Ziaur Rahman Bokul
প্রকাশ : শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬, ০৩:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আপনাদের ভালোবাসা আমাদের শক্তি জুগিয়েছে, কৃতজ্ঞতার সঙ্গে আগামীর বাংলাদেশে বয়ে নেব’

আপনাদের ভালোবাসা আমাদের শক্তি জুগিয়েছে, কৃতজ্ঞতার সঙ্গে আগামীর বাংলাদেশে বয়ে নেব’

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালিত হয়েছে। শোক পালন শেষে দেশি-বিদেশি শুভানুধ্যায়ীদের ভালোবাসা ও দোয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি বলেন, ‘‘আপনাদের ভালোবাসা ও সংহতি আমাদের সান্ত্বনা ও শক্তি জুগিয়েছে, আর আমরা তা কৃতজ্ঞতার সঙ্গে আগামীর বাংলাদেশে বয়ে নিয়ে চলব, ইনশাআল্লাহ।’’

অন্তর্বর্তী সরকারের প্রতি কৃতজ্ঞতা: মায়ের দাফন ও জানাজার রাষ্ট্রীয় আয়োজনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান ড. মুহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান তারেক রহমান। তিনি লেখেন, ‘‘তাঁদের নেতৃত্ব ও দ্রুত সমন্বয়ের কারণেই স্বল্প সময়ের মধ্যে এই বিরল ও সম্মানজনক অন্তিম আয়োজন সম্পন্ন করা সম্ভব হয়েছে। আমরা তাঁদের প্রতি চিরকৃতজ্ঞ।’’

‘মা ছিলেন আপসহীনতার প্রতীক’: বেগম খালেদা জিয়ার বিদায়ে মানুষের হাহাকার ও শ্রদ্ধার কথা স্মরণ করে তারেক রহমান বলেন, ‘‘এই তিন দিনে আমরা আরও উপলব্ধি করেছি, আমার মা ভিন্ন-ভিন্ন মানুষের কাছে ভিন্ন-ভিন্ন তাৎপর্য বহন করতেন। অনেকের কাছে তিনি ছিলেন আপসহীনতার প্রতীক; নিজের বিশ্বাসের পক্ষে সাহসের সঙ্গে দাঁড়ানোর অটল প্রেরণা। রাজনীতির গণ্ডি ছাড়িয়ে এই প্রেরণা বহু দূর পর্যন্ত বিস্তৃত হয়েছে।’’

আন্তর্জাতিক পরিমণ্ডল ও সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ: বিভিন্ন দেশের সরকারপ্রধান, কূটনীতিক এবং আন্তর্জাতিক অংশীদারদের শোকবার্তা ও সহমর্মিতার জন্য ধন্যবাদ জানান বিএনপি চেয়ারম্যান। একইসঙ্গে তিনি সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের সদস্যদের ভূমিকার প্রশংসা করেন।

বিশেষভাবে ‘প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট’-এর কথা উল্লেখ করে তিনি বলেন, ‘‘তাঁদের সম্মানসূচক গার্ড অব অনার ও শেষ সালাম আমার মায়ের জীবন ও অবদানের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা নিবেদন করেছে। তাঁকে সমাধিতে পৌঁছে দিয়ে তাঁরা জাতির শ্রদ্ধা ও ভালোবাসার প্রতিফলন ঘটিয়েছেন।’’

জনগণের প্রতি অভিবাদন: সবশেষে বাংলাদেশের সাধারণ জনগণের প্রতি অভিবাদন জানিয়ে তারেক রহমান বলেন, ‘‘দেশের প্রতিটি প্রান্ত থেকে এত মানুষের সমবেত হয়ে দেশনেত্রীর প্রতি শ্রদ্ধা জানানোর দৃশ্য আমাদের পরিবার কখনোই ভুলবে না। এই শক্তিশালী ও ঐক্যবদ্ধ উপস্থিতি গণমানুষের সহমর্মিতা ও মানবিক আবেগেরই প্রতিফলন।’’

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রায় ৩ হাজার কোটি টাকা আত্মসাতে সালমান এফ রহমানসহ ৯৪ জনের ব

1

৬১ ইসরাইলি সেনার আত্মহত্যা

2

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যার অভিযোগ হোটেল কর্মচারীর বিরুদ্ধ

3

পদ্মার চরজুড়ে আতঙ্ক ছড়াচ্ছে ‘কাঁকন বাহিনী’

4

ঐকবদ্ধ না হলে দেশ ধ্বংস হয়ে যাবে: তারেক রহমান

5

হাসিনার বিচারের রায় আগামী সপ্তাহে: উপদেষ্টা মাহফুজ

6

ভারতে এক মুসলিমের কাছে পূজার চাঁদা দাবি ঘিরে ব্যাপক সহিংসতা,

7

আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া বন্দিদের মুক্তি অচিরেই

8

কুমিল্লায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার

9

একই দিনে গণভোট ও সংসদ নির্বাচন: প্রধান উপদেষ্টা

10

দুর্নীতিতে ডুবু ডুবু কর্ণফুলী গ্যাস!

11

জুলাই সনদের ভিত্তিতে আগামী বাংলাদেশ পরিচালিত হবে: আদিলুর রহম

12

হা‌দি‌র ওপর হামলাকারীরা দে‌শেই আছে: ডিএম‌পি

13

‘সরকারকে বেকায়দায় ফেলতেই মুছাব্বির হত্যা, জড়িতদের কঠোর হস্তে

14

নিউইয়র্কে প্রবেশ করলেই নেতানিয়াহুকে গ্রেফতার করা হবে: মামদ

15

ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস পিস অ্যাওয়ার্ড পেলেন ইঞ্জিনিয়া

16

‘একাত্তরকে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না’: বাম নেতাদের সঙ

17

দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে খলিলুর রহমান

18

আসন্ন নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান মির্জ

19

বিএনপির দুইবারের এমপি ও মুক্তিযোদ্ধা যোগ দিলেন জামায়াতে

20
সর্বশেষ সব খবর