Deleted
প্রকাশ : শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:২৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে আসামের চার ক্রিকেটার সাময়িক নিষিদ্ধ

দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে আসামের চার ক্রিকেটার সাময়িক নিষিদ্ধ

দুর্নীতিতে সম্পৃক্ততার গুরুতর অভিযোগে আসাম ক্রিকেট এসোসিয়েশন (এসিএ) চারজন ভারতীয় ক্রিকেটারকে সাময়িক নিষিদ্ধ ঘোষণা করেছে। অভিযুক্ত ক্রিকেটাররা হলেন—অমিত সিনহা, ইশান আহমেদ, আমান ত্রিপাঠি ও অভিষেক ঠাকুরি।

তাদের বিরুদ্ধে গুয়াহাটিতে একটি এফআইআর (ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট) দাখিল করা হয়েছে। আসাম ক্রিকেট এসোসিয়েশন জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই চারজন ক্রিকেটার আসাম ক্রিকেটের কোনো পর্যায়ে স্বীকৃত ক্রিকেটে অংশ নিতে পারবেন না। সাজাপ্রাপ্ত এই চার ক্রিকেটার আসামের বিভিন্ন পর্যায়ের ক্রিকেট খেলে থাকেন।

তাদের বিরুদ্ধে অভিযোগ হলো—লক্ষ্ণৌতে অনুষ্ঠিত সৈয়দ মুশতাক আলী ট্রফির ম্যাচ চলাকালীন সময়ে তারা আসামের কিছু খেলোয়াড়কে ম্যাচে দুর্নীতি করার জন্য প্ররোচিত করেছিলেন। এই ম্যাচগুলো ২৬ নভেম্বর থেকে ৮ ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল। যদিও সাজাপ্রাপ্তদের কেউই বর্তমান দলের অংশ ছিলেন না, তবে তারা ঠিক কী ধরনের দুর্নীতির জন্য প্ররোচিত করেছিলেন, তা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়নি।

আসাম ক্রিকেট এসোসিয়েশনের সেক্রেটারি শনাতন দাস বিষয়টি নিয়ে গণমাধ্যমকে বলেছেন, “অভিযোগ জানতে পারার পর, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) দুর্নীতি দমন ইউনিটের (আকসু) সহায়তায় তদন্ত করেছে। আসাম ক্রিকেট ফৌজদারি কার্যক্রম শুরু করেছে। তারা গুরুতর আচরণবিধি ভঙ্গ করেছে বলে মনে করা হচ্ছে।” 

সম্প্রতি ভারত স্বীকৃত যেকোনো পর্যায়ের ক্রিকেটে দুর্নীতির প্রচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করতে সচেষ্ট হয়েছে। এই চার ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ পাওয়া তারই অংশ বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, আসাম সৈয়দ মুশতাক আলী ট্রফিতে অংশ নিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে। 

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গভীর রাতে নির্বাচন কার্যালয়ে অগ্নিসংযোগ, পুড়েছে নথিপত্র

1

স্বয়ংক্রিয় নিবন্ধন পাচ্ছে সব বৈধ-অবৈধ ফোন

2

‘জুলাই ঐক্য’র ‘মার্চ টু হাইকমিশন’ কর্মসূচিতে পুলিশের বাধা

3

তুরস্কে ইংরেজি নববর্ষে হামলার ষড়যন্ত্র, ১১৫ আইএস সন্দেহভাজন

4

এই দেশের মানুষই ছিল তাঁর পরিবার, সত্তা, অস্তিত্ব

5

কিশোরগঞ্জে বিএনপির সম্মুখসারির নেতা ও সাবেক সফল চেয়ারম্যান ই

6

ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে অনড় বাংলাদেশ: আসিফ নজরুল

7

তারেক রহমানের হাতে শোকবার্তা তুলে দিলেন জয়শঙ্কর

8

জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপের শিরোপা উঠবে কার হাতে ?

9

৭৮৫০০ বাংলাদেশি হজ করতে পারবেন ২০২৬ সালে

10

বিটিআরসি কার্যালয়ে ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

11

ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে প্রতারণা করা দলের মুখোশ উন্ম

12

যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরাইলের ভয়াবহ হামলা, নিহত ২৮

13

ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ দিল ইসি, আবেদন ১০ নভেম্বরের মধ্

14

খামেনির দিকে হাত বাড়ালে সেই হাত কেটে ফেলা হবে: ইরান সেনাবাহি

15

জাতি শেখ হাসিনার রায়ের অপেক্ষায়: মির্জা ফখরুল

16

ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই কাতারে আমেরিকার বিমান প্রতিরক্

17

মেঘনায় দুর্ঘটনা, দুই লঞ্চের রুট পারমিট বাতিল

18

ফজলুর রহমানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দে

19

৫ দাবিতে ঢাকায় মহাসমাবেশের ঘোষণা ৮ দলের

20
সর্বশেষ সব খবর