Deleted
প্রকাশ : মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

আমি হাদিকে দেশের জন্য রেখেছিলাম: মাসুমা হাদি

আমি হাদিকে দেশের জন্য রেখেছিলাম: মাসুমা হাদি

মো. নাঈম হাসান ঈমন, স্টাফ রিপোর্টার:

আওয়ামী লীগ শাসনামলে দেশ মেধাশূন্য হয়ে পড়েছিল বলে মন্তব্য করেছেন শহীদ শরীফ ওসমান হাদির বোন মাসুমা হাদি। তিনি বলেন, একসময় করা একটি জরিপে দেখা গিয়েছিল—দেশের মেধাবীরা বিদেশে পাড়ি জমানোর প্রতি বেশি আগ্রহী ছিলেন। ওসমান হাদির সঙ্গে পড়াশোনা করা অনেক মেধাবী ছাত্র তখন দেশ ছেড়ে বিদেশে চলে গেছেন। কিন্তু আমি ওসমানকে দেশের জন্য রেখেছিলাম।

তিনি আরও বলেন, ঘাতকরা শুধু ওসমান হাদিকেই হত্যা করেনি, তারা এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপরও আঘাত হেনেছে। যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তারা চায় না এ দেশে মেধাবীরা রাজনীতিতে আসুক, তারা চায় না দেশে বুদ্ধিবৃত্তিক রাজনীতির চর্চা হোক।

সোমবার (১২ জানুয়ারি) রাতে নলছিটি উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শহীদ ওসমান হাদি ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মাসুমা হাদি। নলছিটি শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এই টুর্নামেন্টে মোট ১২টি দল অংশগ্রহণ করছে। আয়োজকরা জানান, টুর্নামেন্ট শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে নগদ অর্থ পুরস্কার প্রদান করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোবায়ের হাবিব এবং সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ। এছাড়াও উপস্থিত ছিলেন শহীদ শরীফ ওসমান হাদির ভগ্নিপতি মনির হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আদিফ হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ১ শতাংশ ধনীর হাতে ২৪ শতাংশ সম্পদ

1

খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্

2

এইচএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা

3

ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় স্থবির জনজীবন

4

নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী, আগের মতো পাতানো নির্বাচন হবে

5

ইশতেহার তৈরিতে অনলাইনে মতামত নেবে জামায়াত

6

সীমান্তে বিএসএফের গুলিতে ঝরলো বাংলাদেশি যুবকের প্রাণ

7

টাঙ্গাইলের ২ আসনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাদের সিদ্দিকির

8

কংগ্রেস নেতা রাহুল ও মা সোনিয়া গান্ধীর বিরুদ্ধে মামলা

9

মিললো সুদানে ইউএন ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় শহীদ ৬ বাংলাদেশি

10

তারেক রহমানের বগুড়া আগমন উপলক্ষে জেলা ছাত্রদলের স্বাগত মিছিল

11

লক্ষ্মীপুরে ৫ আগ্নেয়াস্ত্রসহ সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার দুই

12

ডেইলি স্টার ও প্রথম আলো কার্যালয়ে অগ্নিসংযোগের নিন্দা ফখরুলে

13

সেনাদের মধ্যে আত্মহত্যার প্রবণতায় নজিরবিহীন সংকটে ইসরাইল

14

এনসিপিকে ১০টি আসন ছাড়তে রাজি বিএনপি

15

সারাদেশে আজ মোবাইল ফোন বিক্রির দোকান বন্ধ

16

কুড়িগ্রামে আবারও তীব্র শীত, তাপমাত্রা ১৪ ডিগ্রি

17

একসঙ্গে নির্বাচন ও গণভোট করলে খরচ বাড়বে: অর্থ উপদেষ্টা

18

ভূমি অফিসে দালালের দৌরাত্ম: টাকা ছাড়া মেলে না সেবা

19

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার সেনাপ্রধানসহ ৫ জনের মৃত্

20
সর্বশেষ সব খবর