Deleted
প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ০৩:০৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

দেশের মাটিতে পা রাখবেন তারেক রহমান, উজ্জীবিত নেতাকর্মীরা

দেশের মাটিতে পা রাখবেন তারেক রহমান, উজ্জীবিত নেতাকর্মীরা

'তারেক রহমান আসছে, রাজপথ কাঁপছে’, ‘বীর আসছে, মা-মাটি কাঁপছে’ স্লোগান দিচ্ছেন বিএনপির অঙ্গ সংগঠন শাহবাগ যুবদল ২০নং ওয়ার্ডের কর্মীরা।
বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর সকাল পৌনে ৭টার দিকে রাজধানীর গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউতে এমন দৃশ্য দেখা যায়। সেখানে ২০ থেকে ৩০ জন কর্মী জড়ো হয়ে এমন বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তবে এখানে তেমন কোনও ভিড় দেখা যায়নি।

এখানে অবস্থানরত এক যুবদল কর্মী বলেন, ‘গত রাত থেকেই আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের আগমন উপলক্ষে দেশের বিভিন্ন এলাকা থেকে লাখ লাখ মানুষ ছুটে আসছে। একটু পরেই সবখানে ভিড় ছড়িয়ে যাবে, যা সারা দেশের মানুষ দেখবে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে গণসংবর্ধনার আয়োজন করছে দলটি। রাজধানীর পূর্বাচলের ৩০০ ফুট এলাকায় এ আয়োজন করা হয়েছে। দেড় যুগ পর বৃহস্পতিবার দুপুরে লন্ডন থেকে দেশে ফিরছেন তারেক রহমান।

আজ বেলা ১১টা ৫৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজটির অবতরণের কথা আছে। দেশে ফেরার পর তাকে বিমানবন্দর থেকে স্বাগত জানাবেন দলের নেতা-কর্মীরা। 

এরপর দলের পক্ষ থেকে তারেক রহমানকে ৩০০ ফুট এলাকায় সংবর্ধনা দেওয়া হবে। সেখান থেকে তার মা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে যাবেন। এরপর তার গুলশানের বাসভবনে ফেরার কথা আছে।

এদিকে, তারেক রহমানের আগমন উপলক্ষে ইতোমধ্যে বিভিন্ন জেলা থেকে নেতা-কর্মীরা ঢাকায় আসতে শুরু করেছেন। দলীয় কর্মসূচিতে অংশ নিতে তারা নিজ উদ্যোগে বাস, ট্রাক ও মাইক্রোবাস ভাড়া করে হাতে বাংলাদেশ ও বিএনপির দলীয় পতাকা নিয়ে আসছেন।
 
আইএ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলঙ্ক মুছতে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের বিকল্প নেই : ইসি আনোয়ার

1

সম্মান দেখিয়ে মুশফিক মাহমুদুল্লাহকে কিনলো রংপুর-রাজশাহী

2

গোপালগঞ্জ–২ আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন লুটুল ভূইয়া, বদলে য

3

অ্যাম্বুলেন্সে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত, আহত ২

4

যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞায় সিরিয়াসহ ৭ দেশ

5

রাতভর বৃষ্টিতে ভেঙে পড়েছে কালভার্টট, জনদূর্ভোগ

6

হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের শাহবাগ অবরোধ

7

খালেদা জিয়ার জানাজায় মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম

8

টঙ্গীতে তুলার গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

9

কিশোরগঞ্জে এনসিপি নেতার বিরুদ্ধে কৃষকের ফিশারিতে হামলা ও চাঁ

10

লড়াই থামাতে রাজি থাইল্যান্ড-কম্বোডিয়া: ট্রাম্প

11

গাজার এতিম শিশুদের মুখে ইসরাইলি গণহত্যার বর্ণনা

12

ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবস্থা জানতে

13

গাজা ইস্যুতে জাতিসংঘে ট্রাম্পের প্রস্তাব পাস, প্রত্যাখ্যান হ

14

আমরা নারীর নেতৃত্ব ও ক্ষমতায়ন চাচ্ছি: সেনাপ্রধান

15

যমুনায় বিএনপির প্রতিনিধি দল

16

শীত বাড়ার পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের

17

চট্টগ্রাম বন্দরে ‘বিএনপি কর্মী’ পরিচয়ে চাঁদাবাজি ও হামলা, শ

18

রাজধানীতে মা-মেয়েকে ছুরিকাঘাতে হত্যা: মামলার এজাহার থেকে যা

19

দেশে ২০২৫ সালে সড়কে ঝরেছে ৯১১১ প্রাণ

20
সর্বশেষ সব খবর