Ziaur Rahman Bokul
প্রকাশ : শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৫:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জুলাই সনদ স্বাক্ষর আয়োজনে যা থাকছে

জুলাই সনদ স্বাক্ষর আয়োজনে যা থাকছে

আজ (১৭ অক্টোবর) বিকেল চারটায় সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠান শুরু হবে জাতীয় সংগীত, শহীদদের প্রতি শোক জ্ঞাপনের মাধ্যমে।

জাতীয় ঐকমত্য কমিশন সূত্র জানায়, শুরুতে স্বাগত বক্তব্য দেবেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। 

এরপর রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি ও ঐকমত্য কমিশনের সদস্যরা সনদের অঙ্গীকারনামা অংশে সই করবেন। সবার শেষে সনদে সই করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। 

এরপর প্রধান উপদেষ্টার বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হবে। অনুষ্ঠানের শুরুর আগে জুলাই সনদ তৈরির প্রেক্ষাপট নিয়ে একটি প্রামাণ্য চিত্র দেখানো হবে।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবার, বিশিষ্ট নাগরিক, সামরিক-বেসামরিক আমলা, সাংবাদিক, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি–পেশার প্রায় তিন হাজার মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে।

রাজনৈতিক নেতাদের মধ্যে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে ঐকমত্য কমিশনের সদস্যরা গত রাতে আমন্ত্রণপত্র পৌঁছে দেন।

মূল অনুষ্ঠান হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় (সিঁড়ির মাঝামাঝি স্থানে হবে মঞ্চ)। আমন্ত্রিত অতিথিরা থাকবেন দক্ষিণ প্লাজার সামনে উন্মুক্ত জায়গায়। আর সাধারণ মানুষ মানিক মিয়া অ্যাভিনিউ থেকে অনুষ্ঠান দেখার সুযোগ পাবেন।

প্রধান উপদেষ্টা জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান সব টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমে সরাসরি সম্প্রচারের আহ্বান জানিয়েছেন। গতকাল রাতে এক বার্তায় তিনি এ আহ্বান জানান।

গতকাল সন্ধ্যায় ঐকমত্য কমিশনের সংবাদ সম্মেলনে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী অনুষ্ঠান আয়োজন নিয়ে কথা বলেন।

 তিনি বলেন, সবচেয়ে বড় আয়োজন জুলাই সনদ নিজে। কারণ, এই সনদ বাস্তবায়ন করা গেলে রাজনৈতিক সংস্কৃতিতে বড় পরিবর্তন আসবে।

 তিনি জানান, সনদ স্বাক্ষর অনুষ্ঠানে সনদ তৈরির প্রেক্ষাপট এবং এর ভবিষ্যৎ কার্যকারিতা বিষয়ে ভিডিও চিত্র প্রদর্শন করা হবে। আগামী দুই মাসে এটা নিয়ে আরও কাজ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজেকে প্রায় অর্ধনগ্ন মনে হচ্ছিল : স্বরা ভাস্কর

1

তারেক রহমানের সঙ্গে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার বৈঠক

2

ফেসবুকভিত্তিক প্রতিবাদী দলে পরিণত হয়েছে আ.লীগ: প্রেস সচিব

3

সন্ধ্যায় জাতির উদ্দেশে বক্তব্য দেবেন তারেক রহমান-শফিকুর রহমা

4

তারেক রহমানকে ‘সম্ভাব্য প্রধানমন্ত্রী’ হিসেবে দেখছে বিশ্ব গণ

5

জুলাই সনদের বাইরে কোনো সিদ্ধান্ত নিলে বিএনপি দায় নেবে না: আম

6

পরিকল্পিত অগ্নিকাণ্ড নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্র: আব্দুস

7

ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ ,আইসিসিতে যাচ্ছে চিঠি

8

কুমিল্লায় বিএনপি মনোনয়ন প্রত্যাশী মনোয়ারের বাড়িতে আগুন

9

চার ক্যাম্পাসে শিবিরের সাফল্য রহস্যজনক: নুর

10

ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে প্রাণহানি ২০০ ছাড়াল

11

হাদির ওপর হামলায় জামায়াতের গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ

12

‘পরাজিত ফ্যাসিস্ট শক্তি এই দেশে আর ফিরে আসবে না’: প্রধান উপদ

13

ঢাবিতে মোদির কুশপুত্তলিকা দাহ

14

৪২ হাজার ভোটকেন্দ্রের ২৮ হাজারই ঝুঁকিতে

15

সারাদেশে আজ মোবাইল ফোন বিক্রির দোকান বন্ধ

16

বেলকুচিতে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন, পুরস্কার

17

মায়ের কফিনের পাশে বসে তারেক রহমানের কোরআন তেলাওয়াত

18

দেশের পথে শহীদ ওসমান হাদির মরদেহ, সিঙ্গাপুরে হয়নি প্রথম জানা

19

ওসমান হাদির শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন

20
সর্বশেষ সব খবর