Ziaur Rahman Bokul
প্রকাশ : রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ১০:২০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

২৪০ দিন পর ফিরে ফ্লপ সৌম্য, আর কতো সুযোগ পাবেন এই ওপেনার?

২৪০ দিন পর ফিরে ফ্লপ সৌম্য, আর কতো সুযোগ পাবেন এই ওপেনার?

২৪০ দিনের অপেক্ষা শেষে অবশেষে ওয়ানডেতে ফিরেছিলেন সৌম্য সরকার। শেষবার জাতীয় দলের হয়ে ওয়ানডে খেলেছিলেন চ্যাম্পিয়নন্স ট্রফিতে এই বছরের ফেব্রুয়ারিতে, দীর্ঘ বিরতির পর আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ফের একাদশে সুযোগ পান বাঁহাতি ওপেনার। তবে প্রত্যাবর্তনের ম্যাচটি তার জন্য শুভ হলো না-ব্যাট হাতে ফিরলেন মাত্র ৪ রান করে।

ওয়েস্ট ইন্ডিজ পেসার জেডেন সিলসের অফস্টাম্পের বাইরের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে ধরা পড়েন তিনি। মারার মতো বল পেয়েছিলেন, কিন্তু শটটা গ্যাপে রাখতে পারেননি। মাথার ওপর দিয়ে চমৎকার এক ক্যাচ নেন রোস্টন চেইস। সৌম্যের ব্যাট থেকে আসা একমাত্র চারটিই রইল তার ফিরে যাওয়ার আগে ছোট্ট এক ঝলক হয়ে। ৬ বলে ৪ রানে থামলেন তিনি।

আজ সৌম্যকে দলে ফেরানোর বড় কারণ ছিল ওপেনিং জুটিতে বাংলাদেশের ব্যর্থতা। চলতি বছর এখন পর্যন্ত ৯ ইনিংসেও ওপেনিং জুটি ৫০ রানের পার্টনারশিপ গড়তে পারেনি একবারও। এমনকি ছয়বার প্রথম উইকেট গেছে ২০ রানের আগেই। সেই ব্যর্থতার সমাধান খুঁজতেই নির্বাচকেরা ফিরিয়ে আনেন অভিজ্ঞ সৌম্য সরকারকে। কিন্তু প্রত্যাশা পূরণ করতে পারলেন না তিনিও।

তবে শুরুটা আশাব্যঞ্জকই ছিল। সাইফ হাসানের সঙ্গে ইনিংসের শুরুতে একটি দারুণ কভার ড্রাইভ মেরে ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু সাইফের বিদায়ের পর পরের ওভারেই তিনিও ফেরেন। সিলসের অফস্টাম্পের বাইরে পিচ করা বলটি কভার দিয়ে পাঠাতে চেয়েছিলেন সীমানার বাইরে, কিন্তু পা নড়েনি, টাইমিং হয়নি-ব্যাটের কানা ছুঁয়ে বল চলে যায় ব্যাকওয়ার্ড পয়েন্টে চেইসের হাতে।

বাংলাদেশ দলের জন্য এটি কেবল একটি ম্যাচ নয়, বরং আত্মমর্যাদা পুনরুদ্ধারের লড়াই। আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশের ক্ষত এখনো শুকোয়নি। সেই ব্যর্থতা পেছনে ফেলে নতুন করে শুরু করতে আজ মিরপুরের মাঠে নেমেছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ।

আজকের একাদশে নতুন সংযোজন হিসেবে আছেন তরুণ ব্যাটার ও উইকেটরক্ষক মাহিদুল ইসলাম অঙ্কন। সাইফ হাসানের কাছ থেকে ওয়ানডে ক্যাপ পেয়ে অভিষেক হয় তার, তিনি দেশের ১৫৪তম ওয়ানডে ক্রিকেটার হিসেবে নাম লেখান। ২৬ বছর বয়সী এই ব্যাটার এর আগে টেস্টে অভিষেক করেছিলেন, তবে সেখানেও বড় কিছু করতে পারেননি। ঘরোয়া লিস্ট ‘এ’ ক্রিকেটে তার পরিসংখ্যান অবশ্য বেশ সমৃদ্ধ-৯৬ ম্যাচে ৪টি সেঞ্চুরি ও ২৮টি ফিফটি, গড়ে প্রায় সাড়ে তিন হাজার রান। মিডল অর্ডারের স্থিতিশীলতা ফেরাতে তাকেই বেছে নিয়েছেন নির্বাচকেরা।

তবে ওপেনিং ব্যর্থতা আজও থেকে গেল। সৌম্যের ব্যাটে ফের জ্বলে উঠল অস্থিরতা, আস্থা নয়। দীর্ঘ অপেক্ষার পর তার ফেরা তাই এখন প্রশ্নের মুখে-আর কতবার সুযোগ পাবেন তিনি জাতীয় দলে নিজেকে প্রমাণ করার?


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আটক বিএসএফ সদস্যকে ফেরত দিল বিজিবি

1

‘ধর্মের নামে রাজনীতি করে ভোটের বৈতরণী পার হতে চায় একটি দল’

2

তুরস্কে ইংরেজি নববর্ষে হামলার ষড়যন্ত্র, ১১৫ আইএস সন্দেহভাজন

3

বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ‘এয়ার শো’ দেখতে মানুষের ঢল

4

ভূমিকম্পে সারাদেশে নিহত ৫, আহত দুই শতাধিক

5

হাদির নির্বাচনি প্রচারণায় ময়লা পানি নিক্ষেপ

6

কোনো পক্ষ নয়, পুনর্গঠনে ‘সঠিক পথ’ বেছে নেবে বাংলাদেশ

7

এবার ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়

8

কিশোরগঞ্জে বিএনপির প্রার্থী বাতিলের দাবিতে নারীদের ঝাড়ু মিছি

9

তারেক রহমানের সঙ্গে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার বৈঠক

10

চার খুনের মামলায় ছোট সাজ্জাদ ও তার স্ত্রীর জামিন

11

মা-মেয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত সেই গৃহকর্মী গ্রেপ্তার

12

বাংলাদেশ ব্যাংকের ইডি নিযুক্ত হলেন আরিফুজ্জামান

13

আসন্ন নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান মির্জ

14

মাদুরো ও তার স্ত্রীকে আটকের দাবি ট্রাম্পের

15

শিক্ষার্থীদের অবরোধে যান চলাচল ব্যাহত, ভোগান্তি চরমে

16

আমজনতার দলের হয়ে লড়বেন হিরো আলম, চাইলেন ব্যক্তিগত গানম্যান

17

বেতন বাড়ানো অন্তর্বর্তী সরকারের কাজ নয়: ড. রিপন

18

টঙ্গীতে জোড় ইজতেমায় মৃত্যু বেড়ে ৫

19

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খালেদা জিয়ার ইন্তেকালের সংবাদ

20
সর্বশেষ সব খবর