Deleted
প্রকাশ : সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬, ০২:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ

বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রতিবাদে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (৫ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

সহকারী সচিব ফিরোজ খান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বিসিসিআইয়ের এমন উদ্দেশ্যমূলক সিদ্ধান্তে বাংলাদেশের মানুষ ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ। জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সকল টিভি চ্যানেল ও ডিজিটাল প্ল্যাটফর্মে আইপিএলের খেলা এবং সংশ্লিষ্ট অনুষ্ঠান প্রচার সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আইপিএল থেকে মোস্তাফিজকে অন্যায়ভাবে বাদ দেওয়ায় এবং ভারতে উগ্রবাদীদের হুমকির মুখে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে গভীর শঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে নিজেদের ম্যাচগুলো খেলতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি ইতিমধ্যে আইসিসিকে চিঠি দিয়ে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের দাবি জানিয়েছে।

আন্তর্জাতিক ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, বিসিবির এই জোরালো অনুরোধ গুরুত্বের সাথে বিবেচনা করছে আইসিসি। আগামী এক-দুই দিনের মধ্যেই বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

উল্লেখ্য, গত নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নিয়েছিল কেকেআর। তবে ভারতের কিছু উগ্রবাদী সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা অজুহাতে বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএল থেকে বয়কটের দাবি তোলা হয়। এমনকি কেকেআরের মালিক শাহরুখ খানকে হুমকি এবং স্টেডিয়াম ভাঙচুরের আল্টিমেটাম দেওয়া হলে বিসিসিআই মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়। ভারতের এই অপেশাদার ও রাজনৈতিক আচরণে বিশ্বজুড়ে ক্রিকেট ভক্তদের মাঝে সমালোচনার ঝড় উঠেছে।


মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ দাবিতে ঢাকায় মহাসমাবেশের ঘোষণা ৮ দলের

1

না ফেরার দেশে কুরআন শিক্ষা বোর্ডের মহাসচিব আল্লামা নুরুল হুদ

2

আলিমেও সাফল্য অব্যাহত এনএস কামিল মাদ্রাসার

3

শেরপুর-১ আসনে আলোচিত ডা. প্রিয়াঙ্কায় আবারও আস্থা রাখল বিএন

4

খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটকে ‘ভিভিআইপি মুভমেন্ট’

5

‘ভেবেছিলাম চাঁদাবাজমুক্ত দেশ গড়ব কিন্তু চাঁদা আদায় বন্ধ হয

6

আনুষ্ঠানিক অভিযোগ দাখিল কাদের-আরাফাতসহ ৭ নেতার বিরুদ্ধে

7

আবারও ঢাকা-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

8

‘পরাজিত ফ্যাসিস্ট শক্তি এই দেশে আর ফিরে আসবে না’: প্রধান উপদ

9

ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষের প্রার্থী হচ্ছেন রাশেদ খান

10

বিটিআরসি কার্যালয়ে ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

11

দেশ ছেড়েছেন হামজা ,সিলেটের পথে সামিত

12

সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় দুর্নীতি-অনিয়মের অভিযোগে মানববন

13

পাকিস্তানে আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত ১২

14

জনমত জরিপ: ৭০ শতাংশ ভোটারের পছন্দ বিএনপি, দ্বিতীয় অবস্থানে জ

15

প্লট জালিয়াতির মামলায় হাসিনাকন্যা পুতুলের ৫ বছরের কারাদণ্ড

16

মেয়েদের কাছে ছেলেদের হার

17

মাদুরোকে রাখা হবে নিউইয়র্কের ডিটেনশন সেন্টারে

18

ফের গাজায় ইসরাইলি হামলা, নিহত ২৪

19

এখনও সন্ধান মেলেনি শিশু সাজিদের, অব্যাহত উদ্ধার চেষ্টা

20
সর্বশেষ সব খবর