Deleted
প্রকাশ : বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

রংপুর-১ আসনে জাপার মঞ্জুম আলীর মনোনয়ন বাতিল

রংপুর-১ আসনে জাপার মঞ্জুম আলীর মনোনয়ন বাতিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ (গঙ্গাচড়া ও সিটি আংশিক) আসনে বড় ধরণের ধাক্কা খেল জাতীয় পার্টি (জাপা)। হলফনামায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিকত্বের তথ্য অসম্পূর্ণ থাকায় দলটির প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) যাচাই-বাছাইয়ের প্রথম দিনে রংপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এনামুল আহসান এই ঘোষণা দেন।

রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বাছাই প্রক্রিয়ায় সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতিতে রংপুর-১ ও রংপুর-২ আসনের ১৪ জন প্রার্থীর নথিপত্র পরীক্ষা করা হয়। রংপুর-১ আসনে দাখিলকৃত ৯ জন প্রার্থীর মধ্যে ৮ জনকে বৈধ ঘোষণা করা হলেও তথ্য অসম্পূর্ণ থাকায় বাদ পড়েন জাপা প্রার্থী মঞ্জুম আলী।

মনোনয়ন বাতিল হওয়া প্রসঙ্গে ব্যারিস্টার মঞ্জুম আলী গণমাধ্যমকে বলেন, “রিটার্নিং কর্মকর্তার নির্দেশিকা মোতাবেক সব কিছু আমি দাখিল করেছি। হলফনামায় দ্বৈত নাগরিকের যে তথ্য দেওয়া আছে, শুধুমাত্র অসাবধানতাবসত ওই তথ্যে নাগরিক হওয়ার তারিখের ঘরটিতে টিক চিহ্ন দেওয়া হয়নি। এটি ছোটখাট ত্রুটি, যা তাৎক্ষণিক সংশোধনের সুযোগ ছিল।” তিনি প্রার্থিতা ফিরে পেতে উচ্চ আদালতের দ্বারস্থ হওয়ার ঘোষণা দিয়েছেন।

রংপুর-১ আসনে বৈধ প্রার্থী যারা

জাতীয় পার্টির প্রার্থী বাদ পড়ায় এই আসনে এখন চূড়ান্ত লড়াইয়ে আছেন ৮ জন প্রার্থী:

  • মোকাররম হোসেন সুজন (বিএনপি)

  • রায়হান সিরাজী (জামায়াতে ইসলামী)

  • এটিএম গোলাম মোস্তফা বাবু (ইসলামী আন্দোলন)

  • আহসানুল আরেফিন (বাসদ-মার্কসবাদী)

  • আল মামুন (এনসিপি)

  • হানিফ খান সজিব (গণঅধিকার পরিষদ)

  • মো. আনাস (ইসলামী ফ্রন্ট) ও মো. মমিনুর রহমান (খেলাফত মজলিস)।

 রংপুর-২ আসনের চিত্র

রংপুর-২ (তারাগঞ্জ ও বদরগঞ্জ) আসনে ৫ জন প্রার্থীর মনোনয়ন বৈধ করা হয়েছে। তারা হলেন—মোহাম্মদ আলী সরকার (বিএনপি), আনিছুল ইসলাম মণ্ডল (জাতীয় পার্টি), এটিএম আজহারুল ইসলাম (জামায়াতে ইসলামী), মো. আজিজুর রহমান (জেএসডি) ও মো. আশরাফ আলী (ইসলামী আন্দোলন)।

রিটার্নিং কর্মকর্তা এনামুল আহসান জানান, দ্বৈত নাগরিকত্বের তথ্য অসম্পূর্ণ থাকায় বিধি মোতাবেক একজনের প্রার্থিতা বাতিল হয়েছে। তবে আদালতে আপিলের মাধ্যমে সংশোধনের সুযোগ রয়েছে। নির্বাচন সুষ্ঠু করতে প্রতিটি আসনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে এবং আচরণবিধি লঙ্ঘনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুমের মামলা: শেখ হাসিনাসহ ১২ সেনা কর্মকর্তার বিচার শুরুর নির

1

স্থানীয় সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে—চট্টগ্রাম বিভ

2

‘তারেক রহমানের প্রত্যাবর্তন রাজনীতিতে ইতিবাচক প্রভাব রাখবে ব

3

সীমান্তে আরাকান আর্মির দাপট, ৯ মাস ধরে অচল টেকনাফ স্থলবন্দর

4

মিয়ানমারে গোলাগুলির বুলেট এসে পড়লো বাংলাদেশে

5

খালেদা জিয়ার ইন্তেকালে শোক ও সমবেদনা প্রকাশ করলেন সৌদি বাদশা

6

নির্বাচনে ৩০০ বিচারক চাইলেন সিইসি, কাল বা পরশু তফসিল

7

ওসমান হাদিকে গুলি: নিন্দা ও ক্ষোভ প্রকাশ তারেক রহমানের

8

আ.লীগের ‘হত্যাযজ্ঞ ও দুর্নীতি’ ভুলে গেলে চলবে না: সালাহউদ্দি

9

আমি হাদিকে দেশের জন্য রেখেছিলাম: মাসুমা হাদি

10

কিশোরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, পৌর নেতা গ্

11

টাকা উত্তোলনে একীভূত ব্যাংকের আমানতকারীদের আরও অপেক্ষা

12

‘মিস ইউনিভার্স’ হলেন মেক্সিকোর ফাতিমা বশ

13

শতাধিক ঘর পুড়ে ছাই, ‘খোলা আকাশের নিচে’ ঘুমিয়েছে কড়াইল বস্তির

14

১০০ মিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগ জেলেনস্কির বন্ধুর বিরুদ্ধে

15

দেশের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে তফশিল দিন: ইসিকে নাহিদে

16

হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জ গঠন পিছিয়ে ২১ জানুয়ারি

17

ভূমিকম্পের সর্বোচ্চ ঝুঁকিতে দেশের যেসব জেলা

18

‘হ্যাঁ’ ভোট দিলে ফ্যাসিবাদী গণতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তন হ

19

যুক্তরাজ্য সফরে অক্সফোর্ড-ক্যামব্রিজে বাংলাদেশের অভিজ্ঞতা তু

20
সর্বশেষ সব খবর