Ziaur Rahman Bokul
প্রকাশ : শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১২:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মুজিব বাকশাল কায়েম করে যা পারেননি, হাসিনা তাই করে গেছেন: শফিকুল আলম

মুজিব বাকশাল কায়েম করে যা পারেননি, হাসিনা তাই করে গেছেন: শফিকুল আলম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, শেখ মুজিব বাকশাল কায়েম করে যা করতে পারেননি, মেয়ে শেখ হাসিনা তাই করে গেছেন। ইউনিক ফর্মুলায় বাকশাল কায়েম করেছিলেন শেখ হাসিনা। 

শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়া দিগন্তের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রেস সচিব এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, নয়া দিগন্ত ফ্যাসিবাদী সময়ের বলিষ্ঠ কণ্ঠস্বরের একটি। তাদের অবর্ণনীয় অত্যাচারের মধ্যে দিয়ে যেতে হয়। এসব আমাদের লিপিবদ্ধ করে রাখা উচিত, অথচ তা করছি না।

প্রেস সচিব বলেন, শেখ হাসিনার বাবা বাকশাল কায়েম করেও যা পারেননি তা শেখ হাসিনা করতে সক্ষম হয়েছেন। তখনকার সব সংবাদমাধ্যম একসাথে একই বয়ান তৈরি করতো। ইউনিক ফর্মুলায় বাকশাল কায়েম করেছিলেন শেখ হাসিনা।

শফিকুল আলম বলেন, ইংরেজিতে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লেখার মতো কেউই ছিল না। একটা ইংরেজি পত্রিকাও তখন শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতে সাহস পায়নি। দমনপীড়নের গল্পগুলো ইংরেজি পত্রিকায় আসার দরকার ছিল।

"একটি ন্যারেটিভ আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। প্রতিবাদ করাটা ন্যায়ের অংশ, অথচ শেখ হাসিনা সেটাকে অপরাধ হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। এসব লিখে রাখাটা আমাদের নৈতিক দায়িত্ব।"

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফের গাজায় ইসরাইলি হামলা, নিহত ২৪

1

বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেবে: তারেক

2

কলকাতায় লাইফ সাপোর্টে ওবায়দুল কাদের: অবস্থা সংকটাপন্ন

3

‘থানা পুড়িয়েছি, এসআই মেরেছি’ বলা সেই মাহদী গ্রেপ্তার: সংগঠন

4

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল রুয়েট

5

শীত ও শৈত্যপ্রবাহ কবে থেকে শুরু

6

ফিরছেন কামিন্স , ব্রিসবেনে থাকছেন না হ্যাজেলউড

7

ইরানে কয়েক সপ্তাহব্যাপী হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

8

৬৭৮ কোটি মানিলন্ডারিং, ডায়মন্ড ওয়ার্ল্ড মালিকের বিরুদ্ধে মাম

9

চুয়াডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা, দুই বন্ধ

10

আজ আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেবেন রেজা কিবরিয়া

11

মহা জাদু গানে মঞ্চ মাতালেন তানজিন তিশা | Tanjin Tisha | Dail

12

ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে প্রতারণা করা দলের মুখোশ উন্ম

13

বদলে গেল ১২টি গুরুত্বপূর্ণ নির্বাচনি বিধান

14

তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষ্যে বিএনপির নতুন কর্মসূচি

15

সুনামগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫ জনের কারাদণ্ড

16

ভোটারদের বাড়ি গিয়ে বিকাশ নম্বর নিচ্ছেন জামায়াত কর্মীরা, অভ

17

আমরা আট দল ঐক্যবদ্ধ হয়েছি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য: পী

18

স্বরাষ্ট্র ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি শিক্ষকদের

19

উৎসবমুখর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটের প্রস্তুতি এগোচ্ছে: স্বরা

20
সর্বশেষ সব খবর