Deleted
প্রকাশ : বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

আইপিএল থেকে মোস্তাফিজের বাদ পড়া হতাশাজনক : মিকি আর্থার

আইপিএল থেকে মোস্তাফিজের বাদ পড়া হতাশাজনক : মিকি আর্থার

আইপিএলের আসন্ন আসরে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে খেলার কথা ছিল বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের। ৯ কোটি ২০ লাখ রুপির বড় অঙ্কের চুক্তিতে তাঁকে দলে নিলেও শেষ পর্যন্ত ভারতের উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের দাবির মুখে এবং নিরাপত্তা ইস্যুতে তাঁকে বাদ দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

এই ঘটনার পর ভারতের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংশ্লিষ্টদের দাবি, ভারত যদি আইপিএলে বাংলাদেশের একজন মাত্র ক্রিকেটারকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তবে আসন্ন ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে পুরো বাংলাদেশ দল, টিম অফিসিয়াল এবং হাজার হাজার ভক্ত-সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করা কীভাবে সম্ভব? নিরাপত্তার এই ঝুঁকির কথা বিবেচনা করেই বাংলাদেশ দল ভারত সফরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) লিখিতভাবে জানিয়েছে বিসিবি।

বিপিএলের চলতি আসরে রংপুর রাইডার্সের প্রধান কোচ মিকি আর্থার মোস্তাফিজের এই বাদ পড়া প্রসঙ্গে গণমাধ্যমকে বলেন, “যা হয়েছে, তার জন্য তা খুবই হতাশাজনক। কেকেআরের (কলকাতা নাইট রাইডার্স) হয়ে সে সত্যিই খুব ভালো চুক্তি পেয়েছিল। এবং শেষ পর্যন্ত যা হলো, সেটি হতাশাজনক।” আর্থার আরও জানান, এই বিষয়ে মোস্তাফিজের সাথে তাঁর কথা হয়েছে এবং তাঁরা বিষয়টি কাটিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন।

ফেব্রুয়ারি ও মার্চে ভারত ও শ্রীলংকায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে লিটন দাসকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দল নিয়ে আশাবাদ ব্যক্ত করে মিকি আর্থার বলেন, “আমি এখানকার প্রতিভা দেখে মুগ্ধ। এখানে অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে। আমাদের স্কোয়াড থেকে যারা বিশ্বকাপে যাচ্ছে, তারা সবাই অত্যন্ত দক্ষ। অধিনায়ক হিসেবে লিটন দাসের সাথে পরিচিত হওয়াটা ছিল দারুণ। তাওহীদ হৃদয় একজন অসাধারণ খেলোয়াড়, সে একজন আধুনিক ব্যাটার।” 

মোস্তাফিজকে নিয়ে আইপিএল কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, খেলার মাঠে রাজনৈতিক ও সাম্প্রদায়িক ইস্যুকে টেনে আনা ক্রিকেটের চেতনার পরিপন্থী। এখন দেখার বিষয়, বিসিবির আপত্তির পর আইসিসি বিশ্বকাপের ভেন্যু বা নিরাপত্তা নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত নেয় কি না।


মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজা ইস্যুতে জাতিসংঘে ট্রাম্পের প্রস্তাব পাস, প্রত্যাখ্যান হ

1

ছাত্রীবাস থেকে এনসিপি নেত্রীর মরদেহ উদ্ধার

2

ঢাকার মাথাপিছু আয় জাতীয় গড়ের প্রায় দ্বিগুণ: ডিসিসিআই

3

নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: দুধ দিয়ে গোসল করে পদত্যাগ

4

ত্রিভুজ প্রেমের ভয়ংকর পরিণতি: শেষে ২৬ খণ্ড হয়ে ড্রামে

5

পশুখাদ্যের দাম বৃদ্ধিতে খামারিরা ক্ষতিগ্রস্ত: ফরিদা আখতার

6

হা‌দি‌র ওপর হামলাকারীরা দে‌শেই আছে: ডিএম‌পি

7

বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করতে না চাইলে গণতন্ত্র প্রতিষ্ঠা ক

8

শতাধিক ঘর পুড়ে ছাই, ‘খোলা আকাশের নিচে’ ঘুমিয়েছে কড়াইল বস্তির

9

রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে ইরানি নির্মাতার কারাদণ্ড

10

জাতীয় নির্বাচন: ২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা করল বিএনপি

11

ওসমান হাদির শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন

12

ইনকিলাব মঞ্চের ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টা

13

আমজনতার দলের হয়ে লড়বেন হিরো আলম, চাইলেন ব্যক্তিগত গানম্যান

14

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৩৫ বস্তা টাকা, চলছে গণনা

15

হাদি হত্যা: চাঞ্চল্যকর তথ্য দিলো দুই আসামি

16

সীমানা জটিলতায় পাবনা-১ ও ২ আসনের নির্বাচন স্থগিত করে ইসির প্

17

নওগাঁয় অবৈধভাবে বালু উত্তোলন: স্তূপ জব্দ করে নিলামে বিক্রি

18

প্রায় ৩ হাজার কোটি টাকা আত্মসাতে সালমান এফ রহমানসহ ৯৪ জনের ব

19

টানা এক সপ্তাহ শৈত্যপ্রবাহের পর ফের তাপমাত্রা কমলো তেঁতুলিয়া

20
সর্বশেষ সব খবর