুরি বৈঠকে বিএনপি

8

ভাঙ্গায় আধিপত্য ও জমি নিয়ে রণক্ষেত্র সরইবাড়ি গ্রাম

9

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ভিসা কার্যক্রম বন্ধ

10

ফের গাজায় ইসরাইলি হামলা, নিহত ২৪

11

আওয়ামী ফ্যাসিবাদীদের উপর ভর করে টিকে থাকতে চায় বিএনপি: মাসুদ

12

নির্বাচনে বডি ক্যামেরার সংখ্যা ৪০ হাজার থেকে কিছুটা কমছে: অর

13

বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ‘এয়ার শো’ দেখতে মানুষের ঢল

14

মানিকগঞ্জে রাতের আধাঁরে শারফিন মোল্লাকে কুপিয়ে হত্যা

15

বিএনপির দুইবারের এমপি ও মুক্তিযোদ্ধা যোগ দিলেন জামায়াতে

16

তিন উপদেষ্টা একটি দলের হয়ে কাজ করছেন: ডা. তাহের

17

ভুল স্বীকার না করলে আওয়ামী লীগকে জনগণ ক্ষমা করবে না: শফিকুল

18

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আগামী নির্বাচন সুসংহত করবে: আমির

19

দেড় মাস প্রেমের পর বিয়ের পিড়িতে মম

20
সর্বশেষ সব খবর