Deleted
প্রকাশ : শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৩:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ক্ষমতায় গেলে ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ সংবিধানে পুনর্বহাল করা হবে

ক্ষমতায় গেলে ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ সংবিধানে পুনর্বহাল করা হবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণাসহ খতমে নবুয়ত পরিষদের দাবিদাওয়া নিয়ে সংসদে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনার মূলনীতি ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ সংবিধানে পুনর্বহাল করা হবে। 

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত ‘আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে’ যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, যারা আল্লাহর রাসুলকে মানে না তারা মুসলিম হতে পারে না। এরসঙ্গে বিএনপি একমত। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণাসহ খতমে নবুয়ত পরিষদের দাবিদাওয়া নিয়ে সংসদে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা বিশ্বের জন্য রহমত হিসেবে প্রেরণ করা হয়েছে। আমরা মুসলিমরা বিশ্বাস করি— লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ। তিনি আখেরি নবী; তার পরে কোনো নবী বা রাসুল আসবেন না। যারা এর পরে নিজেকে নবী দাবি করে, তারা এই বিশ্বাসের বাইরে।

তিনি বলেন, আমরা আখেরি নবী হিসেবে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর বিশ্বাস করেই কালেমা পড়ে মুসলিম হয়েছি। বাংলাদেশে এই পরিচয়কে আমরা সম্মান করি। আল্লামা ইকবালের ভাষায়— যদি মিল্লাতের একাত্মতায় আমরা এক থাকি, কেউ আমাদের আলাদা করতে পারবে না।
প্রসঙ্গত, কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে চলছে ‘আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন’। খতমে নবুয়ত সংরক্ষণ পরিষদের উদ্যোগে এ আয়োজনে অংশ নিয়েছেন দলমত নির্বিশেষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ধর্মপ্রাণ মুসলিম জনতা। এদিন সকাল ৯টায় এ সম্মেলন শুরু হয়। এতে বাংলাদেশসহ পাঁচটি দেশের আলেম-ওলামারা যোগ দিয়েছেন।  

মহাসম্মেলনে বক্তরা কাদিয়ানিদের অবিলম্বে অমুসলিম ঘোষণার দাবি তোলেন। এ বিষয়ে ব্যবস্থা নিতে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের প্রতি আহ্বানও জানান তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিলখানায় নিহত সেনাদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

1

বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফে পাকিস্তানের কাছে বাংলাদেশের শোচন

2

যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই ইউক্রেনে রাশিয়ার হামলা

3

হাদির অস্ত্রোপচার সম্পন্ন, নেওয়া হচ্ছে এভারকেয়ারে

4

ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে স্বৈরাচারের দোসরদের প্রতিহত ক

5

তিনশ আসনেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা জাতীয় পার্টির

6

৪৫৩ পৃষ্ঠার রায়, ঘোষণা হবে ৬ ভাগে

7

তালা লাগিয়ে বিএনপি নেতার ঘরে আগুন, মারা গেল শিশু

8

চাঁপাইনবাবগঞ্জে পুলিশ বক্সে হামলা ও অগ্নিসংযোগ: ৩০০ জনের বির

9

মিয়ানমারে গোলাগুলির বুলেট এসে পড়লো বাংলাদেশে

10

আনিস আলমগীর-শাওনসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের

11

বিপিএল নিলামে কত টাকা বাকি কোন দলের ?

12

তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: ডা. শফিকুর রহমান

13

আবারো ডিসি নিয়োগ ঘিরে বিতর্ক, প্রশাসনের ভেতরে ক্ষোভের শঙ্কা

14

মাত্র ৩ মাসে কুরআনের হাফেজ হলো শিশু মাহাদী

15

হাদি হত্যা: ‘দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল’ গঠনের দাবি ইনকিলাব

16

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় নতুন যেসব দেশ

17

‘পরাজিত ফ্যাসিস্ট শক্তি এই দেশে আর ফিরে আসবে না’: প্রধান উপদ

18

ভারতকে আওয়ামী লীগের নয়, জনগণের দৃষ্টিতে তাকাতে হবে : হাসনাত

19

আজ বায়ুদূষণে শীর্ষে ঢাকা, তৃতীয়তে দিল্লি

20
সর্বশেষ সব খবর