Deleted
প্রকাশ : মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১২:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভূমি অফিসে দালালের দৌরাত্ম: টাকা ছাড়া মেলে না সেবা

ভূমি অফিসে দালালের দৌরাত্ম: টাকা ছাড়া মেলে না সেবা

মোঃ ইমরান মাহমুদ, জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজসে ভূমি অফিসে দালালদের দৌরাত্ম্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে কড়ইচড়া ইউনিয়ন ভূমি অফিসে উপ-সহকারী কর্মকর্তা মো. হানিফ উদ্দিনের বিরুদ্ধে টাকার বিনিময়ে খারিজ (নামজারি) করার গুরুতর অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা বলছেন, টাকা ছাড়া যেন ফাইলই নড়ে না। এ বিষয়ে ভুক্তভোগী মো. শাহিন মিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর নিকট লিখিত অভিযোগও করেছেন।

ভুক্তভোগীরা অভিযোগ করেছেন যে, ভুয়া নামজারি সহজ হওয়ায় একজনের জমি অন্যজন নামজারি করে নিয়ে যাচ্ছে। এতে জমির প্রকৃত মালিকরা চরম হয়রানির শিকার হচ্ছেন।

ভুক্তভোগীর অভিযোগসূত্রে জানা যায়, মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের চরগুজামানিকা মৌজার বাসিন্দা মো. ছামিউল ইসলাম তার পৈত্রিক সম্পত্তির ৯ শতাংশ জমি খারিজ করার জন্য ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে জানতে পারেন, তার জমি ইতিমধ্যেই অন্য নামে খারিজ করা হয়ে গেছে। মৃত আব্দুর রহমান মাস্টারের ছেলে মো. রবিউল ইসলাম, মেয়ে লুৎফুন নেছা ও বিউটি বেগম যৌথভাবে সেই খারিজ করে নিয়েছেন।

ভুয়া নামজারিটি বাতিলের জন্য রেজাউল করিম, রফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন, ছামিউল ইসলাম ও ফজলুল হক ইউনিয়ন ভূমি কর্মকর্তার কাছে আবেদন করেছেন।

সরেজমিনে ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে দেখা যায়, মহিষবাথান এলাকার মো. সজিব মিয়া নামে এক ছেলে অফিসের কোনো স্টাফ না হলেও কম্পিউটারে বসে কাজ করছেন। অভিযোগ রয়েছে, ইউনিয়ন ভূমি কর্মকর্তা এই সজিবের মাধ্যমেই দালালদের কাছ থেকে মোটা অংকের টাকা লেনদেন করেন। এ যেন ইউনিয়ন ভূমি অফিসকে ঘুষের রাজত্বে পরিণত করার এক প্রক্রিয়া।

ভুক্তভোগী হাবিবুর রহমান গণমাধ্যমকে বলেন, "নায়েব সাহেব আমাদের বাড়িতে এসেছিলেন। আমাদের জমি মমিনুন্নেছা ও রবিউলের নামে খারিজ করে দিছে। তারা বলেছিল খারিজ এটা সংশোধন করবে, কিন্তু সংশোধন করছে না। এখন নায়েব টাকা চায়। টাকা দিলেই কেবল খারিজ ভাঙবে।"

আরেক ভুক্তভোগী শাহিন মিয়া বলেন, "আমরা দীর্ঘদিন যাবত ইউনিয়ন ভূমি অফিসে বিষয়টি নিয়ে ঘুরছি। ভূমি কর্মকর্তা আমার সাথে খারাপ আচরণও করেছে। এসিল্যান্ড অফিসে লিখিত অভিযোগ জানিয়েছি, কিন্তু এখন পর্যন্ত কোনো প্রতিকার পাইনি।"

এসব অভিযোগের বিষয়ে ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. হানিফ উদ্দিন।

মাদারগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও গণমাধ্যমকে বলেন, "অভিযোগের বিষয়টি আমার জানা নেই। তবে তাদেরকে আমার কাছে পাঠিয়ে দেন। আমি খোঁজ খবর নিয়ে দেখবো।"

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেতানিয়াহুসহ ৩৭ ইসরাইলি কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ান

1

নাশকতার অভিযোগে দিনাজপুরে ৫৯ আওয়ামী লীগ নেতাকর্মীসহ ৮৬ জন গ

2

‘মাজহারুলের পরাজয় ঠেকাতে’ মনোনয়ন বাতিল? ভোটারকে ভয় ও ‘তুচ্ছ

3

ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আশাবাদী: মির্জা ফখরুল

4

জুলাই আন্দোলনে হতাহতদের জন্য ফ্ল্যাট নির্মাণ শুরু চলতি মাসেই

5

হাদির শুটার ফয়সালের সাথে ইসলামি দলের কয়েকজন নেতার সম্পৃক্ততা

6

দেশবাসীর দোয়া চেয়েছেন খালেদা জিয়া

7

সীমান্ত দিয়ে ৩০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠাল বিএসএফ

8

গুলিবিদ্ধ হাদিকে দেখতে গিয়ে তোপের মুখে মির্জা আব্বাস

9

রমজান টার্গেট করে পুরোনো কৌশলে দাম বাড়াচ্ছে অসাধু ব্যবসায়ীরা

10

হবিগঞ্জ-১ আসনের বিএনপি প্রার্থী রেজা কিবরিয়াকে শোকজ

11

দেশে ২০২৫ সালে সড়কে ঝরেছে ৯১১১ প্রাণ

12

কঠোর নিরাপত্তায় ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে ১৩ সেনা কর্মকর

13

বাহারকন্যার অর্থায়নে ছাত্রলীগের নাশকতার চেষ্টা, গ্রেফতার ৪৪

14

রাজধানীতে এবার স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

15

কোটালীপাড়া থানায় দুর্বৃত্তদের ককটেল হামলা, আহত ৩ পুলিশ

16

আল্লামা নুরুল হুদা ফয়জীর জানাযা সম্পন্ন, শায়িত হলেন পারিবারি

17

রাজপথে দাঁড়াতেই পারেনি ফ্যাসিবাদীরা: গোলাম পরওয়ার

18

বরিশাল বিভাগের ১৬ আসনে যারা মনোনয়ন পেলেন

19

দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিস্থিতি তৈরি হয়েছে: মির্জা

20
সর্বশেষ সব খবর