Deleted
প্রকাশ : বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০৪:০০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

তেঁতুলিয়ায় শীতের দাপট, তাপমাত্রা ১৩ ডিগ্রি

তেঁতুলিয়ায় শীতের দাপট, তাপমাত্রা ১৩ ডিগ্রি

উত্তরাঞ্চলে কার্তিক মাস শেষ হতে না হতেই মাঠে এখন ধানশূন্য চিত্র। কৃষকের ঘরে পৌঁছে গেছে নবান্নের নতুন ধান। ঠিক সেই সময়েই প্রকৃতিতে চাদর বিছানো শুরু করেছে ঘন কুয়াশা। উত্তরা হাওয়ার হিম বাতাস জানান দিচ্ছে, শীত তার ডেরা বাঁধতে শুরু করেছে। ডিসেম্বরের শুরুতেই শৈতপ্রবাহের সম্ভাবনা রয়েছে বালে জানিয়েছে আবহাওয়া অফিস।

বুধবার (২৬ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।

এর আগে, মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা ছিল মৌসুমের অন্যতম কম তাপমাত্রা। তারও আগের দিন সোমাবার ছিল ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ধারাবাহিকভাবে তাপমাত্রার এই ওঠানামা শীতের অনুভূতিকে আরও তীব্র করেছে।

সাগরের পরিস্থিতি স্থিতিশীল হলে ডিসেম্বর মাসে শৈত্যপ্রবাহ তার রূপ দেখাবে। এই মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ ডিসেম্বরে আসতে পারে বলে বিডব্লিউওটি টিমটি জানিয়েছে।

একইসঙ্গে আরও জানিয়েছে, নভেম্বরের শেষদিকে সাগরে লঘুচাপ বা ঘূর্ণিঝড়ের অনুকূল পরিবেশ তৈরি হওয়ায় দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাতের কারণে সাগরও উত্তাল হতে পারে, তাই উপকূলীয় অঞ্চলের জেলেদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এই পূর্বাভাস থেকে স্পষ্ট, উষ্ণ বায়ুর প্রবাহ সক্রিয় থাকার কারণে নভেম্বরের বাকি সময়ে শীতের তীব্রতা উল্লেখযোগ্যভাবে বাড়ার সম্ভাবনা কম, তবে ডিসেম্বরের শুরুতেই প্রকৃত শীত নামতে পারে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় বলেন, শীত নামতে শুরু করেছে। ডিসেম্বরের শুরুতে শীত আরও তীব্র হবে। শৈতপ্রবাহের সম্ভাবনাও রয়েছে।

আযহার/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশ ভারতীয় বোর্ডের

1

মাহফিলে বয়ানরত অবস্থায় স্ট্রোক করে প্রাণ হারালেন বক্তা

2

আগ্রাসনের জবাব তাৎক্ষণিক এবং অত্যন্ত কঠোর হবে: পাক সেনাপ্রধা

3

শাহবাগের নাম হবে ‘শহীদ ওসমান হাদি চত্বর’

4

বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দেশের সব মসজিদে দোয়ার আহ্বান সর

5

বাড়ল ইমরান খান ও তার স্ত্রীর শাস্তি

6

তিনশ আসনেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা জাতীয় পার্টির

7

ইরান জুড়ে বিক্ষোভ: ‘রেড লাইন’ ঘোষণা করলো আইআরজিসি

8

সেনাপ্রধানকে ঘিরে অপপ্রচারে দেশবাসীকে সেনাবাহিনীর সতর্কবার্ত

9

দুর্ভোগ লাঘবে কাঠের সেতু করে দিলেন ব্যারিস্টার কায়সার কামাল

10

ফেব্রুয়ারিতেই নির্বাচন, স্পষ্ট বার্তা প্রেস সচিবের

11

প্রাথমিক প্রার্থী তালিকা দেয়া হয়েছে, চূড়ান্ত তালিকা নয়: ফখরু

12

মঞ্চ ভাঙচুর: গাড়ির ওপর দাঁড়িয়েই ভাষণ দিলেন রুমিন ফারহানা

13

বেগম জিয়ার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় এলেন ব্রিটিশ চিকিৎসক

14

জনগণ দায়িত্ব দিলে ফের দুর্নীতির বিরুদ্ধে লড়বে বিএনপি: তার

15

‘নির্বাচনি যুদ্ধে’ নেতাকর্মীদের একযোগে মাঠে নামার আহ্বান তা

16

হাদি হত্যার বিচার এ সরকারের মেয়াদেই শেষ করা হবে: স্বরাষ্ট্র

17

ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন আসিফ মাহমুদ

18

সদ্য পদত্যাগকারী স্থানীয় সরকার উপদেষ্টার বিরুদ্ধে নির্বাচনি

19

জাতীয় সম্মেলন থেকে ৭ দাবি তুললেন ইমাম-খতিবরা

20
সর্বশেষ সব খবর